
শিশুতোষ টেলিভিশন অনুষ্ঠান সেসেমি স্ট্রিটের জনপ্রিয় পাপেট চরিত্র ‘এলমোর’ এক্স অ্যাকাউন্ট হ্যাক করে উসকানিমূলক পোস্ট দেওয়ার ঘটনা ঘটেছে। হ্যাকিংয়ের পর অ্যাকাউন্টটি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘পাপেট’ (হাতের পুতুল) বলাসহ ইহুদি নিধনের ডাক ও জেফ্রি এপস্টেইনের বিষয়ে গোপন নথি প্রকাশের দাবি তোলা হয়।
উল্লেখ্য, জেফ্রি এপস্টেইন ছিলেন প্রভাবশালী যৌন নিপীড়ক। ২০১৯ সালে তিনি মৃত্যুবরণ করেন।
গত রবিবার এক্সে এসব বিতর্কিত পোস্ট ছড়িয়ে পড়ার পর দ্রুত সেগুলো মুছে ফেলা হয়। এ ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় সামাজিক মাধ্যমে।
এ ঘটনার পর সেসেমি ওয়ার্কশপ এক বিবৃতিতে জানায়, ‘এলমোর এক্স অ্যাকাউন্ট অজানা হ্যাকারদের দ্বারা হ্যাক করা হয়েছিল। হ্যাকাররা যেসব ঘৃণাজনক বার্তা পোস্ট করেছে, সেগুলোর মধ্যে ইহুদিবিরোধী ও বর্ণবাদী বক্তব্য ছিল। অ্যাকাউন্টটি ইতিমধ্যে পুনরুদ্ধার করা হয়েছে।’
১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের পাবলিক ব্রডকাস্টিং সার্ভিসের (পিবিএস) মাধ্যমে সেসেমি স্ট্রিটে আত্মপ্রকাশ করে এলমো। উচ্চ স্বরে কথা বলা ও নিজের নাম নিজে বলা—এই দুটি বৈশিষ্ট্যের জন্য চরিত্রটি শিশুদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।
এলমোর এক্স অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা ৬ লাখ ৫০ হাজারের বেশি। সাধারণত এই অ্যাকাউন্টে ইতিবাচক বার্তা, খেলা বা বন্ধুদের সঙ্গে এলমোর ভিডিও ক্লিপ শেয়ার করা হয়।
গত বছর এলমোর একটি পোস্ট—‘হাউ ইজ এভরিওয়ার ডুয়িং’ ব্যাপকভাবে ভাইরাল হয়। পোস্টটির ভিউ হয় প্রায় ২২ কোটি ৫০ লাখ।
এই হ্যাকিংয়ের ঘটনা এমন সময় ঘটল, যখন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইহুদিবিরোধী কনটেন্ট ছড়ানোর অভিযোগ নিয়ে বিতর্ক চলছে।
চলতি মাসেই ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কোম্পানি এক্সএআইয়ের তৈরি চ্যাটবট গ্রোক হিটলারে প্রশংসা করে মন্তব্য করে। এ ঘটনার পরই কোম্পানিটি চ্যাটবটের আপডেট সংস্করণ আনে।
তথ্যসূত্র: আল জাজিরা

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
১৫ ঘণ্টা আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
২ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৩ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
৩ দিন আগে