
আইফোন ১৬ সিরিজ উন্মোচনের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অবস্থিত অ্যাপল পার্ক ক্যাম্পাসে আগামী ৯ সেপ্টেম্বর (সোমবার) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশি সময় রাত ১১ টায়) একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে সিরিজটি উন্মোচন করা হবে।
এই বছরের ইভেন্টের থিম রাখা হয়েছে ‘ইটস গ্লোটাইম’। মজার ব্যাপার হলো, অনুষ্ঠানটি আগামী ১০ সেপ্টেম্বর হবে বলে বেশির ভাগ প্রযুক্তি বিশ্লেষকেরা আশা করেছিল। তবে বরাবরের মতো সবাইকে অবাক করে ইভেন্টটির দিন ৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
এই ইভেন্টে আইফোন ১৬ সিরিজের পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচ মডেল ও এয়ারপডস ৪ উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আইওএস ১৮, ম্যাকওএস সিকোইয়া ও অ্যাপলের অন্যান্য সফটওয়্যার আপডেটের উন্মোচনের তারিখও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এবারের আইফোন ১৬ সিরিজের সব মডেলেই কাস্টমাইজেবল অ্যাকশন বাটন এবং নতুন ক্যাপচার বাটন থাকবে। ছবি তোলার জন্য বিশেষ ফিচার থাকবে এসব বাটনে। ক্যাপচার বাটনটি ডিভাইসের ডানদিকে পাওয়ার বাটনের নিচে থাকবে।
অ্যাপল এবার আইফোন ১৬ সিরিজের সব মডেলে এ১৮ চিপ যুক্ত করছে, যা আইওএস ১৮–এর অ্যাপল ইন্টেলিজেন্স (অ্যাপলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল) ফিচারগুলো সমর্থন করবে। স্ট্যান্ডার্ড আইফোন ১৬ মডেলগুলোতে খুব বেশি পরিবর্তন হবে না, কিন্তু প্রো মডেলগুলো ডিসপ্লের আকার বাড়ানো হবে। আইফোন ১৬ প্রো এর ডিসপ্লের আকার ৬ দশমিক ১ থেকে ৬ দশমিক ৭ ইঞ্চি পর্যন্ত বাড়ানো হবে এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সের ডিসপ্লে ৬ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৯ ইঞ্চি পর্যন্ত বাড়ানো হবে। উভয় মডেলে ৫ এক্স টেলিফটো জুম অপশনও থাকবে, যা গত বছর শুধু প্রো ম্যাক্স মডেলে ছিল।
অ্যাপল ওয়াচের স্ট্যান্ডার্ড সিরিজ ১০–এর ক্ষেত্রে একটি পাতলা ডিজাইন ও বড় ডিসপ্লে দেখা যেতে পারে। এ ছাড়া এতে খুব বড় পরিবর্তন দেখা যাবে না। অ্যাপল ওয়াচ এসই ও অ্যাপল ওয়াচ আলট্রারও কিছু ফিচার যুক্ত করা হতে পারে। সম্ভবত নতুন স্বাস্থ্য বিষয়ক ফিচার যেমন ঘুমের অ্যাপনিয়া শনাক্তকরণ ও রক্তচাপ মনিটরিং ফিচার যেতে পারে।
এয়ারপডস ৪ এর দুটি মডেল আসছে। এর মধ্যে একটি সরাসরি বর্তমান এয়ারপডস ৩ এর উত্তরসূরি এবং অপরটি আরও উন্নত মডেল যা অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন সমর্থন করবে।
অ্যাপলের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং অ্যাপল টিভি অ্যাপে ইভেন্টটি সরাসরি দেখা যাবে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে