ব্যক্তিগত বা অফিসের কাজে অনেক সময় ফোনের কথোপকথন রেকর্ড করার প্রয়োজনীয়তা দেখা দেয়। ফোন কলেই সাক্ষাৎকার নেন অনেকেই। এসব ক্ষেত্রে ফোনকলটি রেকর্ড থাকলে পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়। অ্যান্ড্রয়েড ফোনে সহজে ফোনকল রেকর্ড করে রাখা যায়।
বেশির ভাগ অ্যান্ড্রয়েড ফোনেই ফোনকল রেকর্ড করার সুবিধা রয়েছে। স্যামসাং, শাওমি, রেডমি, পোকো, অপো, ওয়ানপ্লাস, রিয়েলমি ও ভিভোর মতো জনপ্রিয় অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে কল রেকর্ড করবেন তা তুলে ধরা হলো।
গুগল ডায়ালার যুক্ত অ্যান্ড্রয়েড ফোনে কল রেকর্ড করবেন যেভাবে
বেশির ভাগ অ্যান্ড্রয়েড ফোনে ২০২১ সাল থেকে গুগল ডায়ালার যুক্ত রয়েছে। এটি আপনার ফোনে ডিফল্ট ডায়ালার হলে নিচের ধাপগুলো অনুসরণ করে ফোন কল রেকর্ড করতে পারেন—
১. ফোনে আলাপ চলাকালীন সময় ‘মোর’ (তিন ডট আইকোন) বাটনে ট্যাপ করুন।
২. এরপর রেকর্ড বাটনে ট্যাপ করুন।
৩. পপ আপ মেনু চালু হলে এর ‘স্টার্ট রেকর্ডিং’ বাটনে ট্যাপ করুন।
এরপর ফোন কল রেকর্ড শুরু হবে।
তবে ফোন রেকর্ড করার সময় নিরাপত্তার স্বার্থে ‘ফোন কলটি রেকর্ড করা হচ্ছে’–এমন একটি অডিও দুই প্রান্তেই শোনা যাবে।
স্বয়ংক্রিয়ভাবে কল রেকর্ডের ফিচার চালু করবেন যেভাবে
আপনি যদি চান যে ফোন ধরার বা কল দেওয়ার সঙ্গে ফোন কল রেকর্ডিং শুরু করুক, তাহলে গুগল ডায়ালারে ‘অটোমেটিক কল রেকর্ডিং’ ফিচার চালু করতে পারেন। ফিচারটি চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. গুগল ডায়ালার চালু করুন ও ওপরের দিকে ডান পাশে থাকা তিন ডট মেনুতে ট্যাপ করুন।
২. সেটিংস অপশনে ট্যাপ করুন। এর ‘কল রেকর্ডিং’ অপশনে ট্যাপ করুন।
৩. ‘Automatically record unknown numbers’ এর পাশে টগল বাটনে ট্যাপ করুন। এর ফলে ফোন নম্বর সেভ না থাকলেও কল রেকর্ডিং চালু হবে।
৪. শুধু নির্দিষ্ট নম্বরের কল রেকর্ড করতে চাইলে ‘Automatically record these numbers’ অপশনে ট্যাপ করুন।
৫. যে ফোন নম্বরে থেকে আসা কল রেকর্ড করতে চান সেটি নির্বাচন করুন।
৬. এরপর ওপরের দিকে থাকা ‘Always record selected numbers’ টগল বাটনে ট্যাপ করুন।
স্যামসাং ফোনে কল রেকর্ড করবেন যেভাবে
ডিফল্ট ম্যাসেজিং অ্যাপ হিসেবে স্যামসাং ফোনে গুগল মেসেজ থাকলেও, স্যামসাংয়ের নিজস্ব ডায়ালার রয়েছে। স্যামসাং ফোনে কল রেকর্ড করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. কলের সময় ডান পাশের ওপরের দিকে থাকা ৩ ডট আইকোনে ট্যাপ করুন।
২. রেকর্ড কল অপশনে ট্যাপ করুন।
৩. এর মাধ্যমে কল রেকর্ড শুরু হবে। তবে গুগল ডায়ালারের মতো রেকর্ডিং শুরু হওয়ার সময় সতর্কতার জন্য কোনো অডিও শোনাবে না স্যামসাং।
স্যামসাং ফোন ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত হলে কল রেকর্ডিং ফিচারটি কাজ করে না।
শাওমি, রেডমি ও পোকো ফোনে কল রেকর্ড করবেন যেভাবে
শাওমি, রেডমি ও পোকো ফোনে গুগল ডায়ালার থাকে। তবে এসব ফোনের কিছু মডেলে মিউআইইউআই (শাওমির অপারেটিং সিস্টেম) এর ডায়ালার থাকতে পারে। এই ডায়ালারের ‘কল’ অপশনটি সবুজ রঙের হয়। এমন ডায়ালার থাকলে নিজের কল রেকর্ডিং কলে আলাপ চলাকালীন সময়ে ডান পাশে থাকা ‘রেকর্ড’ বাটনে ট্যাপ করুন। ফলে রেকর্ডিং শুরু হবে। এই ক্ষেত্রে কল রেকর্ডিং শুরু হওয়ার সময় সতর্কতার জন্য কোনো অডিও শোনাবে না শাওমি।
অপো, রিয়েলমি ও ওয়ানপ্লাস ফোনে কল রেকর্ড করবেন যেভাবে
অপো, রিয়েলমি ও ওয়ানপ্লাসের কিছু মডেলে কালারওএস অপারেটিং সিস্টেমভিত্তিক ডায়ালার থাকতে পারে। এসব ক্ষেত্রে ফোন কলের জন্য ফোন কলের সময় ‘রেকর্ড’ বাটনে ট্যাপ করুন। এরপর প্রয়োজনীয় অনুমতিগুলো দিন। ফোন কল রেকর্ড হলে পরে কল লগ থেকে রেকর্ডগুলো শোনা যাবে।
ভিভো ফোনেও একই উপায়ে কল রেকর্ড করা যাবে।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
১ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে