বায়োটেক প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ এবার এগিয়ে যাবে । রক্তের গুরুত্বপূর্ণ উপাদান প্লাজমার প্লান্ট তৈরি হয়েছে বাংলাদেশে। নতুন এই প্লান্টে বিশ্লেষণ হবে প্লাজমার। দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে এই প্লান্ট বিশেষ ভূমিকা রাখবে।
এই প্লান্ট তৈরি হচ্ছে সম্পূর্ণ বিদেশি বিনিয়োগে। বঙ্গবন্ধু হাইটেক সিটিতে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্প মানবদেহের ‘প্লাজমা বিশ্লেষণ প্ল্যান্ট’ নির্মাণ শুরু হয় এই মাসের শুরুতেই। হাইটেক সিটির ব্লক-২ এ প্ল্যান্ট নির্মাণ কাজ শুরু করেছে চীনভিত্তিক প্রতিষ্ঠান ওরিক্স বায়োটেক লিমিটেড।
কর্তৃপক্ষ বলছে, প্রায় ২৫ একর জমিতে এই প্ল্যান্টের নির্মাণ কাজ শেষ হবে ২০২২ সালে। এর পরের বছরই বাংলাদেশেই উৎপাদিত হবে প্রাণঘাতী এইডস ও ক্যান্সারসহ নানা রোগের প্রতিষেধক। ওরিক্স এর মাধ্যমে বঙ্গবন্ধু হাইটেক সিটি তথা বাংলাদেশে বায়োটেক প্রযুক্তি নিয়ে গবেষণার নতুন দরজার উন্মোচন হবে।
নির্মাণকাজ শেষ হলে ২০টি স্টেশনের মাধ্যমে মানবদেহের প্লাজমা সংগ্রহ করা হবে। বছরে এই প্ল্যান্টে বিশ্লেষণ করা হবে ১২শ টন প্লাজমা। তৈরি হবে সার্স,ক্যান্সার, এইডস, ইনফ্লুয়েঞ্জাসহ বিভিন্ন রোগের বায়োটেক ওষুধ।
প্রতিবছর প্লাজমা বা থেরাপিওটেক্স আমদানি করতে এক হাজার কোটি টাকা ব্যয় করতে হয় বাংলাদেশকে। হাইটেক পার্কে এই প্রকল্প বাস্তবায়ন হলে সাশ্রয় হবে আমদানি ব্যয়। এই প্লান্টের মাধ্যমে বায়োলজিক্যাল সায়েন্সে আগ্রহী তরুণেরা পাবে নতুন গবেষণা ক্ষেত্র।

এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
২ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৪ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলো মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ এমনকি ‘অস্তিত্বের জন্য হুমকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতির মধ্যেই কোম্পানিটি এই সতর্কবার্তা দিয়েছে।
২০ ঘণ্টা আগে
নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা (GPT-6.1 Astra) আপাতত বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। আজ মঙ্গলবার চ্যাটজিপিটি নির্মাণকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১ দিন আগে