
উইন্ডোজ ১১ থেকে একটি গুরুত্বপূর্ণ ফিচার সরিয়ে ফেলবে মাইক্রোসফট। অপারেটিং সিস্টেমটি থেকে ‘সাজেস্টেড অ্যাকশনস’ ফিচারটি বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। নতুন এক আপডেটে ফিচারটি পুরোপুরি সরিয়ে ফেলা হবে, যা হয়তো অনেক ব্যবহারকারীর জন্যই হতাশাজনক হতে পারে।
২০২২ সালে উইন্ডোজ ১১–এর একটি আপডেটে ‘সাজেস্টেড অ্যাকশনস’ ফিচারটি যুক্ত করা হয়েছিল। এই সুবিধাটি মূলত ব্যবহারকারীদের কিছু কাজ দ্রুত করার সুযোগ দেয়। কম্পিউটারে ফোন নম্বর বা কোনো তারিখ কপি করার পর স্বয়ংক্রিয়ভাবে একটি মেনু দেখাত এই ফিচার। কল করার সুযোগ রয়েছে এমন অ্যাপ্লিকেশনগুলোর তালিকা এই মেনুতে দেখানো হতো। একইভাবে কোনো তারিখ কপি করলে রিমাইন্ডার বা ইভেন্ট তৈরি করার জন্য অ্যাপগুলোর তালিকা দেখানো হতো। তবে এই ফিচারটি নতুন আপডেটে আর পাওয়া যাবে না।
তবে মাইক্রোসফট জানিয়েছে, ‘ফোন নম্বর বা ভবিষ্যৎ তারিখ কপি করার পর যে সাজেস্টেড অ্যাকশনস মেনু দেখানো হতো তা বিলুপ্ত হতে যাচ্ছে এবং ভবিষ্যতে উইন্ডোজ ১১ আপডেটে এটি সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হবে। এটি ডিপ্রিকেটেড তালিকায় রাখা হবে। যেসব ফিচার আর কোম্পানির সমর্থন পায় না সেগুলো এই তারিকায় রাখা হয়।
ব্যবহারকারীদের মধ্যে খুব কম জনপ্রিয়তা পাওয়ার কারণে অথবা নতুন ‘ক্লিক টু ডু’ ফিচার আসার কারণে মাইক্রোসফট এই সিদ্ধান্ত নিয়েছে বলে প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন। ক্লিক টু ডু–তে একই ধরনের অপশন পাওয়া যায়। তবে শুধুমাত্র ‘কোপাইলট + পিসিস’–ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবে। ফলে পুরোনো পিসি ব্যবহারকারীরা এই সুবিধা থেকে বঞ্চিত হবে।

২০২৩ সালে মাইক্রোসফট উইন্ডোজ ১১ থেকে ১৬টি পুরোনো ও অপ্রচলিত ফিচার সরিয়ে ফেলেছিল, যা এ পর্যন্ত উইন্ডোজ ১১-এর ইতিহাসে সবচেয়ে বড় সংখ্যা। ২০২৪ সালে যদিও কিছু কিছু ফিচার সরানো হয়েছে, তবে তার সংখ্যা এখনো তুলনামূলকভাবে কম।
এ ছাড়া আগামী বছরের অক্টোবরের মধ্যে উইন্ডোজ ১০-এর সমর্থন শেষ হতে চলেছে, আর অসমর্থিত কম্পিউটারে উইন্ডোজ ১১ ব্যবহারের এর ক্ষেত্রে গ্রাহকদের ওপর চাপ বাড়াতে শুরু করেছে কোম্পানিটি। অসমর্থিত পিসিতে উইন্ডোজ ১১ ব্যবহারের সময় বিভিন্ন ভাবে বিরক্ত হবেন ব্যবহারকারীরা। যাদের ডেস্কটপ উইন্ডোজ ১১ ইনস্টল করার জন্য ন্যূনতম শর্ত পূরণ করছেন না, তাদের ডিভাইসে একটি ওয়াটারমার্ক বা জলছাপ দেখানো হবে। সেই সঙ্গে সেটিংস অ্যাপে একটি নোটিফিকেশন বার বার আসতে পারে। এই নোটিফিকেশন জানাবে যে, পিসিটি হার্ডওয়্যারের ন্যূনতম শর্ত পূরণ করছে না।
তথ্যসূত্র: উইন্ডোজ সেন্ট্রাল

দীর্ঘ ১৫৬ বছর ধরে বিজ্ঞানের জটিল ও সূক্ষ্ম বিষয়গুলো গবেষণাপত্রের পাতায় সীমাবদ্ধ রাখার পর, এবার তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে আধুনিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে পা রাখল বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘নেচার’।
২০ ঘণ্টা আগে
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করার দাবি করেছে ইরান সরকারের সঙ্গে যুক্ত একদল হ্যাকার। হ্যাকাররা প্যাটেলের অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত ছবি ও নথি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিয়েছে বলে সিএনএনের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
২ দিন আগে
চীনে হিউম্যানয়েড রোবট প্রযুক্তি যে গতিতে এগোচ্ছে, তাতে অচিরেই বদলে যাবে জীবন ও কাজের ধরন। সাংহাইয়ে চীনা রোবট নির্মাতা এজিবট সম্প্রতি আয়োজন করে এক ব্যতিক্রমী ‘রোবট গালা’; যেখানে পুরো অনুষ্ঠানেই অংশ নেয় রোবটরা। তাতে দেখানো হয় রোবটের গতিনিয়ন্ত্রণ, কম্পিউটার ভিশন ও সৃজনশীলতার সক্ষমতা।
২ দিন আগে
বর্তমান যুগে উচ্চশিক্ষা ও একাডেমিক উৎকর্ষের অন্যতম প্রধান শর্ত হলো গবেষণা। কিন্তু বিশ্বজুড়ে লাখ লাখ গবেষকের ভিড়ে নিজের স্বকীয়তা বজায় রাখা কি এতই সহজ? ধরুন, আপনার নাম এবং অন্য দেশের একজন গবেষকের নাম হুবহু এক। অথবা, বিভিন্ন জার্নালে আপনার নামের বানান ভিন্নভাবে লেখা হয়েছে।
২ দিন আগে