
স্বল্পদৈর্ঘ্যের ভিডিও দেখার জনপ্রিয় মাধ্যম হিসেবে ইউটিউব শর্টস বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। ২০২০ সালে যাত্রা শুরু করা এই ফিচারের মধ্যে গত কয়েক মাসে নতুন অনেক সুবিধা যুক্ত করেছে ইউটিউব। সর্বশেষ সংযোজন হিসেবে এবার ইউটিউব শর্টসে যুক্ত হলো গুগল লেন্স। এই ফিচারের মাধ্যমে এখন ব্যবহারকারীরা শর্টসে দেখা যেকোনো বস্তু, স্থান বা লেখাকে গুগল লেন্স দিয়ে খুঁজে দেখতে পারবেন। অর্থাৎ, শর্টসে দেখা কোনো স্থান, বস্তু কিংবা ভাষা বুঝতে না পারলে ব্যবহারকারী সরাসরি সেটিকে সার্চ করতে পারবেন।
গুগল জানিয়েছে, এই সুবিধা শুধু ইউটিউব মোবাইল অ্যাপে সীমাবদ্ধ থাকবে। শর্টসে দেখানো বস্তুর ওপর ট্যাপ করে অথবা সেটির চারপাশে একটি বৃত্ত একে সহজেই গুগল লেন্স দিয়ে তথ্য খোঁজা যাবে। তবে যেসব শর্টসে অ্যাফিলিয়েট বা কেনাকাটাবিষয়ক কনটেন্ট রয়েছে, সেখানে এই ফিচার কাজ করবে না।
ইউটিউব শর্টসে গুগল লেন্স ব্যবহার করবেন যেভাবে
১. প্রথমে মোবাইল থেকে ইউটিউব অ্যাপ খুলে নিচের বারে থাকা ‘শর্টস’ আইকনে ট্যাপ করুন।
২. শর্টস চালু হলে যেকোনো ভিডিও থামাতে ভিডিওর যেকোনো জায়গায় একবার ট্যাপ করুন। এরপর ওপরের মেনু থেকে ‘লেন্স’ আইকনে ট্যাপ করুন।
৩. প্রথমবার ব্যবহার করার সময় কিছু শর্তাবলিতে সম্মতি দেওয়ার জন্য একটি বার্তা দেখাবে। সেখানে সম্মতি দিয়ে চালিয়ে যেতে হবে।
৪. এরপর আপনি স্ক্রিনে থাকা যেকোনো বস্তু বা লেখার ওপর আঙুল দিয়ে ট্যাপ করতে পারেন বা সেটির চারপাশে একটি বৃত্ত একে গুগল লেন্সকে সার্চ করতে বলতে পারেন।
৫. ভিডিওতে যদি অপরিচিত ভাষায় কিছু লেখা থাকে, তাহলে নিচের ডান পাশে থাকা ‘ট্রেন্সলেট’ বোতামে চাপ দিয়ে সেই লেখা অনুবাদ করা যাবে।
৬. লেন্স ব্যবহার শেষ হলে ওপরের বাঁ দিকের ‘এক্স’ বাটনে চাপ দিয়ে বা নিচে সোয়াইপ করে ফলাফল বন্ধ করা যাবে।
গুগল আরও জানিয়েছে, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু করা হচ্ছে। এ সময় কোনো বিজ্ঞাপন দেখানো হবে না এবং শুধু অর্গানিক সার্চ ফলাফল দেখানো হবে। ব্যবহারকারীর অনুসন্ধান বিষয়ে প্রয়োজনে গুগলের এআই ওভারভিউ থেকেও বিস্তারিত তথ্য দেওয়া হতে পারে।

আগামী অক্টোবর মাস থেকে বাংলাদেশে স্থানীয়ভাবে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন উৎপাদন শুরু হতে যাচ্ছে। দেশের প্রায় ৫ কোটি নতুন ব্যবহারকারীকে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডাটা সংযোগসহ স্মার্টফোনের আওতায় আনার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সরকার।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে লক্ষ্য আমাদের রয়েছে, তা অর্জনে এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভূমিকা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতিতে আগামী এক দশকের মধ্যে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঝুঁকি ১০ শতাংশের বেশি বলে মনে করেন অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় এআই নিরাপত্তা গবেষক ইভান হিউবিঙ্গার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ আর সতর্কতা বাড়ছেই। এবার অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় গবেষক ইভান হুবিঙ্গার বললেন, এআই এত দ্রুত এগোচ্ছে যে, আগামী এক দশকের মধ্যে এটি সব মানুষকে ‘নিশ্চিহ্ন’ করে দিতে পারে এমন সম্ভাবনা ১০ শতাংশের বেশি। এআইয়ের লক্ষ্য ও মানুষের মূল্যবোধের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠার...
১ দিন আগে