বিশ্বজুড়ে কিছু সময়ের জন্য বিভ্রাটের সম্মুথীন হয়েছিল ইলন মাস্কের মালিকাধীন মাইক্রোব্লগিং সাইট এক্স (সাবেক টুইটার)। আজ বুধবার (২৮ আগস্ট) ভোরে বিশ্বজুড়ে এই সমস্যার সম্মুখীন হয় প্ল্যাটফরমটি। এ জন্য মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করে এক্স প্ল্যাটফরমে প্রবেশ করতে পারছিলেন না ব্যবহারকারীরা। সংসবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সব ওয়েবসাইট বিভ্রাটের তথ্য সংগ্রহকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের মতে, এক্সের বিভ্রাটের বিষয়টি ২০ হাজারের বেশি ব্যবহারকারী নথিভুক্ত করেছেন। সেই সঙ্গে অন্যান্য সামাজিক মিডিয়া প্ল্যাটফরমে গিয়ে এক্স এবং এর সেবার অনুপস্থিতি সম্পর্কে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা।
ডাউনডিটেক্টর অনুযায়ী, এক্সে (পূর্বের টুইটার) প্রবেশ করতে না পারার বিষয়ে ২৭ হাজার ৭০০ রিপোর্ট নিবন্ধন করেছেন ব্যবহারকারীরা। সমস্যা শুরু হয়েছিল সকাল ৯টা ৪৬ মিনিটের দিকে।
বিভ্রাটের সময় অ্যাপটির কোনো পেজ ঠিকমতো লোড হচ্ছিল না। এক্সে বারবার ‘পুনরায় চেষ্টা করুন’ লেখা দেখানো হচ্ছিল।
ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, এক্স ব্যবহারকারীদের মধ্যে ৬৮ শতাংশ অ্যাপ ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন এবং ২৬ শতাংশ ব্যবহারকারী ওয়েব সংস্করণে এই সমস্যা পেয়েছেন। এ ছাড়া এক্সের ৬ শতাংশ ব্যবহারকারী সার্ভার সম্পর্কিত সমস্যার কথা জানিয়েছেন। তবে বিভ্রাটের কারণ এখনো জানা যায়নি।
এক্স ব্যবহারকারীরা সমস্যাটি সম্পর্কে থ্রেডস নামক প্ল্যাটফরমে পোস্ট করেন। সাম্প্রতিক বছরে এটি এক্সের একটি প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে। এখানে অনেকেই ‘টুইটার ডাউন’ হ্যাশট্যাগ ব্যবহার করেন।
এক্সে এর আগেও এমন বিভ্রাট দেখা গিয়েছিল। গত ৯ আগস্ট প্ল্যাটফরমটি আরেকটি আউটেজের সম্মুখীন হয়েছিল এবং ডাউনডিটেক্টরে ৭ হাজারের বেশি অভিযোগ নথিভুক্ত হয়। তবে সে সময় সমস্যাটি মূলত যুক্তরাষ্ট্রে ছিল।
ব্যবহারকারীরা অন্যান্য সামাজিক মিডিয়া অ্যাপে গিয়ে আরেকটি ত্রুটি রিপোর্ট করেছিলেন, যা সমস্ত পোস্টকে ‘৩১ ডিসেম্বর, ১৯৬৯’ তারিখে দেখানো হচ্ছিল।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
২ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে