রাজধানী ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে ইন্টারনেট সেবায় বিঘ্ন দেখা দিয়েছে। মোবাইল ডেটা ব্যবহার করে ফেসবুক, মেসেঞ্জারসহ অন্যান্য কিছুই ব্রাউজ ব্যবহার করা যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবহারকারীরা। তবে ব্রডব্যান্ড লাইনে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা অব্যাহত আছে।
রাজধানী ঢাকার রামপুরা, বনশ্রী, মালিবাগ, কারওয়ান বাজার, বাড্ডা, ধানমন্ডি, নীলক্ষেত, পলাশী, সায়েন্স ল্যাব, গ্রিনরোড, যাত্রাবাড়ী এবং পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, গাজীপুরের টঙ্গী ও গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায়ও মোবাইল ডেটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না। একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক এলাকাগুলো থেকেও একই খবর পাওয়া গেছে।
রামপুরার বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, ‘বুধবার সকাল থেকেই মেসেঞ্জার চালু করা যাচ্ছে না। ফেসবুকে নতুন কিছুই নেই।’
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার কমিশনার শেখ রিয়াজ আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘মোবাইল ডেটা বন্ধ করার এমন কোনো নির্দেশনা বিটিআরসি থেকে দেওয়া হয়নি। এমন হওয়ার কথাও না।’
তবে মোবাইল অপারেটর কোম্পানিগুলোর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গ্রাহকেরা বলছেন, গতকাল বুধবার রাত থেকেই এমন অবস্থার শুরু। তবে আজ বৃহস্পতিবার ভোর থেকে মোবাইল ফনে ইন্টারনেট মোটেও কাজ করছে না। নেটওয়ার্ক অপশনে ফোরজি সাইন এলেও ফেসবুক ও মেসেঞ্জার কাজ করছে না। পর্যাপ্ত ডেটা থাকার পরও অনলাইনে কোনো কাজ করা যাচ্ছে না।
গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল ও টেলিটকের সিম ব্যবহারকারী সবার একই অবস্থা। তবে স্বাভাবিক রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ। বাসা-বাড়িতে এবং বিভিন্ন অফিসে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করতে কোনো সমস্যা হচ্ছে না।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিলের দাবিতে দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলন এবং সংঘর্ষের ঘটনার পর থেকেই মোবাইল ডেটা ব্যবহারের ক্ষেত্রে ধীরগতির মুখোমুখি হতে হচ্ছে গ্রাহকদের।
অবশ্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মৃত্যুর মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার ফলে সারা দেশে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। সে জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু দেখে যাচাই-বাছাই না করে শিক্ষার্থীদের কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।’

জার্মানিতে এক কিশোরীকে যৌন হয়রানিতে রোবট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাল ও সোনালি রঙের একটি রোবট জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোর ও ১৯ বছর বয়সী এক তরুণকে আটক করেছে পুলিশ।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইয়ের একটি কার্যালয়ে গোপনে রেকর্ডিং যন্ত্র বসানোর অভিযোগ উঠেছে এক সৌদি নাগরিকের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত কার্যালয়ে এ যন্ত্রটি বসানো হয়েছিল বলে অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন দেশটির কেন্দ্রীয় কৌঁসুলিরা।
১ দিন আগে
মার্কিন সরকারের রপ্তানি বিধিনিষেধ এবং চীনের স্থানীয় চিপ নির্মাতাদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে মার্কিন চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়া। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা খেয়েছে কোম্পানিটি।
২ দিন আগে
উপস্থাপনার স্লাইড থেকে শুরু করে কণ্ঠস্বর তৈরি, ছবি আঁকা, তথ্য অনুসন্ধান, কোডিং এবং দৈনন্দিন কাজের সহায়তা—বিভিন্ন ক্ষেত্রে ঢুকে পড়েছে এআই টুলস। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা, সৃজনশীল কাজের ধারা এবং ডেভেলপারদের কাজের পরিবেশ সম্পূর্ণ বদলে দিয়েছে। সাধারণ চ্যাট ইন্ট
২ দিন আগে