কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর অ্যালগরিদমের মাধ্যমে বর্তমানের চেয়ে দ্রুত নির্ভুলভাবে হার্ট অ্যাটাক শনাক্ত করতে পারবেন চিকিৎসকেরা। অ্যালগরিদমটি তৈরি করেছেন স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, গবেষক দলের দাবি, ‘সিওডিই-এসিএস’ নামের অ্যালগরিদমটি ৯৯ দশমিক ৬ শতাংশ নির্ভুলভাবে হার্ট অ্যাটাক শনাক্ত করতে সক্ষম। ফলে রোগীদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা দ্রুত শনাক্ত করে চিকিৎসা শুরু করা যাবে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে অ্যালগরিদমটি ব্যবহার করে দ্বিগুণের বেশি রোগীর হার্ট অ্যাটাক শনাক্ত করা সম্ভব হয়েছে।
এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ও গবেষক দলের প্রধান অধ্যাপক নিকোলাস মিলস বলেন, ‘হৃদ্রোগের কারণে বুকে তীব্র ব্যথা হলে প্রাথমিক রোগ নির্ণয় করে দ্রুত চিকিৎসা শুরু করা গুরুত্বপূর্ণ। তবে অনেক সময় অন্যান্য কারণেও বুকে ব্যথা দেখা দেয়। ফলে সঠিকভাবে বলা কঠিন হয়ে পড়ে যে, ব্যথার কারণ হার্ট অ্যাটাক কিনা। এআই অ্যালগরিদমটি রোগীর বিস্তারিত তথ্য দ্রুত পর্যালোচনা করে হার্ট অ্যাটাক শনাক্ত করতে সক্ষম।
স্কটল্যান্ডের প্রায় ১০ হাজার রোগীর ওপর নিজেদের তৈরি এআই প্রযুক্তিনির্ভর অ্যালগরিদমটির কার্যকারিতা পরখ করা হয়েছে। রোগীদের সবাই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। হার্ট অ্যাটাকের শঙ্কা রয়েছে কি না, তা দেখতে রোগীর থেকে নিয়মিত তথ্য সংগ্রহ করা হয়। বয়স, লিঙ্গের পাশাপাশি ইসিজি ফলাফল, চিকিৎসা ইতিহাস এবং ট্রপোনিনের মাত্রা সংগ্রহ করা হয়।
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক নিলেশ সামানি বলেন, মানুষ হাসপাতালের জরুরি বিভাগে যে সকল কারণে সাধারণত আসেন, তাঁর মধ্যে বুকের ব্যথা একটি। প্রতিদিন সারা বিশ্বের চিকিৎসকেরা হার্ট অ্যাটাকের বুকের ব্যথা ও অন্য কোনো কারণে বুকের ব্যথার রোগীদের আলাদা করতে চ্যালেঞ্জের মুখোমুখি হন। তবে অত্যাধুনিক ডেটা সায়েন্স ও এআই ব্যবহার করে সিওডিই-এসিএস নামের নতুন এই অ্যালগরিদমটি বর্তমান পদ্ধতির তুলনায় আরও নিখুঁতভাবে এবং দ্রুত হার্ট অ্যাটাক শনাক্ত করতে সক্ষম।’

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে