শিশুদের মানসিক বিকাশের জন্য ছবি আঁকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিজ্ঞানী এবং শিশু বিশেষজ্ঞরা মনে করেন, আঁকাআঁকি শিশুর মস্তিষ্ক, বিশেষ করে সৃজনশীল চিন্তাভাবনার বিকাশের জন্য শক্তিশালী মাধ্যম। ছবি আঁকা শিশুদের যুক্তি শেখায়। এ ছাড়া স্থানিক কল্পনা ও বিশ্লেষণাত্মক চিন্তাভাবনার তুলনা ও বিকাশ করতে শেখায়। বিশ্বকে বুঝতে এবং তাদের নিজস্ব উপায়ে সেটি প্রকাশ করতে সহায়তা করে।
প্রযুক্তির এই দারুণ উৎকর্ষের সময়ে বাড়ির ছোট সদস্যটিও মোবাইল ফোন ব্যবহারে পিছিয়ে নেই। তবে শিশুটিকে যদি মোবাইল ফোন দিতেই হয়, তাহলে সেটিতে এমন কিছু রাখতে হবে, যা তাকে গ্যাজেটটির প্রতি আসক্ত না করে বরং নতুন জগতের সন্ধান দেবে। সে জন্য মোবাইল ফোনটিতে নামিয়ে নেওয়া যেতে পারে বেশ কিছু ছবি আঁকার অ্যাপস, যা শিশুদের আঁকার প্রতি মনোযোগী করে তুলবে।
শিশুদের নানান রকম রঙের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আরভি অ্যাপ স্টুডিও ডেভেলপ করেছে কালারিং গেমস নামের অ্যাপ।
সহজ কথায় বলা যায়, রং চেনা ও রং করার অ্যাপটি শিশুর জন্য ডিজিটাল ক্যানভাস হিসেবে কাজ করবে। ফান পেইন্ট, কালার ফিল, ড্রইং, গ্লোপেন, নম্বর পেইন্ট ইত্যাদি মজার গেম রয়েছে এই অ্যাপে। তুলি ও ড্রইং পেপারের বদলে টাচ স্ক্রিন এবং আঙুলের সাহায্যে অ্যানিমেটেড নানান ছবি রং করার সুবিধা আছে এতে। ১০০টির বেশি ছবি দেওয়া আছে রং করার জন্য। ছবির কোথায় কোন রং দিতে হবে, তার আলাদা আলাদা নম্বর দেওয়া থাকে এবং সেই নম্বরের রং দিয়ে ছবিতে রং করতে হয়।
তাই রং করার পাশাপাশি সংখ্যা চেনার পাঠের একটি পরীক্ষাও হয়ে যাবে। খালি পেজে শিশুরা নিজের ইচ্ছেমতো আঁকতে ও রং করতে পারবে। তাদের আঁকা ও রং করা মাস্টারপিস ছবিগুলো বাঁধাই করে ঝুলিয়েও রাখতে পারবে।
গাঢ় প্রেক্ষাপটের ওপর উজ্জ্বল রং দিয়ে ছবি আঁকা অ্যাপটির আরেক বিশেষ বৈশিষ্ট্য। এর মনকাড়া গ্রাফিকস ও শব্দশৈলী শিশুদের মন জয় করে নেবে সহজে। অ্যাপটির বিজ্ঞাপনবিহীন ফুল ভার্সন প্লে ও অ্যাপ স্টোর থেকে সহজেই ডাউনলোড করা যাবে।
এ রকম আরেকটি অ্যাপ্লিকেশন হলো হাউ টু ড্র-ইজি লেসন।এটি ব্যবহার করে স্মার্টফোনেই জেনে নেওয়া যাবে ছবি আঁকার অনেক কিছু। স্কেচ নামের আরও একটি সহজ অ্যাপ আছে ছবি আঁকার। মাইক্রোসফট পেইন্টের মোটামুটি সব অপশন এখানে রয়েছে। সঙ্গে আরও কিছু মজার টুলসও আছে।কার্টুন আঁকার জন্য অ্যাপটি অসাধারণ সব অভিজ্ঞতা দেবে।

যুক্তরাজ্যের ১৬ ও ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য রাতে সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর ‘কারফিউ’ বা সান্ধ্য আইন জারির ঘোষণা দিয়েছে দেশটির সরকার। তবে তরুণেরা চাইলে তাদের অ্যাকাউন্টের সেটিংস পরিবর্তন করে এ নিষেধাজ্ঞা এড়াতে পারবে।
১৮ ঘণ্টা আগে
এআই খাতে বিনিয়োগের ঢেউয়ে বড় ধাক্কা খেল আইবিএম। এক দিনেই বাজারমূল্য থেকে উধাও ৬৮ বিলিয়ন ডলার। ইতিহাসের সবচেয়ে বড় শেয়ারদর পতনের মুখে প্রযুক্তি জায়ান্টটি।
২০ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবার গণিত গবেষণায়ও নতুন ইতিহাস গড়ার ইঙ্গিত দিল। ওপেনএআই জানিয়েছে, তাদের নতুন বৃহৎ ভাষা মডেল GPT-5.6 Sol প্রায় ৫০ বছর ধরে অমীমাংসিত থাকা বিখ্যাত ‘সাইকেল ডাবল কভার কনজেকচার’-এর (Cycle Double Cover Conjecture) একটি পূর্ণাঙ্গ প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়েছে।
১ দিন আগে
যুক্তরাজ্যের লেস্টারের বাসিন্দা ২২ বছর বয়সী জেসমিন কৌর। ১৩ বছর বয়সে তাঁর ‘অ্যানোরেক্সিয়া’ (ক্ষুধামন্দা ও ওজন কমে যাওয়ার রোগ) ধরা পড়ে। এরপর টানা ছয় বছর তাঁকে চিকিৎসা নিতে হয়। জেসমিন বলেন, ‘শুরুটা খুব স্বাভাবিকভাবেই হয়েছিল। আমি আরও ফিট ও সুস্থ হতে চেয়েছিলাম।
২ দিন আগে