
রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ আরও বেশ কিছু বিষয়ে ‘ভুয়া তথ্য’ সরিয়ে ফেলতে ব্যর্থতার দায়ে গুগলকে ৪ দশমিক ৬ বিলিয়ন রুবল (৫ কোটি ১ লাখ ৪০ হাজার ডলার) জরিমানা করেছে রাশিয়ার আদালত। রুশ বার্তা সংস্থা তাস ও যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে।
রাশিয়ায় এই টেক জায়ান্টের গলের বার্ষিক আয়ের ওপর ভিত্তি করে আজ বুধবার (২০ ডিসেম্বর) জরিমানা করা হয় বলে। তবে রায় নিয়ে গুগলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে ২০২১ ও ২০২২ সালেও গুগলকে ৭২০ কোটি ও ২ হাজার ১১০ কোটি রুবল জরিমানা করা হয়েছিল।
দেশটির আরেকটি রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা আরআইএ নিউজ এজেন্সি জানিয়েছে, এলজিবিটি অধিকার বিষয়ে ‘চরমপন্থী কনটেন্ট’ অপসারণ ও বিতরণ বন্ধে গুগলের ব্যর্থতার কারণে এই জরিমানা।
গত নভেম্বরে রুশ সুপ্রিম কোর্ট এলজিবিটি কর্মীদের ‘চরমপন্থী’ হিসাবে চিহ্নিত করা উচিত বলে রায় দেন। এমন রায় দেশটির সমকামী এবং ট্রান্সজেন্ডার প্রতিনিধিদের মধ্যে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি হওয়ার আশংকা তৈরি করে বলে সুপ্রিম কোর্ট।
ইউক্রেনে হামলাকে রাশিয়া ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে অভিহিত করে আসছে। রাশিয়ার সঙ্গে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এ বিরোধ নতুন নয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে দেশটি ইউক্রেন আক্রমণের পর এ বিরোধ আরও তীব্র হয়েছে। গুগলের মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেটের আরেকটি প্রতিষ্ঠান ইউটিউবও রাশিয়ার টার্গেটে আছে। তবে এক্স (সাবেক টুইটার) এবং মেটা প্ল্যাটফর্মের ফেসবুক এবং ইনস্টাগ্রামের সঙ্গে দেশটি এখনো বিরোধে জড়ায়নি।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে চলতি ফিফা বিশ্বকাপ। এই আসরে গ্যালারিতে বসে খেলা দেখবে ৫০ লাখের বেশি দর্শক। সংখ্যার হিসাবে এটি রেকর্ড। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার মাঠের বাইরের নিরাপত্তা এবং নজরদারির ব্যবস্থাও বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
১ দিন আগে
ইন্টারনেটে নিজের নাম লিখে সার্চ করা অনেকের অভ্যাস। একে বলে ভ্যানিটি সার্চ। তবে চেনা অভ্যাসটি এখন আর আগের মতো খাটে না। মানুষ এখন সার্চ ইঞ্জিনের চেয়ে চ্যাটবটের কাছেই কারও পরিচয় জানতে বেশি পছন্দ করছে।
১ দিন আগে
সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম আপনি কেন ব্যবহার করেন? উত্তরটি খুঁজতে আপনাকে সাহায্য করছি। একদম শুরুর দিকে আপনি চলে যান, সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম চালু হওয়ার মূল উদ্দ্যেশ্য ছিল বন্ধু তৈরি করা কিংবা বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা।
১ দিন আগে
দুর্ভেদ্য ভাবলেও ঝুঁকি তৈরি হয়েছে আইফোনের বেশ কয়েকটি মডেলে—বিষয়টি নিশ্চিত করেছেন গবেষকেরা। অ্যাপলের এ১২ ও এ১৩ বায়োনিক প্রসেসরে চলা মোট ৭টি মডেলে গুরুতর নিরাপত্তা দুর্বলতার সন্ধান পেয়েছেন তাঁরা।
১ দিন আগে