স্যামসাংকে হটিয়ে শীর্ষ স্মার্টফোন বিক্রেতা হয়ে উঠেছে অ্যাপল। ১৩ বছর ধরে বিশ্বের বৃহত্তম স্মার্টফোন বিক্রেতা হিসেবে রাজত্ব করেছিল স্যামসাং। তবে আইফোন ১৫ বাজারে ছেড়ে এবার কোরিয়ান কোম্পানিকে টেক্কা দিয়েছে অ্যাপল। গবেষণা সংস্থা আইডিসি ও প্রযুক্তিবিষয়ক বিশ্লেষক ক্যানালিসের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
নভেম্বর ও ডিসেম্বরের উৎসব মৌসুমের আগে ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকে (অক্টোবর–ডিসেম্বর) আইফোন ১৫ বাজারের ছাড়ার মাধ্যমে এই অবস্থান অর্জন করেছে অ্যাপল। আইডিসি বলেছে, এই ত্রৈমাসিকে কোম্পানিটি ৭ কোটি ২১ লাখ আইফোন ইউনিট বিক্রি করে, যার ফলে স্মার্টফোনের বাজারে অ্যাপলের শেয়ার বেড়ে ২৩ দশমিক ৭ শতাংশে দাঁড়ায়। এসময় স্যামসাংয় মাত্র ৫ কোটি ৯৫ লাখ ইউনিট ফোন বিক্রি করে এবং এর শেয়ার কমে ১৬ দশমিক ৩ শতাংশে নামে।
আইডিসি আরও বলেছে, যদিও দীর্ঘদিন ধরে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা হিসেবে অ্যাপল পরিচিত, তবুও কোম্পানিটি কখনোই শীর্ষে ওঠেনি। কারণ বিক্রির হারের চেয়ে পণ্যের মানের দিকে নজর দিয়েছে কোম্পানিটি। যখন অ্যাপল প্রিমিয়াম বা উচ্চমূল্যে আইফোন বিক্রি করেছে, তখন স্যামসাং মাঝারি মানের ও কম দামের ফোন বিক্রি করেছে। ফলে স্যামসাং স্মার্টফোনের বাজারে বেশি শেয়ার দখল করতে সক্ষম হয়েছিল। দাম বেশি হলেও এখন আগের চেয়ে বেশি গ্রাহক আইফোন কিনছেন।
আইডিসির গবেষণা পরিচালক নাবিলা পপাল বলেন, প্রিমিয়াম ডিভাইস কেনার প্রবণতা, ট্রেড–ইন অফার (পুরোনো ফোনের বদলে ছাড়) ও সুদমুক্ত কিস্তিতে ফোনের কেনার সুযোগ অ্যাপলকে সাফল্য এনে দিয়েছে। তাই এখন বাজারের ২০ শতাংশের বেশি অ্যাপলের দখলে।
স্যামসাংয়ের পিছিয়ে পড়ার কারণ ব্যাখ্যা করে লিউ বলেন, ২০২৩ সালে লাভের আশায় মাঝারি থেকে উচ্চ দামের ফোনে নজর দেয় স্যামসাং। তখন স্বল্প দামের ফোনের শেয়ার হারিয়ে বিশ্ব বাজারে শীর্ষস্থানীয় খুইয়েছে স্যামসাং।
অ্যাপলের এই শীর্ষ অবস্থান, ক্ষণস্থায়ী হতে পারে। গ্যালাক্সি এস ২৪ সিরিজের ফোনগুলো আজ উন্মোচন করবে স্যামসাং। সিরিজটি এই বছরের প্রথম ত্রৈমাসিকে স্যামসাংকে পুনরায় শীর্ষস্থানে নিয়ে আসতে পারে।
আইডিসি বলেছে, স্মার্টফোন বাজারের ক্ষেত্রে ‘এক ধরনের ক্ষমতার পরিবর্তন’ ঘটছে। এর মানে আসন্ন ত্রৈমাসিকে শীর্ষ অবস্থানে থাকার জন্য অ্যাপল ও স্যামসাং তীব্র লড়াই করবে।
সামগ্রিকভাবে ২০২৩ সালে স্মার্টফোনের চাহিদা কমতে দেখা যায়। আইিডিসি বলছে, ২০২৩ সালে মাত্র ১১৭ কোটি স্মার্টফোন বিক্রি হয়, যা গত এত দশকের মধ্যে এক বছরের হিসাবে সবচেয়ে কম। তবে চতুর্থ ত্রৈমাসিকে স্মার্টফোন বিক্রি প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পায়। এই বছরে স্মার্টফোনের বাজার পুনরায় বাড়বে বলে এই সংখ্যাটি নির্দেশ করে।
ক্যানালিসের সিনিয়র বিশ্লেষক টবি ঝু বলেন, ‘ইনভেনটরি চাপ এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিক্রেতারা অবশেষে পণ্য উদ্ভাবন ও দীর্ঘমেয়াদি কৌশল উন্নয়নের ওপর ফোকাস করতে পারে, যা সামনের বছরের জন্য শক্ত ভিত্তি স্থাপন করবে।’

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলো মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ এমনকি ‘অস্তিত্বের জন্য হুমকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতির মধ্যেই কোম্পানিটি এই সতর্কবার্তা দিয়েছে।
৪ ঘণ্টা আগে
নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা (GPT-6.1 Astra) আপাতত বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। আজ মঙ্গলবার চ্যাটজিপিটি নির্মাণকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৯ ঘণ্টা আগে
ড. তিতুমীর বলেন, প্রযুক্তিগত সহযোগিতা যেন নাগরিক সেবার মান বাড়ায় এবং দেশের মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করে, তা নিশ্চিত করতে হবে। এ জন্য বাস্তবায়নযোগ্য প্রকল্প, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং পরবর্তী করণীয় দ্রুত নির্ধারণ করতে তিনি অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।
১০ ঘণ্টা আগে
বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তবে বিশ্বজুড়ে এর ব্যবহারের ধরন পর্যালোচনা করলে একটি চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। দুটি ভিন্ন জরিপের দিকে নজর দিলে কোথাও ব্যবহারকারীর সংখ্যা, আবার কোথাও স্ক্রিনের সামনে কাটানো সময়ের অবিশ্বাস্য পার্থক্য চোখে পড়ে।
১৩ ঘণ্টা আগে