
আসন্ন আইফোন ১৭ প্রো মডেলগুলোর ক্যামেরায় একটি নতুন ও আকর্ষণীয় ফিচার দেখা যাবে। বিভিন্ন তথ্য সূত্র অনুযায়ী, মডেলগুলোতে সামনে ও পেছনের ক্যামেরা দিয়ে একসময়ে ভিডিও রেকর্ডিং করতে পারে। এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য উপকারী হতে পারে। বিশেষত কনটেন্ট ক্রিয়েটরদের জন্য। কারণ এটি পিকচার-ইন-পিকচার (পিআইপি) ইফেক্ট তৈরি করবে, যা ইউটিউব বা টিকটক ভিডিও তৈরিতে খুবই কার্যকরী।
গত সোমবার আইওএস ১৯ এর সম্ভাব্য ডিজাইন প্রকাশ করেছে ইউটিউবের প্রযুক্তি চ্যানেল ফ্রন্ট পেইজ। এই ভিডিওর শেষের দিকে সম্ভাব্য নতুন ফিচারের কথাও তুলে ধরা হয়েছে। এসব ফিচারের মধ্যে থাকবে ডুয়েল ভিডিও রেকর্ডিং।
ফ্রন্ট পেইজ টেক এর হোস্ট জন প্রসের এর মতে, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্সে সামনে এবং পেছনের ক্যামেরা দিয়ে একসঙ্গে ভিডিও রেকর্ডের সুযোগ পাওয়া যাবে। এটি এমন একটি ফিচার যা ইতিমধ্যে কিছু অ্যাপস, যেমন: স্ন্যাপচ্যাটে পাওয়া যায়। তবে এবার আইফোনের ক্যামেরা অ্যাপে এই ফিচার পাওয়া যাবে। স্যামসাং তাদের গ্যালাক্সি এস ২১ এবং পরবর্তী মডেলগুলোতেও এই ফিচার যুক্ত করেছে।
আইফোন ১৭ প্রো মডেলগুলোতে ক্যামেরা ডিজাইনও নতুন হতে পারে। যেখানে বর্তমানে ব্যবহৃত চারকোনা ক্যামেরা বাম্প পরিবর্তন হয়ে আয়তাক্ষেত্রকার বা পিল-শেপ ক্যামেরা মডিউল আনার সম্ভাবনা রয়েছে। ক্যামেরার পারফরম্যান্স উন্নত করার জন্য অ্যাপল নতুন সেন্সর যুক্ত করতে পারে।
প্রথমবারের মতো, আইফোন ১৭ সিরিজের সব মডেলে ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে, যা আইফোন ১৬ প্রো–তে থাকা ১২ মেগাপিক্সেল ক্যামেরার তুলনায় অনেক বেশি উন্নত। এর ফলে সেলফি এবং ভিডিও কোয়ালিটি আরও ভালো হবে।
আইফোন ১৭ প্রো ম্যাক্সের পেছনে তিনটি ৪৮ মেগাপিক্সেল লেন্স থাকতে পারে। সেগুলো হলো—প্রধান ক্যামেরা, আলট্রা-ওয়াইড লেন্স এবং টেট্রাপ্রিজম পেরিস্কোপ টেলিফোটো লেন্স। এর ফলে, প্রথমবারের মতো একটি আইফোন তিনটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা পাবে। এ ছাড়া, নতুন প্রো মডেলগুলোতে একটি মেকানিক্যাল অ্যাপারচারও থাকতে পারে, যা ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের আলোতে আরও ভালো ছবি তুলতে সাহায্য করবে।
আগামী সেপ্টেম্বরে আইফোন ১৭ সিরিজের সব মডেল রিলিজ করবে বলে আশা করা হচ্ছে। তবে, সাধারণ ফিচারটি শুধুমাত্র আইফোন ১৭ প্রো মডেলগুলোর জন্য নির্ধারণ করা হবে, তা পরিষ্কার নয়।
তবে, এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসে নি।

আমরা এত দিন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে যেভাবে ব্যবহার করে এসেছি, তাতে বড় ধরনের একটি পরিবর্তন ঘটতে যাচ্ছে। ই-মেইলের খসড়া লিখে দেওয়া, প্রশ্নের উত্তর খোঁজা কিংবা বড় কোনো লেখার সারসংক্ষেপ তৈরি করে দেওয়ার মতো কাজে আমরা এআই চ্যাটবটের ওপর নির্ভর করতাম। তবে প্রযুক্তির জগতে এখন শুরু হয়েছে এআই এজেন্টের যুগ।
১৩ মিনিট আগে
আইফোনের প্রায় ২০ বছরের ইতিহাসে এই প্রথম এল ফোল্ডেবল বা ভাঁজ করা যায় এমন আইফোন। সেটির নাম আইফোন ডুয়ো। নতুন সিইও জন টার্নাসের প্রথম হাই-স্টেক্স প্রোডাক্ট লঞ্চ ইভেন্টে মোবাইল ফোনটির ঘোষণা দেওয়া হয়। কুপারটিনোতে আয়োজিত অ্যাপলের বার্ষিক ইভেন্টে এর পাশাপাশি তাদের অন্য সব ডিভাইসের প্রদর্শনী করা হয়।
১ ঘণ্টা আগে
চীনের ছ্যাং’এ-৬ মিশনে চাঁদের দূর প্রান্ত থেকে সংগ্রহ করা একটি নমুনা জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে চীন। সম্প্রতি অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নমুনাটি হস্তান্তর করা হয়।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে প্রথমবারের মতো মানুষের সঙ্গে হিউম্যানয়েড (মানবসদৃশ) রোবটের লড়াইয়ের এক বিরল ও অদ্ভুত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের রোবটিকস কোম্পানি আরইকের আয়োজনে এই ‘কেজ ফাইটে’ (খাঁচার ভেতরে লড়াই) ছয় ফুট লম্বা একটি রোবটের মুখোমুখি হন জনপ্রিয় মার্কিন ইনফ্লুয়েন্সার ও কনট
১৪ ঘণ্টা আগে