রিলসকে আকর্ষণীয় করে তুলতে এতে গান, মিউজিক বা অডিও যুক্ত করে অনেকেই। এবার একটি রিলসেই একই সঙ্গে ২০টি ভিডিও যুক্ত করার সুবিধা দিল ইনস্টাগ্রাম। রিলসগুলো যোগ করার পর এগুলো প্রয়োজন মতো এডিটও করতে পারবেন ক্রিয়েটররা।
নতুন এই আপডেটের ফলে একাধিক অডিও যুক্ত করার জন্য থার্ড পার্টি অ্যাপের ওপর নির্ভর করতে হবে না ব্যবহারকারীদের। ইনস্টাগ্রাম অ্যাপেই এটি সম্ভব হবে। ফলে ক্রিয়েটরদের সময় ও শ্রম উভয়ই বাঁচবে।
এই আপডেটের আগে রিলসে শুধু একটি অডিও বা ট্র্যাক যুক্ত করা যেত। ফিচারটি ব্যবহার করার জন্য ইনস্টাগ্রামের ভিডিও এডিটরের নতুন ‘এড টু মিক্স’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর পছন্দ মতো অডিও, মিউজিক বাছাই করতে হবে। এরপর মিউজিকের কতটুকু অংশ ভিডিওর কোন অংশে ব্যবহার করা হবে তা নির্বাচন করবেন ব্যবহারকারীরা। এ ছাড়া আলাদাভাবে মিউজিক ও অডিওগুলোর ভলিউম বাড়ানো–কমানোও যাবে।
যতগুলো অডিও রিলসে ব্যবহার করা হয়েছে তা ভিডিওটি পোস্ট করার পর অন্য ফলোয়ার বা ব্যবহারকারীরাও দেখতে পারবে। সেই সঙ্গে নিচে ‘ইউজ অডিও মিক্স’ বাটন দেখতে পারবে। এর ফলে অন্যরাও তাদের রিলসে ভিডিওগুলো ব্যবহার করতে পারবে।
টিকটকেও এই ফিচার নেই। তাই টিকটকের ব্যবহারকারীরা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে একাধিক মিউজিক একটি ভিডিওতে যুক্ত করে।
এক পোস্টে নতুন ফিচারটি নিয়ে কোম্পানিটি বলেছে, রিলসে এই ফিচার যুক্ত করার মাধ্যমে ক্রিয়েটরার টেক্সট, স্টিকার ও ক্লিপগুলোর মতো উপাদানগুলো সঙ্গে অডিওকে সৃজনশীলভাবে সাজিয়ে তুলতে পারবে।’
এই মাসের শুরুর দিকে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, প্ল্যাটফর্মটিতে বড় ভিডিওর ওপর জোর দেওয়া হবে না, বরং ব্যবহারকারীরা যেন একে অপরের সঙ্গে ছোট দৈর্ঘ্যের ভিডিও শেয়ার করতে পারে তার ওপর মনোযোগ দেওয়া হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
২০ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
২০ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে