
কিয়ারা আদভানি তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের কারণে আলোচনার শীর্ষে রয়েছেন। সম্প্রতি মা হয়েছেন এই অভিনেত্রী। যদিও তাঁর কাজ, ব্যক্তিগত জীবন এবং সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ প্রায় সবই আমাদের আকর্ষণ করে। তবু তাঁর সৌন্দর্য নিয়ে যেন না বললেই নয়। আমাদের বাক্রুদ্ধ করে দেয় তাঁর অসাধারণ সৌন্দর্য। কিয়ারার ত্বক যে নিখুঁত, তাতে কোনো সন্দেহ নেই। এই আরাধ্য ত্বক পেতে কোন তরুণী চাইবে না, বলুন! কিয়ারা কীভাবে তাঁর ত্বক উজ্জ্বল ও পরিষ্কার রাখেন, তা নিশ্চয় জানতে আজকের আয়োজন।
২০২৪ সালে কিয়ারা আদভানি ‘ভোগ’ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর সৌন্দর্যের রহস্য প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, তাঁর রান্নাঘরে থাকা প্রাকৃতিক উপাদানগুলোর মতো আর কিছুই ত্বকে এমন উজ্জ্বলতা আনতে পারে না। কিয়ারা উল্লেখ করেন, তিনি বছরের পর বছর ধরে তাঁর ঠাকুমার ফেস মাস্কের রেসিপি ব্যবহার করে আসছেন। ত্বকের সমস্যা যা-ই হোক না কেন, ফল ও সবজি দিয়ে তৈরি ডিআইওয়াই ফেস মাস্ক হলো পরিষ্কার ও উজ্জ্বল ত্বক পাওয়ার সবচেয়ে সহজ উপায়।

যেভাবে ফেসপ্যাক তৈরি করেন
প্রয়োজনমতো বেসন, সামান্য দুধের সর বা দুধ ও মধু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেন কিয়ারা। মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করেন এবং তা ত্বকে ব্যবহার করেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, এটিই সেরা ডিটক্স ফেস মাস্ক, যা আমার দিদিমা শিখিয়েছিলেন। এ ছাড়া আপনি যেকোনো ফল বা সবজি খাওয়ার পর, সেগুলোর খোসা আপনার ত্বকে ব্যবহার করতে পারেন। এগুলো ত্বকের জন্য একদম উপযুক্ত। তাই আপনি যা-ই খান না কেন, তার সামান্য একটু মুখে লাগাতে পারেন এবং এটি সব সময় কাজ করে।’

তাঁর ত্বকের যত্ন সম্পর্কে আরও কিছু তথ্য
কিয়ারা আদভানিকে তাঁর ত্বক সব সময় সতেজ রাখার রহস্য সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। ত্রিশের কোঠায় এসেও তিনি কীভাবে তাঁর ত্বকের যত্ন নেন? এ প্রশ্নের জবাবে তিনি জানান, রাতে ঘুমানোর আগে তাঁর মুখের মেকআপ পুরোপুরি তুলে ফেলেন। তিনি ময়শ্চারাইজার এবং সানব্লক ব্যবহারের একটি সাধারণ রুটিন অনুসরণ করেন বলে জানান।

ঘুম, ব্যায়াম, পর্যাপ্ত পানি পান এবং মানসিক চাপমুক্ত থাকা উজ্জ্বল ত্বক পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন কিয়ারা আদভানি।

সূত্র: পিংক ভিলা ও অন্যান্য

সম্প্রতি ‘রেমিটলি’ প্রকাশ করেছে বিশ্বের ভদ্র বা মার্জিত দেশের তালিকা। তাতে তৃতীয় স্থান দখল করে নিয়েছে ভিয়েতনাম। পর্যটকদের প্রতি স্থানীয়দের বিনয়ী আচরণ এবং চমৎকার আতিথেয়তার কারণে দেশটি ভ্রমণপিয়াসিদের পছন্দের তালিকায় শীর্ষ আসন দখল করেছে। যারা কোলাহলমুক্ত পরিবেশে প্রকৃতির কাছাকাছি থাকতে...
৬ ঘণ্টা আগে
বৈশাখ মাস শুরু হয়ে গেল। তার মানে, গ্রীষ্মকাল শুরু। প্রচণ্ড গরম পড়বে এখন। হঠাৎ হঠাৎ হবে ঝড়। বাংলাদেশে গ্রীষ্ম মানে তীব্র দাবদাহ, উচ্চ আর্দ্রতা এবং ক্লান্তিকর আবহাওয়া। মার্চ থেকে জুন—এই সময়টায় দেশের বেশির ভাগ অঞ্চলে তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।
৮ ঘণ্টা আগে
যেকোনো কর্মজীবী মানুষ সকালে অফিসের উদ্দেশে বের হন ঝরঝরে আমেজে। সব ঠিক থাকলে আগের রাতে ভালো একটা ঘুম দিয়ে, নাশতা করে আয়নায় নিজেকে সতেজ দেখেই বের হন সবাই। কিন্তু ঠিক দুপুর গড়িয়ে বিকেল হতেই কেমন যেন ম্যাড়ম্যাড়ে আর ক্লান্ত হয়ে পড়েন অনেকে। নারীদের মেকআপ কোথাও নষ্ট হয়ে যায়। আবার চুল হয়ে যায় রুক্ষ, চোখ...
৮ ঘণ্টা আগে
ভ্রমণ মানেই কি শুধু আইফেল টাওয়ার কিংবা স্ট্যাচু অব লিবার্টির কাছে যাওয়া? আধুনিক পর্যটকেরা এখন খুঁজছেন এমন সব জায়গা, যা সাশ্রয়ী অথচ অভিজ্ঞতায় অনন্য। জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোর ভিড় এড়িয়ে যাঁরা একটু নিরিবিলি অথচ বৈচিত্র্যময় জায়গা খোঁজেন, তাঁদের জন্য সুখবর এনেছে ভ্রমণ ম্যাগাজিন ‘ট্রাভেল+লেজার’।
৯ ঘণ্টা আগে