ইউক্রেনে রুশ হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর বিভিন্ন মাত্রায় অবরোধ আরোপ করেছে বিশ্বের বিভিন্ন দেশ। ব্যবসায়িক সম্পর্ক স্থগিত করেছে বৈশ্বিক কনগ্লোমারেট প্রতিষ্ঠানগুলো। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছে কার্ড ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ভিসা ও মাস্টারকার্ড। গত শনিবার প্রতিষ্ঠান দ্বয় এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে। রোববার আল জাজিরার প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধের পরপরই এই পদক্ষেপ নেওয়া হলো। এ ধরনের পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে আরও বড় ধাক্কা দেবে এবং নিষেধাজ্ঞায় ভারাক্রান্ত অর্থনীতিকে বিশ্ব অর্থনীতি থেকে আরও বিচ্ছিন্ন করে তুলবে।
মাস্টারকার্ড এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার ব্যাংকগুলো তাঁদের গ্রাহকদের সেবা দিতে যেসব মাস্টারকার্ড চালু করেছে তা আর কাজ করবে না। এমনকি রাশিয়ার বাইরে ইস্যু করা কোনো মাস্টারকার্ডও রাশিয়ায় কাজ করবে না। আমরা বিষয়টিকে হালকাভাবে নেইনি। আমরা আমাদের গ্রাহক, অংশীদার ও সরকারের সঙ্গে আলোচনার পরই এই পদক্ষেপ নিয়েছি।’
অপর কার্ড ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ভিসা জানিয়েছে, রাশিয়ায় ইস্যু করা ভিসা কার্ডগুলো দেশের বাইরেও কাজ করবে না। তাঁরা রাশিয়ায় তাঁদের গ্রাহক ও অংশীদারদের সঙ্গে খুব দ্রুতই সব ধরনের লেনদেন বন্ধ করতে কাজ করে যাচ্ছে।
ভিসার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল কেলি এক বিবৃতিতে বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার বিনা উসকানিতে আগ্রাসনের কারণে আমরা যে অগ্রহণযোগ্য ঘটনা প্রত্যক্ষ করেছি তারপরই আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে আলাপকালে এই দুই প্রতিষ্ঠানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—বাইডেন জানিয়েছেন, তাঁর প্রশাসন ইউক্রেনের নিরাপত্তা, মানবিক ও অর্থনৈতিক সহায়তার আহ্বান জানাচ্ছে। দেশটির জন্য অতিরিক্ত তহবিল গঠনে কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণের পর কার্ড সেবাদানকারী এই দুই প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছিল, তাঁরা রাশিয়ার ওপর আরোপিত মার্কিন ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো মেনে চলবে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের কালো তালিকায় থাকা চীনা প্রযুক্তি জায়ান্ট আলীবাবা, বাইদু ও ট্যানসেন্টের মতো সিঙ্গাপুরভিত্তিক সহযোগী প্রতিষ্ঠানগুলোকে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা সরবরাহ করেছে ওপেনএআই ও গুগল।
৮ ঘণ্টা আগে
মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) পরিচালন প্রক্রিয়া আধুনিকায়নে পাঁচটি নতুন টাস্কফোর্স গঠন করা হয়েছে। সদ্য নিযুক্ত ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ারশ এই প্যানেলগুলোর নেতৃত্ব দেওয়ার জন্য একদল বহিরাগত বিশেষজ্ঞের নাম ঘোষণা করেছেন। তবে এই তালিকায় গেমিং জায়ান্ট ‘এক্সবক্স’-এর প্রধান
১৫ ঘণ্টা আগে
জাপানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা এআই চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করে সাইবার হামলার উপযোগী সফটওয়্যার তৈরির অভিযোগে ১৫ বছর বয়সী এক হাইস্কুল শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সাইবার হামলার কারণে জাপানের জনপ্রিয় এনিমে স্ট্রিমিং সেবা ‘বান্দাই চ্যানেল’-এর কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয় এবং
৩ দিন আগে
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি আরও জানান, বিভিন্ন প্রতিষ্ঠান টেলিটক কিনতে বা অংশীদার হতে আগ্রহ প্রকাশ করলেও সরকার প্রতিষ্ঠানটিকে বিক্রি না করে আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেবে।
৩ দিন আগে