
বর্তমানে যেকোনো প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আইটি অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু, আইটি ডিভাইসের যথাযথ যত্ন না নেওয়া গেলে, নির্ধারিত সময়ের আগেই এগুলো কর্মক্ষমতা হারায়; ফলে, ডেটা হারানোর ঝুঁকি বাড়ে এবং ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হয়।
প্রতিষ্ঠানের নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করতে সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্কের যথাযথ যত্ন নিয়ে সহজ ও কার্যকর টিপস কী হতে পারে চলুন আজ তা জেনে নিই–
নিয়মিত হেলথ চেক ও ডেটা সেন্টারের যথাযথ পরিবেশ
প্রতিষ্ঠানের সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্ক ডিভাইসগুলো প্রতি মাসে অন্তত একবার পরীক্ষা করে দেখুন। এটি বড় ধরনের ডেটা লস এড়াতে সহায়তা করবে। ধুলো-ময়লা ও অতিরিক্ত গরম আইটি ডিভাইসের পারফরম্যান্সের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই, ডেটা সেন্টার নিয়মিত পরিষ্কার রাখা ও এর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি।
ডেটা ব্যাকআপ নিন ও রিকভারি টেস্ট করুন
শুধু ডেটা ব্যাকআপ নিলেই হবে না; একই সঙ্গে, এগুলো থেকে ডেটা রিকভারি করা সম্ভব হচ্ছে কিনা, তাও পরীক্ষা করা জরুরি। অনেক সময় ব্যাকআপ ডেটা করাপ্টেড থাকতে পারে বা রিকভারি প্রক্রিয়া সঠিকভাবে কাজ না-ও করতে পারে। নিয়মিত রিকভারি টেস্ট এ ঝুঁকি কমিয়ে আনে।
সিকিউরিটি প্যাচ ও সফটওয়্যার আপডেট করুন
অপারেটিং সিস্টেম, হাইপারভাইজর, ডেটাবেইস ও অন্যান্য সফটওয়্যারের সিকিউরিটি প্যাচ ও আপডেট সময়মতো ইনস্টল করা জরুরি। আপডেট না করলে সিস্টেমের দুর্বলতাগুলো হ্যাকারদের জন্য উন্মুক্ত হয়ে যেতে পারে; এ ক্ষেত্রে সব সময় সতর্ক থাকা ও সফটওয়্যার নিয়মিত আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নেটওয়ার্ক পারফরম্যান্স ও মাল্টি-ভেন্ডর অ্যাকসেস মনিটর করুন
ধীর গতির নেটওয়ার্ক পুরো প্রতিষ্ঠানের কার্যক্রমে বড় ধরনের সমস্যা তৈরি করে। তাই নেটওয়ার্কের কর্মক্ষমতা নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজন অনুযায়ী তা টিউনিং করা জরুরি। এ ছাড়া, আইটি সিস্টেমে একাধিক ভেন্ডর বা ইউজার কাজ করলে, তাদের সীমিত ও নিয়ন্ত্রিত অ্যাকসেস নিশ্চিত করা জরুরি। এতে তথ্যের গোপনীয়তা ও সিস্টেমের নিরাপত্তা বজায় থাকে। অ্যাকসেস রুলস ও মনিটরিং ব্যবস্থাও সব সময় আপডেট রাখা জরুরি।
ফেইলওভার ক্লাস্টার, আরটিও-আরপিও মেনটেইন করুন
ফেইলওভার ক্লাস্টার ব্যবস্থায় একটি সার্ভার বা হার্ডডিস্ক ব্যর্থ হলে সঙ্গে সঙ্গে অন্য একটি সিস্টেম বা ডিস্ক স্বয়ংক্রিয়ভাবে কাজ শুরু করে। ফলে, আইটি সিস্টেম সব সময় সচল থাকে এবং ডাউন টাইমে ব্যাকআপ স্বয়ংক্রিয়ভাবে চালু হয়। পাশাপাশি, সিস্টেমে সমস্যা হলে তা কতক্ষণের মধ্যে রিকভার হবে তা জানতে ‘রিকভারি টাইম অবজেকটিভ’ (আরটিও) ও সর্বশেষ কোন পর্যায় পর্যন্ত ডেটা রিস্টোর করা যাবে, তা নিশ্চিতে ‘রিকভারি পয়েন্ট অবজেকটিভ’ (আরপিও) মেনটেইন করতে হবে। এতে করে ডেটা রিকভারি দ্রুত ও নির্ভরযোগ্য করা সম্ভব।
এ বিষয়ে আইটি সার্ভিসেস ও টিপিএম প্রোভাইডার সার্ভিসিং ২৪-এর সিইও নাসির ফিরোজ বলেন, ‘স্থিতিশীল ও সুরক্ষিত আইটি অবকাঠামো আধুনিক ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল ডিভাইস স্থাপন করলেই হবে না, এগুলো নিয়মিত মেইনটেন্যান্স করতে হবে। আর তা হলেই প্রতিষ্ঠানের নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করা সম্ভব হবে।’

আট বছর ও তার কম বয়সী শিশুদের জন্য ‘নেটফ্লিক্স প্লেগ্রাউন্ড’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। গত সোমবার এই অ্যাপটি চালু হয়। ভিডিও গেমের বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে জনপ্রিয় সব শো-এর ওপর ভিত্তি করে তৈরি গেম ও ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতাসম্পন্ন এই অ্যাপটি...
২০ ঘণ্টা আগে
প্রযুক্তির ছোঁয়ায় কলমও এখন স্মার্ট হচ্ছে। কলম দিয়ে খাতায় লেখা সংরক্ষণের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও সংরক্ষণ করা যাবে। তেমন কিছু স্মার্ট পেন আছে বাজারে।
১ দিন আগে
বর্তমান সময়ের কিশোর-কিশোরীদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)। তবে এই প্রযুক্তির ব্যবহার নিয়ে সন্তান এবং অভিভাবকদের মধ্যে বিশাল এক মানসিক ও তথ্যগত দূরত্ব তৈরি হয়েছে।
১ দিন আগে
একটা সময় ছিল, যখন রোবট ব্যবহার করা হতো শুধু কাজের গতি বাড়ানোর জন্য। কিন্তু ২০২৬ সালে দাঁড়িয়ে জাপানের জন্য এটি আর বিলাসিতা নয়, বরং শিল্পের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রধান হাতিয়ার। জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের লক্ষ্য হলো, ২০৪০ সালের মধ্যে বিশ্বব্যাপী ফিজিক্যাল এআই খাতের ৩০ শতাংশ...
১ দিন আগে