‘ঈদ উল্লাস অফার’। তার মানে কম দামে পাওয়া যাবে পণ্য! অফারটি ওয়ালটনের। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কম্পিউটার পণ্য ও অ্যাকসেসরিজ কেনায় ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখন অনলাইন থেকে ওয়ালটন ডেস্কটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসিসহ সব ধরনের পণ্য ও অ্যাকসেসরিজে এই সুবিধা পাচ্ছেন গ্রাহকেরা। এটি উপভোগ করা যাবে ৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত।
ওয়ালটন কম্পিউটার পণ্যের প্রধান বাণিজ্য কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ বলেন, দেশের একমাত্র ল্যাপটপ, কম্পিউটার ও ট্যাব উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সবার হাতে সাশ্রয়ী মূল্যে বাংলাদেশে তৈরি প্রযুক্তিপণ্য পৌঁছে দিচ্ছে ওয়ালটন। দেশের ডিজিটালাইজেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই প্রতিষ্ঠান। ক্রেতারা যাতে সহজে প্রয়োজনীয় ডিজিটাল ডিভাইসটি হাতের নাগালে পেতে পারেন, সে জন্য সারা বছরই সব শ্রেণি-পেশার মানুষকে নানা সুবিধা দেওয়া হচ্ছে। এবারের ঈদুল ফিতরেও কম্পিউটার পণ্য ও অ্যাকসেসরিজ ক্রেতাদের জন্য ঈদ উল্লাস অফার ঘোষণা করা হয়েছে।
তৌহিদুর রহমান রাদ জানান, ওয়ালটন ই-প্লাজা এবং ওয়ালটন ডিজি-টেক ওয়েবসাইট থেকে ঘরে বসেই পণ্য ক্রয়ে ঈদ উল্লাস অফার উপভোগ করতে পারছেন গ্রাহকেরা। ছয় মাসের ইএমআই (কার্ড পেমেন্ট)-এর ক্ষেত্রেও এ সুবিধা থাকছে। পাশাপাশি ওয়ালটন ডিজি-টেক ওয়েবসাইট থেকে অর্ডার করা পণ্যে রয়েছে ফ্রি হোম ডেলিভারি।
জানা গেছে, বর্তমানে ৩২টি ব্র্যান্ড নামে ১৭ ক্যাটাগরির ৪৪টি প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন কম্পিউটার। বছরব্যাপী মূল্যছাড়ের পাশাপাশি ইএমআই ও কিস্তি সুবিধা, এক্সচেঞ্জ অফারসহ ওয়ালটন কম্পিউটার পণ্য ও অ্যাকসেসরিজে বিভিন্ন ক্রেতাসুবিধা দেওয়া হচ্ছে।
বর্তমানে বাজারে রয়েছে নানান মডেল ও ফিচারের ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ট্যাব, মনিটর, প্রজেক্টর, ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে, প্রিন্টার, টোনার, ইউপিএস, সিসিটিভি, অ্যাকসেস কন্ট্রোল, কিবোর্ড, মাউস, পেনড্রাইভ, ওয়াই-ফাই রাউটার, নেটওয়ার্ক সুইচ, ইউএসবি হাব, কার্ড রিডার, ওয়েবক্যাম, স্পিকার, ইয়ারফোন, হেডফোন, এসএসডি, এক্সটার্নাল এসএসডি, র্যাম, কুলার, পাওয়ার সাপ্লাই, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিটনেস স্কেল, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি, টাইপ সি ও এইচডিএমআই কেব্ল, কনভার্টার, ইলেকট্রিক বাইক ইত্যাদি। এ ছাড়া মডেলভেদে গ্রাহকেরা ওয়ালটন ল্যাপটপে সর্বোচ্চ দুই বছর এবং ডেস্কটপে তিন বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলো মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ এমনকি ‘অস্তিত্বের জন্য হুমকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতির মধ্যেই কোম্পানিটি এই সতর্কবার্তা দিয়েছে।
৯ ঘণ্টা আগে
নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা (GPT-6.1 Astra) আপাতত বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। আজ মঙ্গলবার চ্যাটজিপিটি নির্মাণকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
ড. তিতুমীর বলেন, প্রযুক্তিগত সহযোগিতা যেন নাগরিক সেবার মান বাড়ায় এবং দেশের মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করে, তা নিশ্চিত করতে হবে। এ জন্য বাস্তবায়নযোগ্য প্রকল্প, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং পরবর্তী করণীয় দ্রুত নির্ধারণ করতে তিনি অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।
১৪ ঘণ্টা আগে
বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তবে বিশ্বজুড়ে এর ব্যবহারের ধরন পর্যালোচনা করলে একটি চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। দুটি ভিন্ন জরিপের দিকে নজর দিলে কোথাও ব্যবহারকারীর সংখ্যা, আবার কোথাও স্ক্রিনের সামনে কাটানো সময়ের অবিশ্বাস্য পার্থক্য চোখে পড়ে।
১৭ ঘণ্টা আগে