
হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীরা সম্প্রতি একটি বড় ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকেই জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ ওয়েবের চ্যাট ঠিকমতো স্ক্রল করা যাচ্ছে না। ফলে চ্যাটের কথোপকথন খুঁজে পাওয়া বা পুরোনো মেসেজে দেখা কষ্টসাধ্য হয়ে পড়েছে। আজ সকাল থেকেই এই সমস্যা দেখা গিয়েছে।
গত কয়েক ঘণ্টায় সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) অনেক ব্যবহারকারী এই সমস্যা নিয়ে পোস্ট করেছেন। একজন লিখেছেন, হোয়াটসঅ্যাপ ওয়েবে কি কোনো সমস্যা হয়েছে? আমি ওপরে বা নিচে স্ক্রল করতে পারছি না।
আরেকজন অন্যদের কাছে জানতে চেয়েছেন, ‘আপনারা কি হোয়াটসঅ্যাপ ওয়েব-এ স্ক্রল করতে পারছেন?’
তৃতীয় একজন বলেন, আজ কি কেউ হোয়াটসঅ্যাপে স্ক্রলিং নিয়ে সমস্যা অনুভব করছেন? কারণ অফিসে ৩-৪ জন ব্যবহারকারী বলছে, হোয়াটসঅ্যাপ ওয়েব আজ অস্বাভাবিক আচরণ করছে, আগের মতো নয়। যদি আপনিও একই সমস্যার মুখে পড়েন, তাহলে জানাবেন।
আরেকজন ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘হোয়াটসঅ্যাপ ওয়েব এতই ধীর গতির হয়ে গেছে, এখন তো স্ক্রলই করতে পারছি না? কাজের জন্য না হলে তো এই প্ল্যাটফর্মের দরকারই ছিল না।’
তবে এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে একাধিক ব্যবহারকারী একই ধরনের সমস্যা জানানোর ফলে ধারণা করা হচ্ছে, এটি হয়তো প্রযুক্তিগত ত্রুটির ফলাফল।
এমন পরিস্থিতিতে অনেকেই অনলাইন যোগাযোগের বিকল্প মাধ্যম খোঁজার কথাও ভাবছেন। দ্রুত এই সমস্যার সমাধান আশা করছেন হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীরা।
বিশ্বের বহু মানুষ পেশাগত ও ব্যক্তিগত কাজে হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ ব্যবহার করে থাকেন। তাই এই ত্রুটির মাধ্যমে অনেকেই পড়েছেন ভোগান্তিতে এবং কার্যকর যোগাযোগব্যবস্থাও ব্যাহত হচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
২ দিন আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৩ দিন আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
৪ দিন আগে