
মাত্র ৫ মিনিট চার্জ করলেই চলবে অন্তত ২৫০ মাইল বা ৪০০ কিলোমিটার। এমনটাই দাবি করেছে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি বিওয়াইডি। গতকাল সোমবার কোম্পানিটি এই নতুন চার্জিং ব্যবস্থা উন্মোচন করে। এর ফলে, বিশ্বের বৃহত্তম গাড়ির বাজার চীনে এরই মধ্যে ব্যাপক প্রতিযোগিতা বেড়েছে এবং প্রতিদ্বন্দ্বী কোম্পানি টেসলার চেয়ে বিওয়াইডিকে আরও এগিয়ে দিয়েছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, শেনজেনভিত্তিক বৈদ্যুতিক গাড়িনির্মাতা কোম্পানি বিওয়াইডি তাদের নতুন চার্জিং ব্যবস্থা ‘সুপার ই-প্ল্যাটফর্ম’ প্রদর্শন করে। এই প্ল্যাটফর্মটি বিওয়াইডির সর্বশেষ মডেলের গাড়িগুলোকে মাত্র পাঁচ মিনিটে চার্জ করতে সক্ষম। একবার পাঁচ মিনিটের চার্জ নেওয়ার ফলে গাড়িগুলো ২৫০ মাইল পর্যন্ত চলতে পারবে বলে দাবি করেছে কোম্পানিটি। নতুন প্রযুক্তি দেশজুড়ে ছড়িয়ে দিতে কোম্পানিটি চীনজুড়ে ৪ হাজার আলট্রা-ফাস্ট চার্জিং স্টেশন নির্মাণের পরিকল্পনা করেছে।
এটি জনপ্রিয় হলে বিওয়াইডির নতুন চার্জিং প্ল্যাটফর্ম এক বড় উদ্ভাবন হিসেবে পরিচিতি লাভ করবে এবং এটি বৈদ্যুতিক গাড়ির বাজারকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। বিওয়াইডির প্রতিদ্বন্দ্বী টেসলার সুপার চার্জারগুলোর একটি গাড়িকে চার্জ করতে ১৫ মিনিট সময় লাগে এবং তা ২০০ মাইল পর্যন্ত চলতে পারে।
বিওয়াইডির চেয়ারম্যান ওয়াং চুয়ানফু এই প্ল্যাটফর্মটির উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘আমাদের লক্ষ্য হলো বৈদ্যুতিক গাড়ির চার্জিংকে তেলচালিত গাড়ির মতোই দ্রুত করা।’ উল্লেখ্য, এই কোম্পানির নতুন মডেলগুলোতে সর্বশেষ চার্জিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। গতকাল সোমবার গাড়িগুলোর প্রি-অর্ডার শুরু হয়েছে এবং আগামী মাস থেকে ডেলিভারি শুরু হবে।
এদিকে, এই পাঁচ মিনিটের চার্জিং প্ল্যাটফর্মের খবর প্রকাশ হওয়ার পরপরই হংকং শেয়ার বাজারে বিওয়াইডির শেয়ার আজ মঙ্গলবার ৬ শতাংশ বেড়েছে এবং সর্বকালীন নতুন উচ্চতায় পৌঁছেছে।
সোমবারই, টেসলা চীনে তার দীর্ঘ প্রতীক্ষিত ফুল সেলফ-ড্রাইভিং (FSD) সার্ভিসের জন্য এক মাসের ফ্রি ট্রায়াল চালু করেছে, যা এপ্রিল ১৬ পর্যন্ত চলবে।
এদিকে, চীনে টেসলার জানুয়ারির বিক্রয় এক বছর আগের এই সময়ের তুলনায় ১৯ শতাংশের বেশি কমে। বিপরীতে ২০২৪ সালে চীনজুড়ে বৈদ্যুতিক গাড়ি বিক্রির মধ্যে বিওয়াইডির শেয়ার ছিল ৩২ শতাংশ।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৭ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে