
চলতি বছর নতুন আইফোন ১৭ সিরিজের অন্তর্ভুক্ত একটি নতুন মডেল নিয়ে আসতে পারে অ্যাপল। মডেলটি সম্ভবত ‘আইফোন ১৭ এয়ার’ নামে পরিচিত হবে। ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যানের তথ্যমতে, এই নতুন মডেলটি বর্তমান আইফোনগুলোর তুলনায় প্রায় ২ মিলিমিটার পাতলা হবে এবং এতে থাকবে একটি বেস-লেভেল এ১৯ চিপ এবং একটি একক লেন্স ক্যামেরা সিস্টেম। এ ছাড়া এন্ট্রি লেভেল বা সাশ্রয়ী মূল্যের আইপ্যাড নিয়ে আসতে পারে টেক জায়ান্টটি।
মার্ক গুরম্যানের মতে, এই মডেলটি ভবিষ্যতের প্রযুক্তির পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্র হিসেবে কাজ করবে। যেমন—অ্যাপলের ফোল্ডেবল ডিজাইন। আইফোন ১৭ এয়ার ছাড়াও নতুন আইফোন এসইতে অ্যাপলের প্রথম ইন-হাউস মোডেম ব্যবহৃত হবে, যা ২০২৫ সালের মার্চ থেকে মে মাসে উন্মোচিত হতে পারে।
অন্যদিকে, অ্যাপল তার এন্ট্রি-লেভেল আইপ্যাডেও (১১ জেন) আপডেট আনবে, যা অ্যাপল ইনটেলিজেন্সের সঙ্গে সংগতিপূর্ণ হবে। গুরম্যান জানিয়েছেন, পরবর্তী আইপ্যাড মডেলটিতে আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের এ১৭ প্রো চিপ এবং ৮ জিবি র্যাম থাকবে। এটি অ্যাপলের লাইনআপে দ্বিতীয় আইপ্যাড হতে পারে, যাতে এই চিপসেট ব্যবহার করা হবে। কারণ, অক্টোবর ২০২৪-এ আইপ্যাড মিনি (৭ম জেন) উন্মোচনের মাধ্যমে প্রথমবারের মতো এই চিপসেট ব্যবহৃত হয়েছে।
গুরম্যান তার প্রতিবেদনে উল্লেখ করেছেন, অ্যাপল সম্ভবত আইপ্যাডে এ১৭ প্রো চিপসেট ব্যবহার করতে চাইছিল না। কারণ অতীতে এটি ব্যবহারের ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হয়েছে অ্যাপল।
তাইওয়ানের চিপ প্রস্তুতকারক কোম্পানি টিএসএমসি অ্যাপলের প্রধান চিপ সরবরাহকারী। প্রথম প্রজন্মের ৩ ন্যানোমিটার এন৩বি প্রযুক্তির কারণে উচ্চ খরচ এবং কম উৎপাদন পরিমাণের সমস্যায় পড়েছিল টিএসএমসি। তা ছাড়া, এই চিপসেটটি আগের প্রজন্মের চিপসেটের তুলনায় উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্স উন্নতি এনে দেয়নি।
গুরম্যানের দাবি যদি সঠিক হলে আইপ্যাড ১১ (জেন) মডেলটির জন্য এ১৭ প্রো চিপসেটের একটি বিশেষ সংস্করণ ব্যবহার করতে পারে অ্যাপল।
এই আইপ্যাডের আপডেটও আগামী মার্চ থেকে মে মাসে আইফোন এসই এবং নতুন আইপ্যাড এয়ারের সঙ্গে একসঙ্গে ঘোষণা করা হতে পারে।
এ ছাড়া, অ্যাপল ২০২৫ সালে একটি স্মার্ট হোম হাবও লঞ্চ করতে পারে। তবে এ বছর নতুন সংস্করণের মিক্সড রিয়্যালিটি হেডসেট, ভিশন প্রো, বাজারে আসবে না বলে জানানো হয়েছে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস ও ইনগ্যাজেটস

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে