ফটোশপ ও অ্যাক্রবেটের নিমার্তা অ্যাডোবির বিরুদ্ধে গত সোমবার মামলা দায়ের করে যুক্তরাষ্ট্রের সরকার। মামলার অভিযোগে বলা হয়, অ্যাডোবির সবচেয়ে জনপ্রিয় সাবক্রিপশন প্ল্যান বাতিল করার ক্ষেত্রে মোটা অঙ্কের ফি লুকানো রয়েছে, যা গ্রাহকদের পক্ষে প্ল্যানটি বাতিল করা কঠিন করে তোলে। যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টর্সের প্রতিবেদনে এসব তথ্য জানা হয়।
ক্যালিফোর্নিয়ার সান জোসের ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) বলেছে, অ্যাডোবির সাবস্ক্রিপশন ফি কখনো কখনো শত শত ডলারে পৌঁছায় এবং ‘অ্যানুয়াল পেইড মান্থলি’ সাবস্ক্রিপশন প্ল্যানে অন্যান্য গুরুত্বপূর্ণ শর্ত স্পষ্টভাবে উল্লেখ থাকে না বা টেক্সটবক্স এবং হাইপারলিকের পেছনে লুকানো থাকে।
এই অভিযোগে আরও বলা হয়, প্রথম বছরে প্ল্যানের ক্ষেত্রে গ্রাহকেরা যখন তারা তাদের সাবস্ক্রিপশন বাতিল করেন, তখন অবশিষ্ট পেমেন্ট থেকে অ্যাডোবি ৫০ শতাংশ ‘বাতিল ফি’ হিসেবে কেটে রাখে।
এফটিসি আরও বলেছে, যারা কোনো প্ল্যান বাতিল করতে চায়, তাদের অনেকগুলো পেজের বিভিন্ন ধাপ পার করতে হয়। আর ফোনের মাধ্যমে এই প্ল্যান বাতিল করলে বারবার সংযোগ বিচ্ছিন্ন হয়। আবার একাধিক প্রতিনিধির কাছে সাবস্ক্রিপশন প্ল্যান বাতিল করার কথা তুলে ধরতে হয় ও সেই প্রতিনিধিদের কাছ থেকেও ‘বাধা এবং বিলম্বের’ সম্মুখীন হতে হয়। অর্থ্যাৎ, সাবস্ক্রিপশন প্ল্যান বন্ধ করার প্রক্রিয়াটি গ্রাহকদের কাছে বিরক্তিকর।
কোম্পানি দুই নির্বাহী ডেভিড ওয়াধওয়ানি (ডিজিটাল মিডিয়া ব্যবসার সভাপতি) ও মনিন্দর সাহনি (ডিজিটাল বিক্রয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট) এই মামলার বিবাদী।
এফটিসির ভোক্তা সুরক্ষা ব্যুরোর পরিচালক স্যামুয়েল লেভিন বলেন, লুকানো ফি ও বাতিলকরণের প্রক্রিয়ার অনেক বাধার মাধ্যমে গ্রাহকদের বছরব্যাপী সাবস্ক্রিপশন প্ল্যানে আটকে রেখেছিল অ্যাডোবি। যেসব কোম্পানি সাবস্ক্রিপশন প্ল্যানে সাইনআপ করার সময় অতিরিক্ত ফিগুলো লুকিয়ে লাখে এবং প্ল্যান বাতিল করার সময় বিভিন্ন বাধা সৃষ্টি করে, সেগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা বিরক্ত।
অ্যাডোবির জেনারেল কাউন্সিল ও চিফ ট্রাস্ট অফিসার ডানা রাও বলেছেন, অ্যাডোবি আদালতে এফটিসির দাবির বিপক্ষে লড়বেন।
কোম্পানির সাবস্ক্রিপশন প্ল্যানগুলো সুবিধাজনক, নমনীয় ও সাশ্রয়ী, যাতে ব্যবহারকারীরা তাদের চাহিদা, সময় এবং বাজেটের সঙ্গে মানানসই প্ল্যান বেছে নিতে পারে। সাবস্ক্রিপশন চুক্তির শর্তাবলির সঙ্গে স্বচ্ছ ও সহজ বাতিল প্রক্রিয়া আছে।
চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে অ্যাডোবির মোট ৫১৮ কোটি ডলার আয়ের মধ্যে ৪৯২ কোটি ডলার সাবস্ক্রিপশন প্ল্যান থেকেই এসেছে, যা মোট আয়ের ৯৫ শতাংশ।
অ্যাডোবিকে ২০১০ সালের ‘অনলাইন শপার্স কনফিডেন্স অ্যাক্ট’ নামের ফেডারেল আইন লঙ্ঘন করার জন্য অ্যাডোবিকে অভিযুক্ত করেছে এফটিসি। গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ফি, স্বয়ংক্রিয়ভাবে নতুন প্ল্যান কেনার প্রক্রিয়া বন্ধ করে এই আইন। এ ছাড়া আইনটি অনুসারে ব্যবসায়ীদের বিভিন্ন শর্তাবলি ভালো স্পষ্টভাবে প্রকাশ করতে হবে।
সোমবারের মামলায় এ ধরনের প্রতারণার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও দেওয়ানি জরিমানা দাবি করা হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
২৭ মিনিট আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে চলতি ফিফা বিশ্বকাপ। এই আসরে গ্যালারিতে বসে খেলা দেখবে ৫০ লাখের বেশি দর্শক। সংখ্যার হিসাবে এটি রেকর্ড। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার মাঠের বাইরের নিরাপত্তা এবং নজরদারির ব্যবস্থাও বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
১ দিন আগে
ইন্টারনেটে নিজের নাম লিখে সার্চ করা অনেকের অভ্যাস। একে বলে ভ্যানিটি সার্চ। তবে চেনা অভ্যাসটি এখন আর আগের মতো খাটে না। মানুষ এখন সার্চ ইঞ্জিনের চেয়ে চ্যাটবটের কাছেই কারও পরিচয় জানতে বেশি পছন্দ করছে।
১ দিন আগে