
বাসায় অতিথি এলে ইন্টারনেট সংযোগের জন্য তাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি জানানোর প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। তবে পাসওয়ার্ড ভুলে গেলে বা কোথাও লিখে না রাখলে বিড়ম্বনায় পড়তে হয়। এ ছাড়া একাধিক অতিথি পাসওয়ার্ড বলার চেয়ে ডিভাইস থেকে শেয়ার করাই ভালো। আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসে পাসওয়ার্ড শেয়ার করার সুবিধা রয়েছে।
স্মার্টফোনে দ্রুত ও সহজে ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করার প্রক্রিয়াটি তুলে ধরা হলো।
অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করবেন যেভাবে
অ্যান্ড্রয়েড ডিভাইসে ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করার জন্য ওয়াইফাইয়ের জন্য নির্দিষ্ট কিউআর কোড ব্যবহার করা যেতে পারে। সে জন্য যে ওয়াইফাই নেটওয়ার্কটির পাসওয়ার্ড শেয়ার করতে চান তার সঙ্গে নিজের ডিভাইসটি যুক্ত আছে নাকি তা প্রথমেই নিশ্চিত হতে হবে। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১.অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে প্রবেশ করুন।
২. নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশনটি নির্বাচন করুন। এরপর ওয়াইফাই অপশনে ট্যাপ করুন।
৩. এরপর ডিভাইসের সঙ্গে যুক্ত ওয়াইফাই নেটওয়ার্কটির ওপর ট্যাপ করুন। এর ফলে একটি কিউআর কোড দেখা যাবে। আর তা না হলে ওয়াইফাই নামের পাশে থাকা সেটিংস বাটনে ট্যাপ করুন। এরপর বাম পাশে থাকা শেয়ার বাটনে ট্যাপ করুন। ফলে ওয়াইফাই নেটওয়ার্কের নামসহ কিউআর কোড দেখা যাবে।
৪. যে ডিভাইসের সঙ্গে ওয়াইফাই যুক্ত করতে চান সেটির ক্যামেরা কিউআর কোডটির দিকে তাক করুন। এর ফলে অতিথির ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে যাবে।
অ্যান্ড্রয়েডের বিভিন্ন ডিভাইসে কিউআর কোডের কার্ডটিও বিভিন্ন হবে। কিছু ডিভাইসের কিউআর কোডের কার্ডের সঙ্গে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটিও লেখা থাকে। আবার কিছু কার্ডে সেটি থাকে না।
আইওএস ডিভাইস থেকে ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করবেন যেভাবে
আইওএস ১১ ও পরবর্তী সংস্করণের আইফোন, আইপ্যাড ও ম্যাক ডিভাইসের পাসওয়ার্ড শেয়ারের জন্য সহজ অপশন যুক্ত করেছে অ্যাপল। আইফোন থেকে পাসওয়ার্ড শেয়ারের জন্য উভয় ডিভাইসে ওয়াইফাই ও ব্লুটুথ চালু রাখত হবে। সেই সঙ্গে যে ডিভাইসের সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করবেন তাদের ব্যক্তিগত হটস্পট বন্ধ রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে।
১. প্রথমেই অতিথির ডিভাইসে সেটিংস থেকে ওয়াইফাই অপশনে যেতে হবে। এরপর ডিভাইসে প্রদর্শিত ওয়াইফাই তালিকা থেকে আপনার ফোনের ওয়াইফাই নেটওয়ার্কটি নির্বাচন করতে হবে।
২. এখন আপনার ফোনে পাসওয়ার্ড শেয়ারের অনুমতি নেওয়ার জন্য একটি পপ আপ নোটিফিকেশন আসবে। এরপর শেয়ার পাসওয়ার্ড বাটনে ট্যাপ করুন।
৩. এর ফলে স্বয়ংক্রিয়ভাবে অতিথির ফোনের ওয়াইফাই নেটওয়ার্কটি যুক্ত হয়ে যাবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
১ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে