নির্বাচনে জয়লাভের পর বিভিন্ন ইস্যুতে আলোচনায় রয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশা করা হচ্ছে, তাঁর এই দ্বিতীয় মেয়াদে দেশটিতে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে; বিশেষ করে পররাষ্ট্রনীতিতে। এদিকে ট্রাম্প ক্রিপ্টোকারেন্সির দুনিয়ায় বড় এক চমক সৃষ্টি করেছেন। নিজের নামে তিনি চালু করেছেন ক্রিপ্টোকারেন্সি। আর সেটি অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ বাজার মূলধন অর্জন করেছে।
বিবিসির রিপোর্ট অনুযায়ী, এই ক্রিপ্টোকারেন্সির বাজার মূলধন বর্তমানে প্রায় ৫৫০ কোটি ডলার। ট্রাম্প এবং তাঁর সহযোগী প্রতিষ্ঠান সিআইসি ডিজিটাল এলএলসি যৌথভাবে এই উদ্যোগ শুরু করেছেন। নতুন ধরনের ডিজিটাল টোকেন কয়েন এরই মধ্যে বাজারে ব্যাপকভাবে প্রচলিত হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে প্রায় ২০ কোটি ডিজিটাল টোকেন বাজারে ছড়ানো হয়েছে। আগামী তিন বছরে আরও ৮০ কোটি টোকেন ছাড়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এমনকি, ট্রাম্প নিজেও এই উদ্যোগ সম্পর্কে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বার্তা দিয়েছেন। এই ঘোষণার মাধ্যমে তিনি ক্রিপ্টোকারেন্সির প্রতি আগ্রহী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চান।
এখন পর্যন্ত এই ক্রিপ্টোকারেন্সি থেকে ট্রাম্প বা তাঁর প্রতিষ্ঠান কতটা লাভ করতে পারবে, তা নিশ্চিত নয়। তবে এটি স্পষ্ট যে ট্রাম্পের এই উদ্যোগ বাজারে ব্যাপকভাবে সাড়া পেয়েছে। ক্রিপ্টোকারেন্সির ওপর তাঁর প্রভাব এরই মধ্যে দৃশ্যমান। ক্রিপ্টোকারেন্সি শিল্পের উন্নতি এবং
বৃদ্ধির জন্য ট্রাম্প প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। কারণ, তিনি যুক্তরাষ্ট্রকে ক্রিপ্টো রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার করেছেন। গত বছর ন্যাশভিলের বিটকয়েন সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি ওয়াশিংটনে ফিরে আসার পর আমেরিকা হবে বিশ্বের ক্রিপ্টো রাজধানী।’
তবে বাইডেন প্রশাসন ক্রিপ্টোকারেন্সি শিল্পের প্রতি একটি সতর্ক মনোভাব পোষণ করছে; বিশেষ করে এর জালিয়াতি এবং এর মাধ্যমে অর্থ পাচারের ঝুঁকি নিয়ে তাদের কিছু শঙ্কা রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলো বিভিন্ন ক্রিপ্টো কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে এবং ডিজিটাল মুদ্রার বিনিময়ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ গ্রহণ করেছিল। ট্রাম্প প্রশাসন এই শিল্পকে আরও উন্মুক্ত এবং বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।
এ ছাড়া ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং ছেলে এরিক ডোনাল্ড জুনিয়র বাজারে এনেছেন নিজস্ব ক্রিপ্টোকারেন্সি। সেগুলো ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল অর্থনীতিকে ভবিষ্যতের জন্য এক নতুন দিকে নিয়ে যাবে।
সূত্র: বিবিসি

জার্মানিতে এক কিশোরীকে যৌন হয়রানিতে রোবট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাল ও সোনালি রঙের একটি রোবট জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোর ও ১৯ বছর বয়সী এক তরুণকে আটক করেছে পুলিশ।
১৪ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইয়ের একটি কার্যালয়ে গোপনে রেকর্ডিং যন্ত্র বসানোর অভিযোগ উঠেছে এক সৌদি নাগরিকের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত কার্যালয়ে এ যন্ত্রটি বসানো হয়েছিল বলে অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন দেশটির কেন্দ্রীয় কৌঁসুলিরা।
১৫ ঘণ্টা আগে
মার্কিন সরকারের রপ্তানি বিধিনিষেধ এবং চীনের স্থানীয় চিপ নির্মাতাদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে মার্কিন চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়া। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা খেয়েছে কোম্পানিটি।
২ দিন আগে
উপস্থাপনার স্লাইড থেকে শুরু করে কণ্ঠস্বর তৈরি, ছবি আঁকা, তথ্য অনুসন্ধান, কোডিং এবং দৈনন্দিন কাজের সহায়তা—বিভিন্ন ক্ষেত্রে ঢুকে পড়েছে এআই টুলস। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা, সৃজনশীল কাজের ধারা এবং ডেভেলপারদের কাজের পরিবেশ সম্পূর্ণ বদলে দিয়েছে। সাধারণ চ্যাট ইন্ট
২ দিন আগে