
আইওএস অপারেটিং সিস্টেমের পরবর্তী বড় আপডেট জানুয়ারির শেষে নিয়ে আসবে অ্যাপল। আগের আপগ্রেডগুলোর তুলনায় আইওএস ১৮ দশমিক ৩ সংস্করণে তেমন মৌলিক কিছু থাকবে না বলে ধারণা করা হচ্ছে। তবে আইফোনকে আরও স্মার্ট ও ব্যবহারবান্ধব করবে নতুন আপডেটগুলো।
ডিসেম্বরের মাঝামাঝি প্রথম আইওএস ১৮ দশমিক ৩ বেটা উন্মোচন করেছিল অ্যাপল। সেই সংস্করণ থেকে ধারণা করা হচ্ছে, নতুন আপডেটে ৫টি ফিচার যুক্ত করবে কোম্পানিটি। সেগুলো তুলে ধরা হলো—
পোস্টার থেকে ক্যালেন্ডার ইভেন্ট তৈরি
আইফোন ১৬ মডেলে ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স সমর্থন রয়েছে। এটি ছবি থেকে বিভিন্ন ইভেন্টের তথ্য নিয়ে ক্যালেন্ডার অ্যাপে যুক্ত করতে পারবে। আইওএস ১৮.৩ সফটওয়্যার ইনস্টল করার পর আইফোনে ১৬-এর ক্যামেরা বাটনে চাপ দিলে ফিচারটি চালু হবে। এরপর ফোনের ক্যামেরাটি পোস্টার বা লিফলেটের দিকে তাক দিলে স্বয়ংক্রিয়ভাবে ইভেন্টের তথ্য নিয়ে ক্যালেন্ডারে যুক্ত করবে।
গাছ ও প্রাণী শনাক্তের ফিচার
অ্যাপলের সর্বশেষ আপডেটে ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স নামক একটি ফিচার যুক্ত করা হয়েছে, যা সহজেই উদ্ভিদ ও প্রাণী চিহ্নিত করতে সাহায্য করবে। ফটোস অ্যাপে এ ধরনের ফিচার রয়েছে, যা ছবির অ্যাডিশনাল বা অতিরিক্ত তথ্য দেখার সময় উদ্ভিদ, প্রাণী ও পোকামাকড় সম্পর্কে তথ্য দেয়। তবে আইওএস ১৮ দশমিক ৩ ইনস্টল করার পর ক্যামেরা কন্ট্রোলের ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স অপশন ব্যবহার করলে সব তথ্য রিয়েল টাইমে অর্থাৎ সঙ্গে সঙ্গেই দেখা যাবে।
এআই নোটিফিকেশন সারসংক্ষেপ
অ্যাপল ইন্টেলিজেন্সের নোটিফিকেশনের সারসংক্ষেপগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে একই অ্যাপে একাধিক নোটিফিকেশন একত্রে থাকে এবং সব বিষয় নিয়ে একবাক্যে সারসংক্ষেপ দেওয়া হয়।
তবে আইওএস ১৮.৩-এ আইফোনের লক স্ক্রিনের এআই নোটিফিকেশনের সারসংক্ষেপগুলো প্রতিটি অ্যাপের সেটিংস থেকে আরও সহজে পরিচালনা করা যাবে।
এখন থেকে নোটিফিকেশন সারাংশের ওপর বাম দিকে দ্রুত সোয়াইপ করলে সারসংক্ষেপে বন্ধ করার জন্য নতুন অপশন দেখা যাবে। এ ছাড়া ফোনের সেটিংসে গিয়ে নোটিফিকেশন বিভাগে গিয়ে এই অপশন বন্ধ বা চালু করা যাবে।
এআই নোটিফিকেশন আরও সহজে চিহ্নিতকরণ
আইওএস ১৮ দশমিক ৩ আপডেটে নোটিফিকেশেনের সারসংক্ষেপগুলো এখন ইটালিক ফন্টে দেখানো হবে। ফলে সাধারণ নোটিফিকেশনের মধ্য থেকে এগুলো সহজ আলাদা করা যায়। তবে বর্তমানে অ্যাপল নিউজ এবং এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির অ্যাপগুলোর জন্য বিজ্ঞপ্তির সারাংশ সাময়িকভাবে নিষ্ক্রিয় রয়েছে। কারণ বিভ্রান্তিকর সারাংশকৃত খবরের শিরোনাম সম্পর্কিত বিস্তৃত রিপোর্ট পাওয়া গেছে।
ক্যালকুলেটর অ্যাপে নতুন ফিচার
নতুন ১৮ দশমিক ৩ আপডেটে ক্যালকুলেটর অ্যাপে পুনরাবৃত্তি অপারেশন ফিরিয়ে আনা হবে। এখন সমান চিহ্ন দুইবার ট্যাপ করলে শেষ গাণিতিক অপারেশনটি পুনরাবৃত্তি করবে অ্যাপটি। উদাহরণস্বরূপ, ১০ x ১০ ট্যাপ করার পর সমান চিহ্ন ট্যাপ করলে ফলাফলে ১০০ সংখ্যা পান। তবে আবার সমান চিহ্ন ট্যাপ করলে এটি ১০০ x ১০ গুণ করবে এবং প্রতিবার আপনি সমান চিহ্ন ট্যাপ করলে এটি ১০ দিয়ে গুণ করতে থাকবে। এটি একটি ছোট পরিবর্তন হলেও বেশ গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র: ম্যাকরিউমার

তৃতীয় পর্যায়টি হলো উপলব্ধি বা হিসাব-নিকাশের, যেখানে কোম্পানিগুলো বুঝতে পারছে যে এআই নির্দিষ্ট কিছু কাজে অসাধারণ হলেও, এটিকে ঢালাওভাবে ব্যবহার করতে গেলে খরচ সামলানো অসম্ভব হয়ে দাঁড়ায়...
১১ ঘণ্টা আগে
এআই উৎপাদনশীলতা বাড়াতে পারে, কিন্তু অতিরিক্ত নির্দেশনা এটিকে ডিজিটাল মাইক্রোম্যানেজারে পরিণত করতে পারে। প্রতিটি কাজের সঙ্গে যদি নতুন কোনো এআই পরামর্শ বা সতর্কতা যুক্ত হয়, তাহলে কর্মীরা স্বায়ত্তশাসন হারাতে পারেন এবং কর্মসন্তুষ্টি কমে যেতে পারে...
২ দিন আগে
বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) গ্রাহকসেবা সহকারী চালু করেছে মেটা। ‘মেটা বিজনেস এজেন্ট’ নামে পরিচিত এই এআই টুল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার গ্রাহকসেবা, বিক্রয় ব্যবস্থাপনা ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে। একই সঙ্গে ভবিষ্যতে এ সেবার...
৩ দিন আগে
দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। আগামী ২৩ জুন থেকে শুরু হয়ে এই সম্মেলন চলবে ২৭ জুন পর্যন্ত। পাঁচ দিনব্যাপী এই আয়োজনের টেকনিক্যাল ওয়ার্কশপগুলো ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এবং
৩ দিন আগে