
সরাসরি দোকান থেকে কেনার পাশাপাশি অ্যাপলের ওয়েবসাইট থেকেও আইফোন কেনেন অনেকে। অনলাইনে আইফোনের বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার সুযোগ থাকে না। এ ছাড়া, আইফোনের সুবিধাগুলো ব্যবহারের পদ্ধতিও শেখার সুযোগও পাওয়া যায় না, যা দোকান থেকে কেনার সময় পেতেন ব্যবহারকারীরা। এ সমস্যা সমাধানে অ্যাপলের ওয়েবসাইট থেকে আইফোন কেনার সময় ভিডিও কলের মাধ্যমে ক্রেতাদের পরামর্শ দেবে অ্যাপল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, অনলাইনে মোবাইলসহ বিভিন্ন গ্যাজেট কেনার প্রবণতা দিন দিন বাড়ছে। এফকমার্সের বাইরে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে পণ্য কেনেন ক্রেতারা। আইফোনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। ‘শপ উইথ এ স্পেশালিস্ট’ নামের এ সুবিধা কাজে লাগিয়ে অ্যাপলের ওয়েবসাইট থেকে পণ্য কেনার সময় ভিডিও কলের মাধ্যমে সরাসরি অ্যাপল কর্মীদের থেকে পরামর্শ নেওয়া যাবে। এতে করে আইফোনের বিভিন্ন মডেলের সুবিধাসমূহ জানতে পারবেন ব্যবহারকারীরা। এ সুবিধা সম্পূর্ণ বিনামুল্যে পাওয়া যাবে।
অ্যাপলের জানিয়েছে, আপাতত যুক্তরাষ্ট্রে বসবাসকারী ক্রেতারা প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ সুবিধা পাবেন। ভিডিও কলে বিশেষজ্ঞরা কোনো ক্রেতার চেহারা দেখতে পারবেন না। ফলে ক্রেতাদের গোপনীয়তা বজায় থাকবে। তবে বিশেষজ্ঞদের দেখতে পারবেন ক্রেতারা।
গত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রেকর্ড পরিমাণ বিক্রি কমেছে অ্যাপল পণ্যের। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের একই সময়ে তুলনায় গত বছরের শেষ তিন মাসে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরে আইফোন বিক্রি কমেছে ৫ শতাংশ। ২০১৯ সালের পর এটিই সবচেয়ে বড় পতন।
অ্যাপল জানায়, সারা বিশ্বেই প্রতিষ্ঠানটির বেশির ভাগ পণ্যের বিক্রি কমে গেছে। এর মধ্যে তাদের জনপ্রিয় পণ্য আইফোনের বিক্রি কমেছে ৪ শতাংশের বেশি। ম্যাক কম্পিউটারের বিক্রি কমেছে ২৯ শতাংশ। এ ছাড়া প্রতিষ্ঠানটির মুনাফা কমেছে ১৩ শতাংশ। হিসেব করলে দেখা যায়, অ্যাপলের মোট মুনাফা কমেছে ৩০ হাজার কোটি ডলার। এমন পরিস্থিতে ক্রেতাদের পণ্য ক্রয় আরও সহজ করতে ভিডিও কলের এই সুবিধা বিক্রি বাড়াবে বলে আশা করছে অ্যাপল।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন রাখতে মার্কিন বাণিজ্যিক স্যাটেলাইট সংস্থা ‘প্ল্যানেট ল্যাবস’ তাদের ছবি প্রকাশের সময়সীমা বাড়িয়ে দিয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে, দুদিন আগে যেখানে মাত্র ৪ দিন পর স্যাটেলাইট চিত্র প্রকাশ করার কথা বলা হয়েছিল...
২ দিন আগে
ঈদ সামনে এলেই জমে ওঠে কেনাকাটা। রাজধানীর শপিং মল থেকে শুরু করে জেলা শহরের বাজার—সব জায়গায় দেখা যায় ক্রেতার ভিড়। আগে এমন সময়ে অনেকে পকেটভর্তি টাকা নিয়ে বের হলেও এখন দৃশ্যপট কিছুটা বদলেছে
২ দিন আগে
যুদ্ধক্ষেত্রে দৃশ্যপট দ্রুত বদলায়। একসময় যা ছিল শুধু সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনির বিষয়, এখন তা কোনো কোনো রণক্ষেত্রে রূঢ় বাস্তবে পরিণত হয়েছে। ড্রোন এবং আকাশপথের লড়াইয়ের পর এবার যুদ্ধের ময়দানে সরাসরি আধিপত্য বিস্তার করতে শুরু করেছে কিলার রোবট...
২ দিন আগে
চীনা বিজ্ঞানীরা এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করেছেন, যা বিভিন্ন টেলিস্কোপ থেকে পাওয়া নক্ষত্রের তথ্য একসঙ্গে বুঝতে এবং বিশ্লেষণ করতে পারে। স্পেকক্লিপ নামের এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) গবেষকেরা বলছেন টেলিস্কোপের অনুবাদক।
২ দিন আগে