সম্প্রতি মার্বেল ফিউচার রেভল্যুশন গেমের নতুন আপডেট বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে রিলিজ হয়। এরই মধ্যে গেমটি ৫০ লাখের বেশিবার ডাউনলোড করা হয়েছে। অ্যান্ড্রয়েড ফোনে এটি ১ দশমিক ৬ গিগাবাইট জায়গা নেয়। সম্প্রতি মার্বেল কর্তৃপক্ষ গেমটিতে বিশেষ পরিবর্তন নিয়ে এসেছে। তারা এই গেমে মার্বেল কমিকসের জনপ্রিয় সুপার ভিলেন চরিত্র ডোরমাম্মুকে হাজির করেছে।
মার্বেল প্রকাশিত কমিক বুক এবং মার্বেল প্রযোজিত টেলিভিশন সিরিজ আর চলচ্চিত্রে দর্শকেরা আগেই দেখতে পেয়েছে ডোরমাম্মু চরিত্রকে। মার্বেল ইউনিভার্সের অন্যতম শক্তিশালী ভিলেন হচ্ছে ডোরমাম্মু।
দেখা যায়, ডোরমাম্মু যে কোনো ধরনের ইফেক্ট প্রয়োগ করতে পারে। যেমন এনার্জি প্রজেকশন, ম্যাটার ম্যানিপুলেশন, রিসাইজিং, টেলিপোর্টেশন, পোজেশন, নেক্রোম্যানসি ইত্যাদি নানারকম শক্তি নিয়ে উপস্থিত হয় ডোরমাম্মু।
ডোরমাম্মুকে মার্বেল ভিএস ক্যাপকম ৩, মার্বেল সুপার হিরো স্কোয়াড অনলাইন, মার্বেল: এভেঞ্জার অ্যালায়েন্স, মার্বেল ফিউচার ফাইট, মার্বেল ভিএস ক্যাপকম: ইনফিনিট প্রভৃতি গেমে দেখা গেছে। ডোরমাম্মুকে ২০১৬ সালে রিলিজ পাওয়া ডক্টর স্ট্রেঞ্জ চলচ্চিত্রে দারুণভাবে দেখা গেছে।
এই গেমটিতে প্রযুক্তি ব্যবহার করে রিয়েলিস্টিক গ্রাফিক কন্ডিশন ব্যবহার করা হয়েছে। পুরো গেমটি ৩ডি মোডে খেলার সুযোগ রয়েছে। গেমটি খেলতে স্মার্টফোনে মিনিমাম ৩ জিবি র্যামের প্রয়োজন হয়। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর উভয় জায়গা থেকে এই গেমটি ডাউনলোড করা যাচ্ছে।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
২ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
৩ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৪ দিন আগে