
ইনবক্সে স্প্যাম বার্তার ভিড়ে আসল ও জরুরি বার্তাগুলো আলাদা করে চিনতে সাহায্যে জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে ট্রুকলার। এই নতুন ফিচারের নাম দেওয়া হয়েছে ‘মেসেজ আইডি’। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ফোনের এসএমএস ইনবক্স স্ক্যান করা হয় এবং ভেরিফায়েড (নিশ্চিতভাবে প্রামাণ্য) প্রতিষ্ঠানের পাঠানো গুরুত্বপূর্ণ বার্তাগুলো যেমন—ওটিপি, ডেলিভারি আপডেট, টিকিট বুকিংয়ের তথ্য ইত্যাদি—আলাদা করে চিহ্নিত করা হয়। এ ধরনের গুরুত্বপূর্ণ বার্তার পাশে ইনবক্সে সবুজ চিহ্নসহ টিক চিহ্ন দেখানো হবে।
ট্রুকলার জানিয়েছে, তারা ভারতসহ আরও ৩০টি দেশে এই ফিচার চালু করেছে। এতে এআই এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে ফোনেই ইনবক্স স্ক্যান করা হয়, কোনো ডেটা ডিভাইসের বাইরে পাঠানো হয় না। ফলে ব্যবহারকারীর গোপনীয়তাও বজায় থাকে।
এই ফিচার শুধু সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি ইংরেজি, হিন্দি, সোয়াহিলি, স্প্যানিশসহ বিভিন্ন ভারতীয় ও আন্তর্জাতিক ভাষায় কাজ করতে পারে।
ফিচারটি চালু করতে হলে ফোনে ‘রিড এসএমএস’ ও ‘ডিসপ্লে ওভার আদার অ্যাপস’ অপশনের অনুমতি দিতে হবে, যাতে তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ বার্তার নোটিফিকেশন দেখানো যায়।
ট্রুকলার জানিয়েছে, সবুজ মেসেজ আইডি ব্যবহার করে কোন বার্তা আসল ও ভেরিফায়েড প্রতিষ্ঠানের আর কোনটি প্রতারণামূলক বা ছদ্মবেশী, তা বোঝা সহজ হবে। এর মধ্যে ব্যাংকের অ্যালার্ট, ওটিপি, ডেলিভারি স্ট্যাটাস, ফ্লাইটের তথ্য এবং পেমেন্ট রিমাইন্ডারের বার্তাও অন্তর্ভুক্ত থাকবে।
শুধু তাই নয়, ট্রুকলার এখন প্রচলিত এসএমএসের বাইরের গুরুত্বপূর্ণ বার্তাও শনাক্ত করতে পারে। এআই প্রযুক্তি ব্যবহার করে মেসেজ আইডি মূল বার্তার ওপরে একটি সারসংক্ষেপ দেখায়, যাতে জরুরি তথ্য এক নজরে বোঝা যায়। এই অংশে লেখা থাকে ‘এআই জেনারেটেড সামারি’।
সম্প্রতি ট্রুকলার আইফোন ব্যবহারকারীদের জন্যও একটি নতুন এপিআই সাপোর্ট চালু করেছে, যার মাধ্যমে রিয়েল-টাইম কলার আইডেনটিফিকেশন ও স্প্যাম কল স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার সুবিধা পাওয়া যাচ্ছে। এত দিন এই সুবিধা কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই পেতেন। এখন আইওএসেও এই সুবিধা পাওয়া যাবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস

হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটিতে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিকেও এই অ্যাপের কলে যুক্ত করা যাবে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম ‘গেস্ট কল’।
১৯ ঘণ্টা আগে
ঘুষ ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ জানাতে গত আগস্টে চালু হয়েছিল আলাদা দুটো অনলাইন প্ল্যাটফর্ম ঘুষ ডট সাইট এবং চাঁদাবিডি ডট কম। এবার টাকা নিয়ে প্রতিশ্রুত কাজ বা সেবা না দেওয়া দালাল, মধ্যস্থতাকারী ও এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানাতে চালু হয়েছে নতুন প্ল্যাটফর্ম ‘দালাল’।
১ দিন আগে
মানুষ এখন পৃথিবী ছাড়িয়ে চাঁদ, চাঁদ ছাড়িয়ে মঙ্গল কিংবা অন্যান্য গ্রহেও উঁকি দেয়। কিন্তু অবাক করা তথ্য হলো, মহাকাশে মানুষের উপস্থিতির পথ সহজ করেছিল বেশ কিছু প্রাণী! পাঠ্যবই থেকে লাইকা নামের ছোট্ট রুশ কুকুরের কথা আমরা জানি। কিন্তু তথ্য বলছে, শুধু লাইকা নয়।
১ দিন আগে
কেমন হবে যদি আপনার হাতে এমন একটি স্মার্টফোন থাকে, যেটি আপনি ইচ্ছেমতো মেরামত করতে পারেন! ব্যাটারি খুলতে পারবেন, ডিসপ্লে এবং ইউএসবি-সি পোর্টসহ বিভিন্ন যন্ত্রাংশ খুলতে পারবেন। প্রয়োজনমতো পরিবর্তন করতে পারবেন।
১ দিন আগে