
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ‘গ্যালাক্সি এস ২৫ এজ’ ফোনটির আনুষ্ঠানিক উন্মোচনের তারিখ ঘোষণা করল স্যামসাং। আগামী ১৩ মে দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় সকাল ৯টায় কটি ভার্চুয়াল ‘আনপ্যাকড’ ইভেন্টের মাধ্যমে এই নতুন স্মার্টফোন উন্মোচন করবে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
স্যামসাংয়ের সাম্প্রতিক একটি ব্লগ পোস্টে বলা হয়েছে, নতুন ফোনটি একদিকে যেমন পাতলা ও হালকা হবে, তেমনি অন্যদিকে ফ্ল্যাগশিপ পারফরম্যান্সের অধিকারী। শুধু তাই নয়, গ্যালাক্সি এস ২৫ এজ ফোনটির প্রধান ক্যামেরা হবে ২০০ মেগাপিক্সেলের, যা সাধারণত স্যামসাংয়ের এস ২৫ আল্ট্রা মডেলে দেখা যায়।
ব্লগ পোস্টে আরও বলা হয়েছে, নতুন এই ফোনটি স্মার্টফোন প্রযুক্তিতে এক নতুন যুগের সূচনা করবে এবং দীর্ঘদিনের বিক্রয় মন্দা কাটিয়ে মোবাইল শিল্পে ‘উন্নয়নের নতুন দিগন্ত’ খুলে দেবে।
এদিকে অ্যাপলও আইফোন ১৭ এয়ার নামের হালকা–পাতলা ফোন নিয়ে আসবে বলে গুঞ্জন রয়েছে। তবে মডেলটি মাত্র একটি ক্যামেরা ও তুলনামূলকভাবে কিছু নিম্নমানের ফিচার থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে তুলনায় স্যামসাংয়ের এই ফোনটি বেশি প্রিমিয়াম হতে পারে।
সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, নতুন মডেলটি হতে পারে অ্যাপলের ইতিহাসের সবচেয়ে পাতলা আইফোন—এমনকি একটি সাধারণ কাঠের পেনসিলের চেয়েও পাতলা।
ভিডিওতে দেখা যায়, আইফোন ১৭ এয়ারের একটি ডামি ইউনিট মাত্র ৫ দশমিক ৬৫ এমএম পুরু। সাধারণ কাঠের পেনসিলের পুরুত্ব প্রায় ৬ এমএম। তাই এই ফোনটি আরও পাতলা হওয়ায় প্রযুক্তি প্রেমীদের মাঝে আলোচনার ঝড় উঠেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে বাজারে আসতে পারে আইফোন ১৭ এয়ার। এটির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস ২৫ এজ, যার পুরুত্ব হবে আনুমানিক ৫ দশমিক ৮৫ মিলিমিটার পুরু ও ১৬৩ গ্রাম।
ফোনটির ক্যামেরা এক্সপেরিয়েন্সও দুর্দান্ত হবে বলে আশ্বাস দিচ্ছে স্যামসাং। এতে দেখা যাবে ২০০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা। এ ছাড়া এস ২৫ সিরিজের অন্যান্য মডেলের মতোই বেশ কিছু এআই ফিচার দেখা যাবে ‘এজ’ মডেলটিতেও।
এ ছাড়া স্যামসাংয়ের এই নতুন ফোনটিতে ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪, আইপি ৬৮ এর সাপোর্ট এবং ৩ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিও থাকতে পারে। ফোনটি ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টান্যাল স্টোরেজ সংস্করণে আসতে পারে।
তবে গ্যালাক্সি এস ২৫ এজ-এর দাম কত হবে বা এটি ঠিক কোন কোন দেশে প্রথম পাওয়া যাবে—সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি স্যামসাং। অনেক প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ফোনটির যুক্তরাষ্ট্রে বাজারজাত হতে কিছুটা দেরি হতে পারে। তবে ইতিমধ্যেই স্যামসাং ইউএস প্রি-অর্ডার রেজিস্ট্রেশনের মাধ্যমে আগ্রহীদের জন্য ৫০ ডলারের ক্রেডিট অফার চালু করেছে, যা যুক্তরাষ্ট্রে শিগগিরই ফোনটি আসার ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, গ্যালাক্সি এস ২৫ এজ উন্মোচনের অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে স্যামসাংয়ের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে।
তথ্যসূত্র: দ্য ভার্জ

মাত্র পাঁচ সেকেন্ডে শূন্য থেকে ৮০০ কিলোমিটার গতিতে পৌঁছে নিজস্ব বিশ্ব রেকর্ড ভেঙেছে চীনের একটি পরীক্ষামূলক ম্যাগলেভ ট্রেন। দেশটির হুবেই প্রদেশের দংহু ল্যাবরেটরির এক কিলোমিটার দীর্ঘ পরীক্ষামূলক ট্র্যাকে এই পরীক্ষা চালানো হয়।
১০ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল দিয়ে তৈরি লেখায় অদৃশ্য ওয়াটারমার্ক যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ স্টার্টআপ অ্যানথ্রপিক অ্যানথ্রপিক। মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাঁদের এআই মডেল ক্লদ ব্যবহার করেত তৈরি সব লেখার মধ্যে একটি গোপন সংকেত থাকবে, যা লেখাটি অন্য কোথাও কপি ও পেস্ট করলে
১৪ ঘণ্টা আগে
নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ উন্মোচন করেছে মেটা। ৩০ বিলিয়ন প্যারামিটার বিশিষ্ট মডেলটি সার্বক্ষণিক লোকাল এজেন্ট ওয়ার্কফ্লো পরিচালনার জন্য বা ব্যক্তিগত কম্পিউটারে এআই এজেন্ট চালানোর জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
দেশের বাজারে রিয়েলমি এনেছে সি১০০এক্স স্মার্টফোন। ডিভাইসটিতে সুবিশাল ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে স্মার্টফোনটিতে ৭ বছরের ব্যাটারি হেলথ নিশ্চিত করা হয়েছে।
২ দিন আগে