বিভিন্ন ওয়েবসাইটকে কনটেন্ট এমবেড (বাইরের ওয়েবসাইট বা পেজ থেকে কনটেন্ট যুক্ত করা) করার অনুমতি দিল স্ন্যাপচ্যাট। এর মাধ্যমে বিভিন্ন লেন্স, স্পটলাইট ভিডিও, পাবলিক স্টোরি ও প্রোফাইল এমবেড করা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
স্ন্যাপচ্যাটে কনটেন্ট কোনো ওয়েবসাইটে এমবেড করার প্রক্রিয়া করার খুব সহজ। ব্যবহারকারীরা স্টোরি, ভিডিও বা লেন্স এমবেড করতে চাইলে ডেস্কটপের ব্রাউজারে কনটেন্টেটি খুলতে হবে এবং এর লিংকে ঢুকতে হবে। শেয়ার শীটের এমবেডেড বাটনে ক্লিকের মাধ্যমে কোড কপি করে ব্যবহারকারীরা পছন্দের সাইটে পোস্ট করতে পারবে।
গ্রাহকেরও জন্য আরও উপযোগী করে তুলতে ২০২২ সালে জুলাইয়ে মেসেজ ও স্ন্যাপ পাঠানোর ফিচার যুক্ত করা হয় স্ন্যাপচ্যাটের ওয়েবসাইটে। শুধুমাত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের স্ন্যাপচ্যাট প্লাসের ব্যবহারকারীদের জন্য স্ন্যাপচ্যাট ওয়েবের প্রাথমিক ভার্সন উন্মুক্ত ছিল। তবে, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে সকল ব্যবহারকারীদের এই সুবিধা দেওয়া হয়।
স্ন্যাপচ্যাটের প্রতিদ্বন্দ্বী ইনস্টাগ্রাম ও টিকটক অনেক আগে থেকেই এই এমবেড করার সুবিধা দিয়ে আসছে। এর মাধ্যমে ব্লগ ও নতুন সাইটের কনটেন্ট সেসব প্ল্যাটফর্মে যুক্ত করা যায়। নতুন ফিচারটি অ্যাপ ও ওয়োবসাইটে ট্রাফিক বাড়াবে বলে স্ন্যাপচ্যাট আশা করছে।
স্ন্যাপচ্যাটের সিইও ইভান স্পিগেলের কর্মীদের দেওয়া এক নথির কথা প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদনে উল্লেখ্য করা হয়।
নথিতে বলা হয়, ২০২৪ সালের মধ্যে প্ল্যাটফর্মে ৪ হাজার ৭৫০ লাখেরও বেশি ব্যবহারকারী সক্রিয় রাখতে চায় স্ন্যাপচ্যাট। প্রতিবেদনে আরও বলা হয়, স্ন্যাপচ্যাট প্লাসে ১৪০ লাখ ব্যবহারকারী পেতে চান ও বিজ্ঞাপন ছাড়াই ৫০ কোটি ডলার আয় করতে চায় এই প্ল্যাটফর্ম।
স্ন্যাপচ্যাট জানিয়েছে, গত মাসে স্ন্যাপচ্যাট প্লাসে ব্যবহারকারীর সংখ্যা ৫০ লাখ অতিক্রম করেছে।
ভার্জ বলেছে, বিজ্ঞাপনী আয় প্রতি বছর ২০ শতাংশ বাড়াবে বলে কোম্পানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
১৪ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
২ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে