চীন ইন্টারনেট জায়ান্ট আলিবাবা, টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স এবং টেনসেন্ট অ্যালগরিদম-সংক্রান্ত বিস্তারিত তথ্য সরকারের হাতে তুলে দিয়েছে। বিবিসির প্রতিবেদনে জানা যায়, দেশটির অন্যতম শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না বা সিএসির কাছে এসব তথ্য দেওয়া হয়েছে।
শুক্রবার ৩০ অ্যালগরিদমের বিস্তারিতসহ একটি তালিকা প্রকাশ করে সিএসি। সেখানে অ্যালগরিদমগুলোর কাজ এবং এর প্রয়োগ সম্পর্কে তথ্য তুলে ধরা হয়। এসব অ্যালগরিদমের সহায়তায় প্রযুক্তি কোম্পানিগুলো ব্যবহারকারীদের কাছ থেকে তথ্য নেয়। আর এই তথ্যের ভিত্তিতে ‘ব্যক্তিগত চাহিদা’ অনুযায়ী কনটেন্ট দেখানো হয়। তবে কোন কোম্পানি কোন অ্যালগরিদম সফটওয়্যার ব্যবহার করছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি।
ব্যবহারকারী কী দেখবে আর কী দেখবে না, তা নির্ধারণ করে অ্যালগরিদম। অ্যালগরিদমের বিষয়ে বিস্তারিত জনসমক্ষে প্রকাশের ঘটনা এটিই প্রথম। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক কারণে অ্যালগরিদমবিষয়ক গোপনীয়তা বজায় রাখে।
এদিকে আলিবাবা, টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স ও টেনসেন্টের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা কোনো মন্তব্য করেনি।
গুগল ও ফেসবুকের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান সরকারের পক্ষ থেকে এমন তথ্য জমা দেওয়ার জন্য চাপের মধ্যে রয়েছে। তবে ব্যবসায়িক গোপনীয়তার কারণ দেখিয়ে এখন পর্যন্ত অ্যালগরিদমগুলো গোপন রাখতে সক্ষম হয়েছে তারা।

কিশোর-কিশোরীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার আরও নিরাপদ করতে নতুন বেশ কিছু ফিচার চালু করছে ওপেনএআই। নতুন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্টে চ্যাটজিপিটির মানবসদৃশ আচরণ কমিয়ে আনার পাশাপাশি স্বাস্থ্যকর ব্যবহারে উৎসাহ দেওয়া হবে।
৬ ঘণ্টা আগে
অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতে এই গণশুনানি হবে। অনলাইন কার্যক্রম সবার জন্য উন্মুক্ত। গণশুনানিতে টেলিযোগাযোগ সেবা ও সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন, মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগ থাকছে। এ জন্য আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ফরম পূরণ করে নিবন্ধনের আহ্বান জানিয়েছিল বিটিআরসি...
৭ ঘণ্টা আগে
অভিজ্ঞ শিক্ষকের কাছে রয়েছে বাস্তব শ্রেণিকক্ষে পড়ানোর দীর্ঘদিনের অভিজ্ঞতা। তবে শিক্ষকেরা নির্দিষ্ট সময় পর অবসরে চলে যান। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটির কাছে রয়েছে হাজার হাজার পাঠ পরিকল্পনার তথ্য। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারে এটি।
১৪ ঘণ্টা আগে
জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি, ক্লাউড ও পারপ্লেক্সিটি। বর্তমান প্রযুক্তির যুগে অন্যান্য অনলাইন সেবার মতো আপনার ব্যবহৃত জনপ্রিয় এআই প্ল্যাটফর্মগুলো সাইবার আক্রমণের ঝুঁকিতে পড়তে পারে। আপনার অজান্তে কেউ এই অ্যাকাউন্টগুলোতে প্রবেশ করেছে কি না, তা পরীক্ষা করা এবং সন্দেহভাজন ডিভাইস থেকে সুরক্ষার সহজ
১৫ ঘণ্টা আগে