
একসময় ইন্টারনেট থেকে তথ্য জানার জন্য মানুষ নির্ভর করত একমাত্র সার্চ ইঞ্জিনের ওপর। আর সেই দুনিয়ার শীর্ষে ছিল গুগল। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অগ্রগতির ফলে এখন চিত্রটা বদলাতে শুরু করেছে। চ্যাটজিপিটি ও অন্যান্য জেনারেটিভ এআই টুল তথ্য খোঁজার নতুন বিকল্প হিসেবে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। তবে এআই প্রযুক্তি ব্যবহারে বিশ্ব নতুন যুগে প্রবেশ করলেও, সার্চ ইঞ্জিনের দুনিয়ায় গুগলের একচ্ছত্র আধিপত্য এখনো অটুট। চ্যাটজিপিটি দ্রুত জনপ্রিয়তা পেলেও সার্চের সংখ্যার দিক থেকে গুগলের ধারেকাছেও পৌঁছাতে পারেনি।
সম্প্রতি কানাডার ভ্যাংকুভারে অনুষ্ঠিত ‘ওয়েব সামিট ২০২৫ ’-এ এনপি ডিজিটালে উঠে আসে সার্চভিত্তিক প্ল্যাটফর্মগুলোর বর্তমান ব্যবহারের চিত্র। সেখানে বলা হয়, গুগলে প্রতিদিন গড়ে ১৩ দশমিক ৭ বিলিয়ন সার্চ করা হয়। অন্যদিকে, চ্যাটজিপিটির দৈনিক সার্চের সংখ্যা মাত্র ১ বিলিয়ন।
গুগলের পাশাপাশি ইউটিউব, গুগল প্লে স্টোরসহ অ্যালফাবেটের অন্যান্য প্ল্যাটফর্ম মিলিয়ে মোট ১৯ দশমিক ১ বিলিয়ন সার্চ হয় প্রতিদিন।
এনপি ডিজিটালের প্রকাশিত তালিকায় দেখা যায়, গুগলের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ইনস্টাগ্রাম (৬ দশমিক ৫ বিলিয়ন), এরপর যথাক্রমে বাইদু (৫ বিলিয়ন), স্ন্যাপ (৪ বিলিয়ন), আমাজন (৩ দশমিক ৫ বিলিয়ন), ইউটিউব (৩ দশমিক ৩ বিলিয়ন), লিংকডইন (৩ দশমিক ২ বিলিয়ন) এবং ফেসবুক (১ দশমিক ৫ বিলিয়ন)।
চ্যাটজিপিটির অবস্থান ১৩ নম্বরে। এটি টিকটক (১ বিলিয়ন) ও রেডিটের (দশমিক ৯ বিলিয়ন) চেয়ে কিছুটা এগিয়ে থাকলেও গুগলের তুলনায় অনেকটাই পিছিয়ে।
শুধু সার্চ সংখ্যা বিবেচনা করা হয়, তাহলে গুগলকে পেছনে ফেলা খুবই কঠিন। তবে কিছু নির্দিষ্ট কাজে চ্যাটজিপিটি ইতিমধ্যে অনেক ব্যবহারকারীর জন্য বেশি উপযোগী হয়ে উঠেছে।
যেমন: ব্যাখ্যা বা বিশ্লেষণমূলক কাজ, লেখালেখি, দীর্ঘ কনটেন্ট সারাংশ তৈরি কিংবা সমস্যা সমাধানে এর কার্যকারিতা গুগলের চেয়ে অনেক সময় বেশি সুবিধাজনক। তবে সাধারণ তথ্য বা ওয়েবসাইট খুঁজতে এখনো অধিকাংশ মানুষ গুগলকেই বেশি ব্যবহার করে।
বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে গুগল ও চ্যাটজিপিটির মধ্যে সরাসরি প্রতিযোগিতা না-ও হতে পারে। বরং, এ দুই প্রযুক্তির মধ্যে একধরনের সমন্বয় ঘটতে পারে।
এখনই গুগল তার সার্চে এআই টুল ‘জেমিনি’ যুক্ত করেছে। অন্যদিকে চ্যাটজিপিটিও ‘ব্রাউজ উইথ বিং’ সুবিধার মাধ্যমে ইন্টারনেট সার্চ করতে পারছে। অর্থাৎ, ভবিষ্যতের সার্চ অভিজ্ঞতা হতে পারে একটি সমন্বিত, আরও উন্নত প্ল্যাটফর্ম।
তথ্যসূত্র: ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৮ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে