
নতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে। কারণ, এতে থাকবে ৫ গিগাহার্টজ গতির প্রধান কোর, ফলে ডিভাইসের সফটওয়্যার ও অ্যাপলিকেশনগুলো অত্যন্ত দ্রুত গতিতে চলবে।
তথ্যসূত্র অনুযায়ী, এই প্রসেসরে থাকবে ৫ গিগাহার্টজ গতিসম্পন্ন প্রধান কোর, যা পারফরম্যান্সের দিক দিয়ে চিপটিকে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে। এই চিপে থাকবে কোয়ালকমের নিজস্ব ‘ইনহ্যান্সড পেগাসেস কোরস’, যা উন্নত পারফরম্যান্স নিশ্চিত করবে।
গেমিংয়ের ক্ষেত্রে এই চিপ কাজ করবে। কারণ এতে থাকবে ‘অ্যাডরিনো ৮৪০ জিপিইউ’, যা যুক্ত হবে অত্যাধুনিক ‘এলপিডিডিআর ৬ র্যাম’ মডিউলের সঙ্গে।
কবে আসছে এই চিপ
প্রযুক্তিবিষয়ক জনপ্রিয় লিকস্টার ‘ডিজিটাল চ্যাট স্টেশন’-এর তথ্যমতে, কোয়ালকম তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ আগেভাগেই বাজারে আনতে যাচ্ছে। সাধারণত অক্টোবরে কোয়ালকম তাদের ফ্ল্যাগশিপ চিপসেট উন্মোচন করে, তবে এবার সেটি এক মাস আগেই প্রকাশ পেতে পারে। ২০২৪ সালে ২১ থেকে ২৩ অক্টোবর কোম্পানির বার্ষিক সামিট অনুষ্ঠিত হয়েছিল হাওয়াইয়ে। আগে কোয়ালকম এই সামিট নভেম্বরে করলেও গত দুই বছর সেটি অক্টোবরে নিয়ে এসেছে। এবার সম্ভবত আইফোন ১৭-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতার জন্য সেটি সেপ্টেম্বরে নিয়ে আসার পরিকল্পনা করছে।
এই সময়ে যদি কোয়ালকম তাদের নতুন চিপ বাজারে নিয়ে আসে, তাহলে সেটি ঠিক সেপ্টেম্বরে আসন্ন আইফোন ১৭ সিরিজের উন্মোচনের পরপরই হবে। ফলে অ্যাপলকে নতুন আইফোনের বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে।
যেসব ফোনে দেখা যাবে এই চিপ
স্ন্যাপড্রাগন ৮ এলাইট ২ প্রথমে পাওয়া যেতে পারে শীর্ষস্থানীয় অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনে। এর মধ্যে থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৬-এর মতো ফোন, যা ২০২৬ সালের শুরুতেই বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
নতুন এই চিপ অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোকে অ্যাপলের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে