নতুন মোবাইল ফোন সেট বাজারে আসা নিয়ে যাঁদের আগ্রহ, তাঁরা গুনছেন অ্যাপল আইফোন-১৪ বাজারে আসার দিন। বহুদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সেপ্টেম্বর মাসেই আসতে চলেছে ৬ জিবি র্যাম, অ্যাপল এ ১৪ বিওনিক প্রসেসরসহ ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লের এ ফোনটি। এতে আরও আছে ৬১ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আইফোন-১৪ ম্যাক্স ও প্রো ম্যাক্সসহ তিনটি মডেলের আমাদের বাজারে দাম আশা করা হচ্ছে প্রায় ১ লাখ ১০ হাজার, ১ লাখ ২৫ হাজার ও ১ লাখ ৬০ হাজার টাকা।
এই মাসের শেষে বা অক্টোবরের প্রথম সপ্তাহে বাজারে আসছে আরেকটি আলোচিত মোবাইল ফোন সেট ভিভো ভি-২৫। ১২৮ জিবি স্টোরেজ, ৪ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারির এই সেটটিতে থাকছে ৮ জিবি র্যাম, ৬ দশমিক ৪৪ ইঞ্চি ডিসপ্লে। আর সামনে থাকছে ৫০ মেগাপিক্সেল এবং পেছনে থাকছে ৭৪ মেগাপিক্সেল ক্যামেরা। বাংলাদেশি টাকায় সেটটির আনুমানিক দাম হতে পারে ৩৫ হাজার টাকা।
ইনফিনিটি নোট-১২ প্রো আসছে এই মাসেই। অনুমান করা হচ্ছে দাম থাকবে ২০ হাজার টাকার মধ্যে। ৫ হাজার এমএএইচ ব্যাটারি ফাস্ট চার্জিংসহ কম বাজেটের একটি ভালো ফোন হতে চলেছে এটি। এতে ৮ জিবি র্যামের সঙ্গে একই দামে থাকবে ২৫৬ জিবি স্টোর।
শাওমি বাংলাদেশ আনুমানিক ৩৮ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে এই মাসের মাঝামাঝি সময়ে বা অক্টোবর মাসে বাজারে আনবে অকটাকোর স্ন্যাপড্রাগন ৭৭৮ জি প্লাস চিপসেট সমৃদ্ধ শাওমি-১২ লাইট মোবাইল ফোন সেট। সেটটিতে থাকবে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোর ফাস্ট চার্জিং সুবিধাসহ ৪ হাজার ৩০০ এমএএইচ ব্যাটারি। এই সেটটি আলোচনায় আছে ১০৮ মেগাপিক্সেল ও ১০ মেগাপিক্সেল ডুয়েল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার জন্য।
ওয়ান প্লাস নরড ৩ সেটটিও সম্ভবত সেপ্টেম্বরের শেষে বা অক্টোবর মাসে বাজারে আসতে চলেছে। এর যথাযথ স্পেসিফিকেশন এখনো জানা যায়নি। তবে অনেকেই অনুমান করছেন এই সেটটিতে থাকতে পারে মিডিয়াটেকের প্রসেসর। ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ও ফাস্ট চার্জিং সুবিধাসহ সেটটির দাম হতে পারে ৪০ থেকে ৪৫ হাজার টাকা।
রিয়েলমিপ্রেমীদের জন্যও এই মাসে আসতে চলেছে নতুন দুটি ফোন। রিয়েলমির যে ফোনটির কথা বেশি আলোচনায় আছে তা হচ্ছে, জিটি নিও ৩টি। শোনা যাচ্ছে, ৬ দশমিক ৬২ ইঞ্চির ই৪ এএমওএলডি ডিসপ্লে থাকতে পারে এই ফোনে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি অকটাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর থাকতে পারে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১২ এবং রিয়েলমি ইউআই ৩ দশমিক শূন্য-এর সাপোর্টে চলবে এই মোবাইল ফোন। এর দাম হতে পারে ৪৫ থেকে ৫০ হাজার টাকা।
আবার রিয়েলমি জিটি নিও ৪ নিয়েও গুঞ্জন আছে বাজারে। মনে করা হচ্ছে আগে পরে হলেও এই ফোনটি এই মাসে না হলেও অক্টোবর নাগাদ বাজারে আসবে। এই মোবাইল ফোনটির আনুমানিক দাম হতে পারে প্রায় ৪০ হাজার টাকা।

ডিজিটাল যুগে একটি শিশুর জীবন শুরু হওয়ার আগেই তার অনলাইন উপস্থিতি তৈরি হয়ে যায়। মা-বাবারা গর্ভাবস্থার সোনোগ্রাম থেকে শুরু করে জন্মের পরপরই নবজাতকের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। গবেষণায় দেখা গেছে, পশ্চিমা বিশ্বে প্রতি চারজন শিশুর মধ্যে অন্তত একজনের জন্মের আগেই সোশ্যাল মিডিয়ায় পরিচিতি তৈরি হয়ে যায়।
৪ ঘণ্টা আগে
কিয়ারা আদভানি তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের কারণে আলোচনার শীর্ষে রয়েছেন। সম্প্রতি মা হয়েছেন এই অভিনেত্রী। যদিও তাঁর কাজ, ব্যক্তিগত জীবন এবং সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ প্রায় সবই আমাদের আকর্ষণ করে। তবু তাঁর সৌন্দর্য নিয়ে যেন না বললেই নয়। আমাদের বাক্রুদ্ধ করে দেয় তাঁর অসাধারণ সৌন্দর্য...
১৩ ঘণ্টা আগে
সম্প্রতি ‘রেমিটলি’ প্রকাশ করেছে বিশ্বের ভদ্র বা মার্জিত দেশের তালিকা। তাতে তৃতীয় স্থান দখল করে নিয়েছে ভিয়েতনাম। পর্যটকদের প্রতি স্থানীয়দের বিনয়ী আচরণ এবং চমৎকার আতিথেয়তার কারণে দেশটি ভ্রমণপিয়াসিদের পছন্দের তালিকায় শীর্ষ আসন দখল করেছে। যারা কোলাহলমুক্ত পরিবেশে প্রকৃতির কাছাকাছি থাকতে...
১৫ ঘণ্টা আগে
বৈশাখ মাস শুরু হয়ে গেল। তার মানে, গ্রীষ্মকাল শুরু। প্রচণ্ড গরম পড়বে এখন। হঠাৎ হঠাৎ হবে ঝড়। বাংলাদেশে গ্রীষ্ম মানে তীব্র দাবদাহ, উচ্চ আর্দ্রতা এবং ক্লান্তিকর আবহাওয়া। মার্চ থেকে জুন—এই সময়টায় দেশের বেশির ভাগ অঞ্চলে তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।
১৭ ঘণ্টা আগে