প্রতিবছর নতুন মডেলের আইফোন বাজারে ছাড়ার আগে আগ্রহী ক্রেতাদের মধ্যে নানা জল্পনা–কল্পনা থাকে। অ্যাপল ফোনের নতুন মডেল আইফোন ১৫ এর নকশা আগেই ফাঁস হয়েছে। তবে কোম্পানি ক্রেতাদের জন্য নতুন চমক রেখে দিয়েছিল। এবার সেটা ফাঁস হয়েছে।
চীনা সামাজিক যোগাযোগের মাধ্যম ওয়েবুতে প্রায়ই অ্যাপলের তথ্য ফাঁস করা হয়। এবার এই সাইট অ্যাপল ১৫ এর নতুন তিনটি রং ফাঁস করে দিয়েছে। সবুজ, হালকা হলুদ ও গোলাপি- এই তিন রঙের ব্যবহার এবার দেখা যাবে। অ্যাপল কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা এই তথ্য নির্ভরযোগ্যতা করেছেন। মিডনাইট, স্টারলাইট ও লাল রঙের সঙ্গে আইফোন ১৫ আগেই ছিল।
ফোর্বস বলছে, আইফোন ১৪ মডেলেও গাঢ় হলুদের ব্যবহার ছিল। তাই ধারণা করা হচ্ছে- নীল, বেগুনি এবং গাঢ় হলুদ রঙ আইফোন ১৫ থেকে বাদ পড়বে। তবে বাস্তবে এটা ঘটলে তা ক্রেতাদের জন্য হবে চমক। কারণ আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাসের নীল ও বেগুনি রং সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে বলে মার্চে এক প্রতিবেদনে দাবি করা হয়।
প্রতিবছর অ্যাপল ফোনের এক বা দুটি রঙ বাজারে ছাড়ে। ফাঁসের খবরটি সত্য হলে অ্যাপল প্রথমবারের মত একসঙ্গে তিন রঙের ফোন বাজারে আনবে। আইফোনে গোলাপি রঙ আসার জন্য ক্রেতারা দীর্ঘদিন ধরে অ্যাপলের কাছে দাবি জানিয়ে আসছিল।
মার্চে ফাঁস হওয়া এক ছবি থেকে ধারণা করা হচ্ছে, আইফোন ১৫ এ বাবলগাম পিংকের (গোলাপি বেগুণির মিশ্রণ হালকা রঙ) মত উজ্জ্বল রঙ আসবে। ক্রেতাদের অনুরোধে এবছর ১৫ ইঞ্চির ম্যাকবুক বাজারে এনেছে কোম্পানিটি।
আইফোন ১৫ সিরিজের দাম নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই সিরিজের ফোনের দাম আগের ফোনগুলোর চেয়ে ২০০ ডলার বেশি হতে পারে।
আইফোন ১৫ প্রো ও ১৫ প্রোম্যাক্স- মডেল দুটিতে বড় পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে নেক্সট জেনারেশনের ৩ ন্যানোমিটার এজি চিপসেট, সুপার থিন ব্যাজেল, নতুন আলট্রা ওয়াইড ব্যান্ড ও সলিড–স্টেট অ্যাকশন বাটন থাকবে, যা মিউট সুইচের পরিবর্তে আসবে।
আইফোন ১৪ প্রো মডেলের ডিজাইনের মতো আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্রো মডেল দুইটিতে এ১৬ চিপ ব্যবহার করা হবে। আইফোন ১৫ মডেলের প্রতিটি ফোনে লাইটনিং ক্যাবলের জায়গায় ইউএসবি সি থাকবে।
করোনার পর আইফোনের মডেলগুলো সেপ্টেম্বরের মাঝামাঝিতেই বাজারে ছাড়া হয়। তাই আইফোন ১৫ মডেলও একই সময়ে বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
৪ ঘণ্টা আগে
অস্ত্রোপচার ছাড়া দীর্ঘ সময় ধরে ইঁদুরের মস্তিষ্ক পর্যবেক্ষণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। এতে মাথার ত্বক ও খুলি অক্ষত রেখেই মগজের উচ্চ রেজল্যুশনের ছবি ধারণ করা সম্ভব। ‘চায়না সায়েন্স ডেইলি’ এ তথ্য জানায়। গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে।
৫ ঘণ্টা আগে
কিউআর কোড আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই ছড়িয়ে পড়েছে। একসময় এটি মোবাইল ফোন দিয়ে স্ক্যান করে নির্দিষ্ট তথ্য বা ওয়েবসাইট পাওয়া যেত। প্রথম দিকে এর ব্যবহার বেশ সীমিত থাকলেও ধীরে ধীরে সবখানে ছড়িয়ে পড়ে।
৫ ঘণ্টা আগে
ডিজিটাল ডেটা চুরি—বিষয়টি কয়েক দিন থেকে আমাদের দেশে বেশ ভাইরাল হয়ে গেছে। সম্প্রতি একটি চেইন সুপার শপের ডেটা চুরি গেলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু এ বিষয়ে অনলাইনে মানুষের প্রতিক্রিয়া নেহাতই ট্রলের পর্যায়ে রয়েছে।
৬ ঘণ্টা আগে