
তাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান গিগাবাইট বাজারে এনেছে তাদের নতুন এক্স ৮৭০ অরাস স্টিলথ আইস মাদারবোর্ড। এই মাদারবোর্ডে ব্যবহার করা হয়েছে বড় আকারের ৬৪ মেগাবাইটের বায়োস (BIOS) চিপ, যা সাধারণত দেখা যায় না। আগে যেখানে অনেক এএম ৪ (AM4) মাদারবোর্ডে ১৬ মেগাবাইটের বিআইওএস চিপ থাকত, সেখানে গিগাবাইটের নতুন এই মডেলে ব্যবহৃত চিপের ধারণক্ষমতা তার চারগুণ।
এই বড় বায়োস চিপের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো—এতে ওয়াই-ফাই ড্রাইভার আগে থেকেই সংরক্ষিত থাকে। ফলে নতুন কম্পিউটার সেটআপ দেওয়ার সময় আলাদা করে ওয়াই-ফাই ড্রাইভার খুঁজে ইনস্টল করতে হয় না। এতে ব্যবহারকারীর সময় ও ঝামেলা কমে যায়।
এই চিপের কারণে এখন উইন্ডোজ ১১ সেটআপ দেওয়া সহজ হয়ে যাবে। কারণ উইন্ডোজ ১১ সেটআপ দেওয়ার সময় এখন মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করতেই হয়। অথচ ইন্টারনেট কানেকশন ছাড়া অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে মাদারবোর্ডে ড্রাইভার থাকায় ইন্টারনেট সংযোগ পেতে সমস্যা হয় না।
গিগাবাইট শুধু ওয়াই-ফাই ড্রাইভারই যোগ করেনি, বরং আরও কিছু সুবিধা যুক্ত করেছে। যেমন—
ওয়াই–ফাই ইজেড–প্লাগ (Wi-Fi EZ-Plug): এটি ওয়াই-ফাই অ্যান্টেনা সহজে সংযুক্ত করার জন্য একটি ইউনিফায়েড অ্যাডাপ্টার।
ইজেড–ল্যাচ (EZ-Latch) ডিজাইন: এর অত্যাধুনিক ডিজাইনের কারণে পিসিএলই (PCIe) কার্ড ও এম ডট টু (M.2) এসএসডি সহজে ইনস্টল ও খুলে ফেলা যায়।
ইজেড ডিভাগ জোন: মাদারবোর্ডে কোনো সমস্যা হলে সহজে কারণ খুঁজে বের করার ব্যবস্থা।
থার্মাল প্যাড: মাদারবোর্ডে থার্মাল প্যাড থাকবে যা, এম ডট টু এসএসডি–এর তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে পারে।
তথ্যসূত্র: টমস হার্ডওয়্যার

বিশ্বজুড়ে অনলাইন প্রতারণাকারীদের দ্বিতীয় প্রধান টার্গেটে পরিণত হয়েছে ভারত। মেটা এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতারণা চক্রগুলোর লক্ষ্যবস্তু হিসেবে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ভারত। সম্প্রতি প্রকাশিত ‘সেমি-অ্যানুয়াল অ্যাডভারসারিয়াল থ্রেট রিপোর্ট’-এ বিষয়টি তুলে ধরেছে মার্ক...
১০ ঘণ্টা আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান ওপেনএআই তাদের ব্যবসায়িক কৌশলে আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছে। একযোগে অনেক প্রজেক্টে কাজ করার নীতি থেকে সরে এসে কোম্পানিটি এখন কোডিং ও ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য বিশেষায়িত সেবা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে।
১ দিন আগে
বিশ্বজুড়ে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) রাজত্ব। এ অবস্থায় উদ্বেগ বেড়ে গিয়েছে ভারতের প্রযুক্তি খাতের। ৩০০ বিলিয়ন ডলারের ব্যাক-অফিস বা আউটসোর্সিং শিল্পকে ধ্বংস করে দিতে পারে এআই—এমন আশঙ্কায় গত কয়েক সপ্তাহে ভারতের প্রযুক্তি খাতের শেয়ারবাজারে নজিরবিহীন ধস নেমেছে।
১ দিন আগে
রাজশাহীর একটি হাসপাতালে গত বছর অদ্ভুত এক মুহূর্ত এসেছিল। রোগীর এক্স-রে রিপোর্টের দিকে তাকিয়ে চিকিৎসক যা ধরতে পারেননি, একটি সফটওয়্যার সেটা ধরে ফেলল চোখের পলকে। চিকিৎসক অবাক হলেন না। শুধু বললেন, ‘এটাই এখন সময়ের দাবি।’
২ দিন আগে