ছবি তুলতে ভালোবাসেন অনেকেই। কিন্তু সেই সব ছবি যে বিক্রি করা যায়, সে কথা জানেন না বেশির ভাগ মানুষ। হ্যাঁ, ফটোগ্রাফি এখন আয়ের একটি মাধ্যমও বটে।
শখ যদি রোজগারের মাধ্যম হয়, সেটা হয় ভালো লাগার বিষয়। শখ করে তোলা ছবি বিক্রির অনেক ওয়েবসাইট আছে। এগুলোর মধ্যে অন্যতম অনলাইন স্টক ইমেজ ওয়েবসাইট। এ ধরনের অনেক ওয়েবসাইটের মধ্যে অ্যাডব স্টক একটি নামকরা ওয়েবসাইট। মানুষ এখানে বিভিন্ন ধরনের প্রিমিয়াম ইমেজ কিনতে আসে। এখানে একটি অ্যাকাউন্ট খুলে ছবিগুলো আপলোড করে বিক্রি করার জন্য দিতে পারেন। এ ছাড়া ছবি বিক্রির জন্য বিগ স্টক ফটো, শাটার স্টক, আই স্টক ফটোর মতো ওয়েবসাইটগুলোও বেশ জনপ্রিয়।
প্রযুক্তির এই যুগে একটি মানসম্মত ছবির অনেক চাহিদা। বিভিন্ন প্রতিষ্ঠান, ওয়েবসাইটের মালিক, ব্লগার কিংবা অনলাইন ব্যবসায়ীরা বিজ্ঞাপন, প্যাকেজিং, প্রমোশন, রাইটিং, ব্র্যান্ডিং, ডিজাইন ইত্যাদি কাজে মানসম্মত ও কপিরাইট ফ্রি ছবি খোঁজেন। তাঁরা ছবি তোলার জন্য সময় নষ্ট না করে অনেক সময় বিভিন্ন সাইট থেকে ছবি ও কপিরাইট কিনে নেন। তাই স্টক ইমেজ ওয়েবসাইটে আপনার তোলা মানসম্মত শখের ছবিগুলো যথাযথ মূল্য পেতে পারে।
কীভাবে ছবি আপলোড করবেন
স্টক ইমেজ ওয়েবসাইট থেকে আয় করতে হলে একটি বিশ্বস্ত ওয়েবসাইট বাছাই করতে হবে। আর সেখানে সাইনআপ করে নিতে হবে। স্টক ইমেজ ওয়েবসাইটে সাইনআপ করতে সেল ইমেজ অথবা সাবমিট ইমেজ অপশনে যেতে হবে। এরপর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি খুবই সহজ। আপনার আসল নাম, সব সময় ব্যবহার হবে তেমন একটি নাম, একটি ভেরিফায়েড ই-মেইল অ্যাড্রেস ও একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন।
আয়
আপলোড করা ছবির গুণগত মানের ওপর নির্ভর করবে আয়। প্রতিদিন কত ছবি আপলোড করছেন এবং তা কেমন ডাউনলোড হচ্ছে, তার ওপরও আয় নির্ভর করে। অ্যাডব স্টক ছবিপ্রতি ৩৩ শতাংশ কমিশন বা প্রতি ছবির জন্য শতকরা ৩৩ টাকা করে দিয়ে থাকে। অন্যান্য ওয়েবসাইট থেকে প্রতি ছবি ডাউনলোডের জন্য ২৫ থেকে ৩০ সেন্ট পাওয়া যায়। তবে এখানে আয় করার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। বিষয়টি নির্ভর করছে আপনার দক্ষতার ওপর।

বিশ্বখ্যাত মার্কিন গণমাধ্যম জায়ান্ট ফক্স করপোরেশন জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম রোকু (Roku)-কে ২২ বিলিয়ন (২,২০০ কোটি) মার্কিন ডলারে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল সোমবার দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই মেগা চুক্তির কথা জানানো হয়।
২০ ঘণ্টা আগে
কয়েক বছর ধরে আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। চ্যাটজিপিটি, ক্লড কিংবা জেমিনির মতো প্রযুক্তি এখন আমাদের হাতের মুঠোয়। প্রযুক্তির এই জোয়ারে গা ভাসিয়ে দেওয়া যত সহজ, এর আড়ালের বিপদটা থেকে সচেতন থাকাটা ততটাই কঠিন। অতিরিক্ত এআই-নির্ভরতা অজান্তেই আমাদের মগজ...
২০ ঘণ্টা আগে
তথ্যপ্রযুক্তির এই যুগে কাজের গতি ও স্বচ্ছতা বাড়াতে গুগল শিটস এক অপরিহার্য নাম। এটি গুগল পরিচালিত একটি ক্লাউডভিত্তিক ফ্রি স্প্রেডশিট প্রোগ্রাম।
২১ ঘণ্টা আগে
সিডনিভিত্তিক থিংকট্যাংক লোয়ি ইনস্টিটিউটের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, আগামী এক দশকে অস্ট্রেলিয়ার ওপর চীনের সামরিক আঘাত হানার ক্ষমতা বহুগুণ বাড়বে। তবে প্রথাগত যুদ্ধের চেয়ে অসামরিক হুমকিগুলোই সবচেয়ে কাছাকাছি সময়ে দেখা দেবে। যেমন সাইবার হামলা এবং সমুদ্রগর্ভের যোগাযোগ কেব্ল কেটে দেওয়ার মতো...
২১ ঘণ্টা আগে