হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। স্মার্টফোনের সঙ্গে কম্পিউটার যুক্ত করার মাধ্যমে এ হোয়াটসঅ্যাপ ওয়েব কাজ করে। এ সময় প্রাথমিক স্মার্টফোনেও ইন্টারনেটের সঙ্গে যুক্ত রাখতে হয়। স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ বন্ধ হলে অথবা ফোন বন্ধ হলে হোয়াটসঅ্যাপ ওয়েব আর কাজ করবে না।
কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাইলে শুরুতেই আপনার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপকে ডেস্কটপের হোয়াটসঅ্যাপ ওয়েবের সঙ্গে যুক্ত করতে হবে। অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা থাকলে ডেস্কটপ থেকে এই ম্যাসেজিং করা যাবে।
হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ ইন:
হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ ইন করতে কম্পিউটার স্ক্রিনে web. whatsapp. com ওপেন করুন। এখানে একটি স্ক্যান কোড পাবেন। এবার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন। অ্যান্ড্রয়েড গ্রাহকেরা ওপরে ডান দিকে থ্রি ডট মেনু সিলেক্ট করুন। আর আইফোন গ্রাহকেরা হোয়াটসঅ্যাপ সেটিংস ওপেন করুন। এরপর লিঙ্কড ডিভাইসে ক্লিক করুন। এ ক্ষেত্রে স্ক্যান করে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ সংযুক্ত করে নিন। আইফোন গ্রাহকেরা লিঙ্কড ডিভাইস অপশনে গিয়ে ওকে বাটনে ট্যাপ করুন। আইওএস ১৪ অথবা এর বেশি ভার্সন থাকলে টাচআইডি বা ফেসআইডির মাধ্যমে আনলক করতে বলবে হোয়াটসঅ্যাপ। বায়োমেট্রিক অথেনটিকেশন এনাবল না থাকলে পিন দিতে হবে। এবার কিউআর স্ক্রিনে কিপ মি সাইনড ইন অপশন এনেবেল করতে পারেন। এতে একবার সাই ইন করার পরে বারবার আর লগ ইন করতে হবে না।
হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে লগ আউট:
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ওপেন করুন। এবার ওপরে মেনু থেকে চ্যাট লিস্ট সিলেক্ট করে লগ আউট অপশনটি বেছে নিন। অ্যান্ড্রয়েড গ্রাহকেরা থ্রি ডট মেনু সিলেক্ট করে লিঙ্কড ডিভাইস থেকে যে ডিভাইস থেকে লগ আউট করতে চান, তা সিলেক্ট করে লগ আউট-এ ট্যাপ করুন। আইফোন গ্রাহকেরা সেটিং অপশনে গিয়ে, লিঙ্কড ডিভাইস ওপেন করে, যে ডিভাইস থেকে লগ আউট করতে চান, তা সিলেক্ট করে লগ আউটে ট্যাপ করুন।
প্রসঙ্গত, শিগগিরই মাল্টি ডিভাইস সাপোর্ট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। তখন ফোন ইন্টারনেটের সঙ্গে যুক্ত না থাকলেও কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। তবে এই ফিচার আসতে একটু সময় লাগবে।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
১ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে