আইফোনে ‘গোল্ডপিক্সএক্স’ নামের ভাইরাস আক্রমণ করছে। এটি আইফোনের প্রথম ট্রোজান ভাইরাস। আইওএস অপারেটিং সিস্টেমকে টার্গেট করে আক্রমণ করে ব্যবহারকারীর ফেস রিকগনিশনসহ সংবেদনশীল নানা তথ্য চুরি করছে। তাই এসব তথ্যের নিরাপত্তার জন্য ব্যবহারকারীকে সচেতন হতে হবে।
সাইবার নিরাপত্তা বিষয়ক কোম্পানি গ্রুপ–আইবি আইওএসের এই ভাইরাস প্রথম লক্ষ্য করে। গত বছরের অক্টোবরে ভাইরাসটি অ্যান্ড্রয়েড ডিভাইসে আক্রমণ করে। সেই সময় থেকে ভাইরাসটিকে এই কোম্পানি পর্যবেক্ষণ করছে এবং গোল্ডডিগার নামকরণ করে। ক্ষতিকর প্রোগ্রামটি একটি ব্যাংকিং ট্রোজান। ক্রিপ্টো ওয়ালেট, ব্যাংকিং অ্যাপ, ওই–ওয়ালেটকে লক্ষ করে হামলা করে অর্থ সম্পর্কিত তথ্য চুরি করে ট্রোজান ভাইরাস। কিন্তু এটির নতুন সংস্করণ আইফোনে হামলা করে।
এটি এশিয়া প্যাসিফিক (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয়) অঞ্চলের ব্যবহারকারীদের আইফোনে দেখা গেছে।
আইফোনের নিরাপত্তার জন্য যা করবেন
১. আইফোনের টেস্টফ্লাইট (বিভিন্ন অ্যাপল বেটা সংস্করণ এখানে পাওয়া যায়) থেকে কোনো অ্যাপ ডিভাইসের ইনস্টল করা থেকে বিরত থাকুন।
২. অ্যাপলের অ্যাপ স্টোর থেকে অ্যাপ ইনস্টল করুন। আর জনপ্রিয় ডেভেলপারদের অ্যাপ নির্বাচন করুন। নতুন ডেভেলপারদের থেকে অপরিচিত অ্যাপ ইনস্টল না করাই ভালো।
৩. সোর্স ভ্যারিফাই ছাড়া আইফোনে এমডিএম (মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট) প্রোফাইল ইনস্টল করা থেকে বিরত থাকুন। নিজের অফিস বা নির্ভরশীল প্রতিষ্ঠানের আইটি অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া এই প্রোফাইল ইনস্টল করা যাবে না। কোনো প্রতিষ্ঠানের মালিকানাধীন ডিভাইস নিয়ন্ত্রণে এই প্রোফাইলগুলো তৈরি করা হয়।
৪. ফোন কল, ভিডিও কল বা অন্যান্য মাধ্যমে নিজের সংবেদনশীল তথ্য শেয়ার করা যাবে না। (যেমন: জাতীয় পরিচয়পত্রের নম্বর, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর)
৫. কোনো আর্থিক অ্যাকাউন্ট নিয়ে সন্দেহ হলে, সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে তথ্য যাচাই করুন। তবে টেক্সেটের মাধ্যমে পাঠানো কোনো লিংকে প্রবেশ করা যাবে না বা সন্দেহজনক নম্বরে ফোন দেওয়া যাবে না।
৫. আইফোনে সর্বশেষ সংস্করণের সফটওয়্যার ডাউনলোড করে রাখুন।
তথ্যসূত্র: নাইনটুফাইভম্যাক

‘আরেক প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে হ্যাক করছে মেটার এআই’; ‘ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক এআই মডেল নিজের সার্ভারে হামলা চালিয়েছে’; ‘মানুষকে লক্ষ্যবস্তু করতে ভুয়া প্রোফাইল ব্যবহার করেছে অ্যানথ্রপিক এআই’—এই সব শিরোনামই সাম্প্রতিক।
২১ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দ্রুত অগ্রগতি ও নতুন মডেল উন্মোচনে লাগাম টানা কিংবা কঠোর নিয়ন্ত্রণ চালুর দাবি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, ‘কিছু নেতিবাচক শক্তি’ এই প্রযুক্তির ভয়াবহতা নিয়ে অহেতুক আতঙ্ক ছড়াচ্ছে। তবে একই সঙ্গে চীনকে পেছনে ফেলে
১ দিন আগে
বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী তিন প্রযুক্তি ব্যক্তিত্ব একটি বিষয়ে একমত হয়েছেন। আপাতদৃষ্টিতে বিষয়টি বৈপরীত্যপূর্ণ মনে হলেও বিষয়টি এআইয়ের ব্যাপক অগ্রগতির প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। আর তা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ‘ধীরগতির’ করার প্রয়োজনীয়তা।
২ দিন আগে
জাপানের সরকারি নেটওয়ার্কে সাইবার হামলার ঘটনায় প্রায় ২ লাখ ৪৬ হাজার সরকারি কর্মী, ঠিকাদার এবং সরকারের হয়ে কাজ করা অন্যান্য ব্যক্তির ব্যক্তিগত তথ্য চুরি হয়ে থাকতে পারে বলে জানিয়েছে দেশটির ডিজিটাল এজেন্সি।
২ দিন আগে