স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোনগুলো ফেব্রুয়ারির আগে উন্মোচন করার কোনো সম্ভাবনা নেই। তবে এরই মধ্যে ডিভাইসগুলো সম্পর্কে প্রচুর গুজব এবং তথ্য ফাঁসের কথা শোনা যাচ্ছে। সর্বশেষ হ্যান্ডসেটগুলোর সিগনেচার রং, ছবি এবং উন্মোচনের তারিখ ফাঁস হয়েছে অনলাইনে।
টেক রাডারের এক প্রতিবেদন অনুযায়ী, গ্যালাক্সি এস ২৩–এর সিগনেচার রং হতে যাচ্ছে লাইট গোল্ড অথবা পিংক গোল্ড। গ্যালাক্সি এস ২৩ প্লাস–এর গোলাপি এবং এস ২৩ আল্ট্রাতে সিগনেচার রং হচ্ছে সবুজ। এগুলোকে সিগনেচার রং বলা হয় কারণ এ রংগুলোই প্রধানত ফোনগুলোর বিপণন এবং প্রচারণামূলক কাজে ব্যবহৃত হয়। নতুনত্ব বজায় রাখতে প্রতি বছর ভিন্ন রং ব্যবহার করা হয়। স্যামসাংয়ের প্রচলিত রংগুলোতেও স্মার্টফোনের সংস্করণ আসে তবে এই সিগনেচার রংগুলোই থাকে প্রচারণার কেন্দ্রবিন্দুতে।
গ্যালাক্সি এস ২৩ সম্পর্কে এ পর্যন্ত ফাঁস হওয়া তথ্য থেকে যতটুকু জানা যায় তাতে, স্মার্টফোনগুলোতে ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিকটাস প্লাস, দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ সিরিজের প্রসেসর,৮–১২ গিগাবাইট র্যাম, ১২৮ / ২৫৬ / ৫১২ গিগাবাইট বিল্টইন স্টোরেজ সুবিধাসহ আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
আইস ইউনিভার্স নামক অ্যাকাউন্ট এক টুইটে জানায়, স্যামসাংয়ের গ্যালাক্সি এস ২৩ সিরিজের ফোনগুলো আগামী বছরের ১ ফেব্রুয়ারি উন্মোচন করবে।

বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
১০ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
১ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৪ দিন আগে
পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও প্রাণবন্ত আমাদের বাংলা ভাষা। সাহিত্য, সংগীত, নাটক, চলচ্চিত্র, গবেষণা—সবকিছুর ভেতর দিয়ে বাংলা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের ইতিহাস, পরিচয় ও সৃজনশীলতার ভিত্তি।
৪ দিন আগে