Ajker Patrika

ফেসবুকের প্রাইভেসি চেকআপ টুল ব্যবহার

ফিচার ডেস্ক
ফেসবুকের প্রাইভেসি চেকআপ টুল ব্যবহার

বর্তমান যুগে তথ্যই সব। তবে ব্যক্তিগত তথ্য একবার চুরি হয়ে গেলে, যেকোনো ধরনের দুর্যোগ নেমে আসতে পারে। এদিকে আমরা এতটাই যন্ত্রনির্ভর হয়ে পড়েছি যে ব্যক্তিগত ছবি ও বিভিন্ন ডেটাও ডিভাইসবন্দী করে রাখি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে যদি সতর্ক না হন, তাহলে আপনি বিভিন্ন ধরনের আপত্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তাই নিজেদের ডেটা নিরাপত্তা নিশ্চিত করা সবার আগে জরুরি। বর্তমানে দেশে কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। ব্যবহারকারীরা নিজেদের গোপনীয়তা নিয়ে বিশেষ সতর্ক না হলে বিপত্তি।

যা করবেন মোবাইল ফোনে

  • প্রোফাইল আইকন থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে গিয়ে প্রাইভেসি চেকআপে যান।
  • হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার অপশন থেকে আপনার মোবাইল ফোন নম্বর, ই-মেইল এবং জন্মদিনের গোপনীয়তা পাবলিক থেকে ফ্রেন্ডস কিংবা অনলি মি অপশনে সেট করুন।

হাউ পিপল ক্যান ফাইন্ড

ইউ অন ফেসবুক এই অপশন থেকে আপনার মোবাইল ফোন নম্বর অথবা ই-মেইল দিয়ে কারা খুঁজতে পারবে, তা ঠিক করুন। সার্চ ইঞ্জিনে আপনার প্রোফাইল লিংক দেখাবে কি না, তা নিজে করে দিন।

  • ইওর অ্যাড প্রেফারেন্সেস অপশন থেকে আপনার কোন কোন তথ্য ব্যবহার করে বিজ্ঞাপন দেখানো হবে, তা নিয়ন্ত্রণ করতে পারেন।

ওয়েব ব্রাউজারে

  • ডান দিকের প্রোফাইল ছবিতে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে যান। সেখানে প্রাইভেসি চেকআপ অপশন বেছে নিন। তারপর আপনার প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ন্ত্রণ করুন।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেনী ও পঞ্চগড়ের আলোচিত দুই এসপি প্রত্যাহার

৯০ লাখ ভোটার বাদ দিয়ে হারানো হয়েছে তৃণমূলকে, মমতার আবেদনে সাড়া দিলেন আদালত

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর: শুভেন্দু

জঙ্গল সলিমপুরে হবে দুটি পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

হাজিরা খাতায় মা উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষে ক্লাস নেন ছেলে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত