অ্যাভাটারের মাধ্যমে স্ট্যাটাস আপডেটের রিপ্লাইয়ের সুবিধা আনল হোয়াটসঅ্যাপ। পরিবার, বন্ধু বা অন্য কারও সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে চমৎকার অভিব্যক্তি প্রকাশে নতুন ফিচার সাহায্য করবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাডেজটস নাও এর এক প্রতিবেদন এসব তথ্য জানা যায়।
হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডব্লুএবেটাইনফো প্রতিবেদনে বলেছে, ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আইওএস ও অ্যান্ড্রয়েডের বেটা ভার্সনে ফিচারটি ব্যবহার করা যাবে। অ্যানিমেটেড ভার্সনের অ্যাভাটার ব্যবহার করে কিছু ব্যবহারকারীরা স্ট্যাটাস আপডেটের রিপ্লাই দিতে পারছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ ইমোজির তুলনায় অ্যাভাটারের মাধ্যমে আরও ভালোভাবে অভিব্যক্তি তুলে ধরা যায়। ইমোজির একটি সীমিত সেটের মধ্যে সীমাবদ্ধ থাকার পরিবর্তে অ্যাভাটারের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করতে পারবে।
তবে আগামী ২৪ অক্টোবর থেকে অ্যান্ড্রয়েড ও আইফোনের কিছু পুরোনো মডেলের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ আর চলবে না। এর মধ্যে গুগল, সনি, এলজিসহ অন্যান্য ব্র্যান্ডের ফোন আছে। হোয়াটসঅ্যাপ চালাতে ২৪ অক্টোবর আসার আগেই ফোনগুলো অ্যান্ড্রয়েড ৫ বা এর চেয়ে পরের ভার্সনের অপারেটিং সিস্টেমে আপডেট দিতে হবে অথবা নতুন ফোন চালাতে হবে।
হোয়াটসঅ্যাপ বলেছে, নতুন প্রযুক্তির সঙ্গে খাপ–খাওয়াতে পুরোনো মডেলে প্ল্যাটফর্মটির সমর্থন বন্ধ করে দেওয়া হয়। যেসব ফোনে হোয়াটসঅ্যাপের সেবা পাওয়া যাবে না, সেগুলোতে আগে থেকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন—

হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটিতে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিকেও এই অ্যাপের কলে যুক্ত করা যাবে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম ‘গেস্ট কল’।
১৮ ঘণ্টা আগে
ঘুষ ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ জানাতে গত আগস্টে চালু হয়েছিল আলাদা দুটো অনলাইন প্ল্যাটফর্ম ঘুষ ডট সাইট এবং চাঁদাবিডি ডট কম। এবার টাকা নিয়ে প্রতিশ্রুত কাজ বা সেবা না দেওয়া দালাল, মধ্যস্থতাকারী ও এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানাতে চালু হয়েছে নতুন প্ল্যাটফর্ম ‘দালাল’।
১ দিন আগে
মানুষ এখন পৃথিবী ছাড়িয়ে চাঁদ, চাঁদ ছাড়িয়ে মঙ্গল কিংবা অন্যান্য গ্রহেও উঁকি দেয়। কিন্তু অবাক করা তথ্য হলো, মহাকাশে মানুষের উপস্থিতির পথ সহজ করেছিল বেশ কিছু প্রাণী! পাঠ্যবই থেকে লাইকা নামের ছোট্ট রুশ কুকুরের কথা আমরা জানি। কিন্তু তথ্য বলছে, শুধু লাইকা নয়।
১ দিন আগে
কেমন হবে যদি আপনার হাতে এমন একটি স্মার্টফোন থাকে, যেটি আপনি ইচ্ছেমতো মেরামত করতে পারেন! ব্যাটারি খুলতে পারবেন, ডিসপ্লে এবং ইউএসবি-সি পোর্টসহ বিভিন্ন যন্ত্রাংশ খুলতে পারবেন। প্রয়োজনমতো পরিবর্তন করতে পারবেন।
১ দিন আগে