সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার চুক্তি থেকে সরে আসার পর এবার ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনবেন বলে ঘোষণা দিয়েছেন টেসলার মালিক ইলন মাস্ক।
বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নেওয়ার আগ্রহের বিষয়ে জানান। বুধবার (১৭ আগস্ট) এক টুইট বার্তায় ইলন মাস্ক লিখেছেন, ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনছি। আপনাদের স্বাগত।’ এ বিষয়ে বিস্তারিত বলেননি ইলন মাস্ক।
বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা রয়েছে মার্কিন গ্লেজার পরিবারের অধীনে। গত বছর ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মিরর জানিয়েছিল, গ্লেজার পরিবার ৪ বিলিয়ন পাউন্ড পেলে ক্লাবটি বিক্রি করে দিতে রাজি। ২০০৫ সালে ৭৯০ মিলিয়ন ইউরো দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কিনেছিল তারা। তবে ইলন মাস্কের টুইটের বিষয়ে গ্লেজার পরিবারের পক্ষ থেকেও কিছু বলা হয়নি।
তবে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেওয়ার বিষয়ে আইনি লড়াই লড়ছেন ইলন মাস্ক। টুইটার কিনে নিতে ৪৪ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু পরে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন মাস্ক। চুক্তি ভঙ্গের অভিযোগে মাস্কের বিরুদ্ধে মামলা করে টুইটার।

বহু মানুষের জীবনের পুরোটাই খরচ হয়ে যায় সোনার হরিণের পেছনে দৌড়ে। আর কারও কাছে সোনার হরিণ নিজেই দরজায় এসে কড়া নাড়ে। আলেক্সান্ড্র ওয়াং তেমনই এক বিস্ময়কর উদাহরণ, যিনি মাত্র ১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের চিরাচরিত লেখাপড়া...
৭ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম এখন আশির দশকের আমেজে ভরে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় সেলফি রূপ নিচ্ছে রেট্রো পোর্ট্রেটে। পুরোনো দিনের হেয়ারস্টাইল, ভিনটেজ পোশাক আর ফিল্ম টেক্সচারের এই ছবিগুলো তৈরি করা বেশ সহজ।
৮ ঘণ্টা আগে
ভাবুন তো, আপনি মঙ্গলের উদ্দেশে ভেসে যাচ্ছেন অসীম মহাশূন্যে। হঠাৎ এক ভয়াবহ দুর্ঘটনায় মহাকাশযানের সব ডিজিটাল ও ইলেকট্রনিক নেভিগেশন বিকল হয়ে গেল। পৃথিবীর সঙ্গেও বিচ্ছিন্ন রেডিও যোগাযোগ। অন্তহীন অন্ধকারের বুক চিরে কীভাবে আবার ফিরে আসবেন প্রিয় গ্রহে?
৯ ঘণ্টা আগে
১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিয়ল শহরে ওজোন স্তর সুরক্ষায় ঐতিহাসিক মন্ট্রিয়ল প্রটোকল স্বাক্ষরিত হয়। পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে থাকা ওজোন স্তর মূলত একটি প্রাকৃতিক ছাতা। এটি সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে মানুষ ও পরিবেশ রক্ষা করে।
৯ ঘণ্টা আগে