নতুন কর্মী নিয়োগ বন্ধ করে দিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। ঘোষণা দিয়েছে, তাঁরা প্রায় ১০ শতাংশ কর্মী ছাঁটাই করবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক সম্প্রতি এ কথা বলেছেন। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টেসলার নির্বাহী পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো এক মেইলে এমনটা উল্লেখ করেছেন এর প্রধান ইলন মাস্ক। রয়টার্স জানিয়েছে, ইলন মাস্ক তাঁর সেই মেইলে বলেছেন, বিশ্ব অর্থনীতির ব্যাপারে তাঁর ‘খুবই খারাপ অনুভূতি’ হচ্ছে এবং এ কারণে টেসলার অন্তত ১০ শতাংশ কর্মী ছাঁটাই করতে হবে।
গত বৃহস্পতিবার টেসলার নির্বাহী পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো ওই মেইলের মূল বিষয়বস্তু ছিল, ‘বিশ্বজুড়ে সব ধরনের নিয়োগ বন্ধ করুন। তবে টেসলা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
এর আগে টেসলার কর্মীদের জন্য ঘরে বসে কাজ করার সুযোগ বন্ধ করে দিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। টেসলায় কর্মরত নির্বাহী পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো এক ইমেইলে তিনি এ কথা জানিয়েছেন।
ইলন মাস্ক তাঁর প্রতিষ্ঠানের কর্মীদের কাছে পাঠানো মেইলে লিখেছিলেন, ‘এখন থেকে আর কর্মক্ষেত্রের বাইরে থেকে কাজ করা গ্রহণযোগ্য হবে না। যাঁরা কর্মক্ষেত্রের বাইরে থেকে কাজ করতে চেয়েছিলেন, তাঁদের এখন থেকে অন্তত ৪০ ঘণ্টা, আবারও বলছি অন্তত ৪০ ঘণ্টা অফিসে কাজ করতে হবে। এই সময় কারখানার শ্রমিকদের চেয়ে অনেক কম।’

টেলিযোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনদের অভিযোগ, মতামত ও প্রশ্ন জানতে প্রতি চার মাসে একবার গণশুনানি করবে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
১ দিন আগে
শহরের পাশাপাশি দেশের গ্রামাঞ্চলেও উন্নত মোবাইল নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, শুধু মেগাসিটি বা শহরকে কেন্দ্র করে মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন করলে হবে না...
১ দিন আগে
মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগের তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। সেবার মান, ইন্টারনেটের গতি (ডেটা স্পিড), মূল্য সংযোজন পরিষেবা (ভ্যালু অ্যাডেড সার্ভিস-ভ্যাস), রিচার্জ/বিলিংসহ বিভিন্ন বিষয়ে গত সাড়ে পাঁচ বছরে দেশের চার মোবাইল অপারেটরের বিরুদ্ধে বিটিআরসিতে...
২ দিন আগে
কিশোর-কিশোরীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার আরও নিরাপদ করতে নতুন বেশ কিছু ফিচার চালু করছে ওপেনএআই। নতুন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্টে চ্যাটজিপিটির মানবসদৃশ আচরণ কমিয়ে আনার পাশাপাশি স্বাস্থ্যকর ব্যবহারে উৎসাহ দেওয়া হবে।
২ দিন আগে