অ্যান্ড্রয়েড ফোনে টেক্সট বা খুদে বার্তা আদান প্রদানের জন্য গুগল মেসেজ ব্যবহার করা হয়। এই অ্যাপে ক্যামেরা ব্যবহার করে ছবি তোলা ও পাঠানোর সুবিধাও রয়েছে। এবার স্ন্যাপচ্যাটের মতো ফিল্টার যুক্ত করা হচ্ছে অ্যাপটিতে।
এক প্রতিবেদনে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ বলছে, গোপনে গুগল মেসেজে ফেস ফিল্টার চালু করছে গুগল এবং অ্যাপের ক্যামেরা দিয়ে এসব ফিল্টার ব্যবহার করা যাবে। অ্যাপটির ক্যামেরা চালু করলে শাটার বাটনের বাম পাশে ফিল্টারের আইকোনটি দেখা যাবে। এই আইকোনে ট্যাপ করে ফিল্টারগুলো ব্যবহার করা যাবে।
গুগল মেসেজে নয়টি ফিল্টার ব্যবহার করে ছবি তোলা ও ভিডিও ধারণ করা যাবে। খরগোশ, ডাইনোসর, চশমা মেকআপ ও টুপির মতো ফিল্টার এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এসব ফিল্টার ব্যবহারকারীর মুখভঙ্গি নকল করতে পারবে। এগুলোর মধ্যে কিছু ফিল্টার পুরো মুখ ঢেকে ফেলবে।
তবে ফিল্টারগুলো এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই গুগল মেসেজের বেটা সংস্করণে ফিল্টারগুলো দেখতে পাওয়া যাবে। তবে পর্যায়ক্রমে সব অ্যান্ড্রয়েড ডিভাইসের গুগল মেসেজ অ্যাপে ফিল্টারগুলো পাওয়া যাবে। এসব ফিল্টার গুগল মিট অ্যাপেও পাওয়া যায়।
নিজের ছবি তুলে জিআইএফ তৈরি করার ফিচার নিয়েও পরীক্ষা নিরীক্ষা করছে করেছে গুগল। অ্যাপটির ক্যামেরায় তিন সেকেন্ডের ভিডিও তুললে ফিচারটি ব্যবহারকারীর অভিব্যক্তি দিয়ে একটি জিআইএফ তৈরি করে দেবে। ভিডিওটি শুরুর আগে স্ক্রিনে একটি কাউন্টডাউন দেখানো হবে। ৩ সেকেন্ড পরে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও ধারণ বন্ধ হয়ে যাবে। জিআইএফগুলো মেসেজের মাধ্যমে আদান প্রদান করা যাবে।
তথ্যসূত্র: নাইনটুফাইভ গুগল

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
১৪ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
২ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে