ক্রিপ্টোকারেন্সি এখন মূল স্রোতের মুদ্রা ব্যবস্থার মধ্যে আত্মীকরণ প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে। অনেক দেশেই এই ডিজিটাল কারেন্সি বৈধ করা হয়েছে। কেউই এখনো এই মুদ্রাকে রাষ্ট্রের আনুষ্ঠানিক মুদ্রা হিসেবে গ্রহণ করার সাহস করেনি। আজ মঙ্গলবার সেই দুঃসাহসিক সিদ্ধান্তই নিয়ে ফেললো এল সালভাদর। বিটকয়েন এখন মধ্য আমেরিকার দেশটির সরকার স্বীকৃত আনুষ্ঠানিক মুদ্রা। বিশেষজ্ঞরা বলছেন, ১২ বছরের উত্থান পতনের ইতিহাসে এখনই সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়লো বিটকয়েন।
এখন দেখার বিষয়, মার্কিন ডলারের পাশাপাশি যখন বিটকয়েনও বাজারে ছাড়া হবে তখন মানুষ এই ডিজিটাল মুদ্রায় লেনদেন করতে কেমন আগ্রহ দেখায়। আগ্রহী ও সমালোচকদের নজর থাকবে, এই ডিজিটাল মুদ্রা সহিংসতা ও দারিদ্র্য জর্জরিত এল সালভাদরের জন্য কী আশীর্বাদ বয়ে আনে সেদিকে।
প্রাথমিকভাবে দেশটির সরকার ৪০০ বিটকয়েন কিনেছে। বর্তমান মুদ্রা বিনিময় হার অনুযায়ী এই পরিমাণ বিটকয়েনের মূল্যমান ২ কোটি মার্কিন ডলার। প্রথম ব্যাচে ২০০ বিটকয়েন কেনার পর এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে টুইটারে বলেছেন, তাঁরা আরও বিটকয়েন কেনার পরিকল্পনা করে রেখেছেন।
এখন এল সালভাদর সফল হলে অন্যদেশও যে অনুসরণ করবে তাতে সন্দেহ নেই। এর জন্য এল সালভাদর সরকার ‘শিভো’ নামে একটি ডিজিটাল মুদ্রা লেনদেন প্ল্যাটফর্ম তৈরি করেছে। বিটকয়েনকে আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রীয় মুদ্রা হিসেবে স্বীকৃতি দেওয়ার কারণে এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা হু হু করে বাড়বে বলে আশা করা হচ্ছে। জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে এই ওয়ালেটে নিবন্ধন করলে গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ৩০ ডলার সমমানের বিটকয়েন ব্যালেন্স পাবে।
পণ্য ও সেবা বাণিজ্য এবং সরকারি কর পরিশোধ হবে বিটকয়েনে। এই পরিকল্পনা এল সালভাদরের ৪০ বছর বয়সী প্রেসিডেন্ট নাইব বুকেলের মস্তিষ্ক প্রসূত। তিনি মূলত দেশে অর্থ ব্যবস্থাকে মানুষের আরও কাছাকাছি নিতে চান। এ জন্য লেনদেন প্রক্রিয়া সহজ করতে চাইছেন যাতে দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ে।
গত আগস্ট থেকেই দেশজুড়ে বিটকয়েন এটিএম বুথ স্থাপন শুরু হয়েছে। এরই মধ্যে কিছু শহরে ‘শিভো বিটকয়েন’ এটিএম বুথ ব্যবহার শুরু হয়েছে। এসব বুথে নাগরিকেরা বিটকয়েনকে মার্কিন ডলারে পরিবর্তন করতে পারেন। সরকার এটিএম বুথে লেনদেনের জন্য ২০০ বিটকয়েন সিস্টেম যোগ করেছে। এই ব্যবস্থাটি চালু করতে রাষ্ট্রায়ত্ত বাঙ্কো দে দেসারোলো দে লা রিপাবলিকা দে এল সালভাদর ব্যাংকের মাধ্যমে ১৫ কোটি মার্কিন ডলারের তহবিল যোগান দেওয়া হয়েছে।
এল সালভাদরের অর্থনীতি নির্ভর করে মূলত প্রবাসীদের পাঠানো আয়ে। গত বছর দেশটিতে ৬০০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশটির জিডিপির এক পঞ্চমাংশ। প্রেসিডেন্ট বলছেন, বিটকয়েনে মুদ্রা বিনিময় শুরু হলে বছরে ৪০ কোটি সালভাদরিয়ান ডলার সাশ্রয় হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে