প্রযুক্তি ও মানবপ্রেম নিয়ে সমানতালে কাজ করে যাওয়া বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস সমাজের নানা গুরুত্বপূর্ণ সমস্যাও সমাধানের চেষ্টা করেন। তিনি মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগের ফলে শিগগিরই অতিরিক্ত শ্রম থেকে মুক্ত হবে বিশ্ব। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এআই প্রযুক্তিসহ নানা বিষয়ে কথা বলেন তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের কারণে কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বলেন, শিগগিরই বিশ্বে অতিরিক্ত শ্রম থাকছে না। উৎপাদনশীলতা বেড়ে যাওয়ায় দলে দলে মানুষ এমনসব সুবিধা পাবেন যা এখন মিলছে না। যেমন— তখন বাবা–মার সন্তানের জন্য আলাদা টিউশন ব্যবস্থা করতে পারবেন। এখন মুষ্টিমেয় মানুষের পক্ষে সেটা সম্ভব।
তিনি বলেন, ১০০ বছর আগের তুলনায় এখন চাকরির পরিসর অনেক বেড়েছে। আগে কেবল পর্যাপ্ত খাবারের জন্যই হাড়ভাঙা খাটুনি হতো। একসময় ৮০ শতাংশ মানুষ ছিল কৃষক। প্রযুক্তিগত উন্নয়ন আমাদের অনেক উন্নত করেছে। আমরা কর্মদিবস কমিয়ে এনেছি। কিন্তু এটাই মূল বিষয় নয়। মূল বিষয় হলো আমাদের খাবার ও বিনোদন ব্যবস্থা— এগুলো এতই সমৃদ্ধ যা আমাদের আগের প্রজন্ম শুধু কল্পনাই করতে পারত।’
সংবেদনশীলতার দিক থেকে এআই মানুষের মতোই আচরণ করছে কিনা এমন প্রশ্নের জবাবে বিল গেটস বলেন, বিশেষ করে গত দুই বছরে এই খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে মেশিনের দৃষ্টিভঙ্গি মানুষের চেয়ে আলাদা।
তিনি বলেন, ‘গণনার মতো বিষয়ে কম্পিউটার সব সময়ই অতিমানবীয় ছিল। আমরা এমন পর্যায়ে পৌঁছেছি যেখানে দাবায় মানুষের চেয়েও এগিয়ে কম্পিউটার। এখন যদি কবিতা লেখার বা গান রচনার কোনো প্রতিযোগিতা হয় কম্পিউটার ৯৯ শতাংশ মানুষের মতোই আচরণ করবে।’
প্রযুক্তির ভিন্নতার বিষয়ে বিল গেটস বলেন, ‘কম্পিউটার কী কী করতে পারে তার সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আর এটা আমাদের জন্য ভালোই। কম্পিউটার স্পষ্টতই আমাদের চেয়ে ভিন্ন। এটির ভুলও আমাদের চেয়ে ভিন্ন।’

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৬ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে