
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা এবার খেলোয়াড় ও স্পোর্টসপ্রেমীদের জন্য বাজারে আনছে নতুন প্রজন্মের পারফরম্যান্স এআই চশমা। জনপ্রিয় চশমার ব্র্যান্ড ওকলের সঙ্গে যৌথভাবে এটি তৈরি করেছে মেটা। খেলার সময় বিভিন্ন মুহূর্ত ধারণ করবে ‘ওকলে মেটা এইচএসটিএন’ নামে এই স্মার্ট গ্লাস। পরে এসব ধারণকৃত ভিডিও অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে।
স্মার্ট চশমা উন্মোচনের সঙ্গে সঙ্গে বৈশ্বিক প্রচারণা শুরু করেছে মেটা। যেখানে অংশ নিচ্ছেন ফিফা বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে ও আমেরিকান ফুটবলের এনএফএল তারকা প্যাট্রিক মাহোমস।
ওকলে মেটা এইচএসটিএন স্মার্ট গ্লাস ওকলের জনপ্রিয় এসটিএন ফ্রেমের অনুপ্রেরণায় তৈরি। এতে আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি থাকছে নানা ধরনের স্মার্ট ফিচার, যা পারফরম্যান্স ও ব্যাবহারিক সুবিধা বাড়াবে বহুগুণে।
চশমাটির মূল আকর্ষণ এর উন্নত ক্যামেরা, যা ৩কে রেজল্যুশনে ভিডিও ধারণ করতে পারে। ফলে ব্যবহারকারীরা সহজেই হাত ছাড়াই নিজের চোখের সামন্যের দৃশ্য ভিডিওতে ধারণ করতে পারবেন।
অডিওর দিকটিও গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। ফ্রেমেই ‘ওপেন-ইয়ার’ স্পিকার থাকায় কোনো ইয়ারফোন ছাড়াই গান, পডকাস্ট বা ফোনকল উপভোগ করা যাবে।
এ ছাড়া চশমাটিতে সংযুক্ত আছে মেটা এআই, যা খেলাধুলার সময় তাৎক্ষণিক সহায়তা দিতে পারবে। যেমন: গলফ খেলতে গেলে বাতাসের অবস্থা জানানো বা শুধু ভয়েস কমান্ড দিয়েই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে সহজেই।
এদিকে চশমাটিতে রয়েছে আইপিএক্স ৪ রেটিং, ফলে বৃষ্টি, ঘাম বা পানির ছিটায় এর কোনো সমস্যা হবে না। পূর্ণ চার্জে চশমাটি চলবে প্রায় ৮ ঘণ্টা। মাত্র ২০ মিনিটে চশমাটি ৫০ শতাংশ চার্জ হবে। সঙ্গে থাকা চার্জিং কেস ব্যবহার করে অতিরিক্ত ৪৮ ঘণ্টা পর্যন্ত চার্জ রিজার্ভ রাখা যাবে।
এই লিমিটেড এডিশন ওকলে মেটা এইচএসটিএন চশমা প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত হচ্ছে ১১ জুলাই থেকে। এর দাম রাখা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার। পরবর্তী সময়ে এর সাধারণ সংস্করণ বাজারে আসবে, যার শুরুর দাম হবে ৩৯৯ মার্কিন ডলার।
প্রাথমিকভাবে চশমাটি বিক্রি হবে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, ইতালি, স্পেন, অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক ও অস্ট্রেলিয়ায়। চলতি বছরের শেষ নাগাদ এটি পাওয়া যাবে মেক্সিকো, ভারত ও সংযুক্ত আরব আমিরাতে।
প্রযুক্তির সঙ্গে ফ্যাশনের সমন্বয়ে এই চশমা মেটার পক্ষে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা এআই প্রযুক্তিকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় আরও গভীরভাবে যুক্ত করার প্রচেষ্টারই অংশ।

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
১৬ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
২ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে