কম্পিউটার ও ল্যাপটপে একই সঙ্গে একাধিক ট্যাব বা সফটওয়্যারের কাজ করতে চাইলে আরও একটি মনিটরের প্রয়োজনীয়তা অনুভব করতে পারেন। কারণ একটি অ্যাপ বা উইন্ডোজ মিনিমাইজ বা বন্ধ করে আবার আরেকটি খুলতে হয়। এটি একটি বিরক্তিকর প্রক্রিয়া। তবে চাইলেই স্প্লিট স্ক্রিন সুবিধা কাজে লাগিয়ে একই কম্পিউটারের পর্দায় আলাদাভাবে একাধিক অ্যাপলিকেশন ব্যবহার করতে পারবেন।
স্লিপ স্ক্রিন ফিচারটি কয়েকটি উপায়ে ব্যবহার করা যায়। ফিচারটি ব্যবহার করে একই সঙ্গে দুই থেকে চারটি উইন্ডো বা অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে।
পদ্ধতি ১
১. প্রথমে আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো (যেমন: ব্রাউজার বা কোনো ফাইল) খুলুন। অ্যাপ্লিকেশনটি নির্বাচন করতে এর ওপরের দিকে ক্লিক করে মাউসের বাটনটি ধরে রাখুন।
২. এখন উইন্ডো বা অ্যাপটি স্ক্রিনের একদম ডান বা বাম সাইডে টেনে নিয়ে যান। অথবা ‘উইন্ডোজ’ বাটন ও যে কোনো ‘অ্যারো কি’ (ডান, বাম, ওপরের ও নিচের দিকের তীরগুলো) একই সঙ্গে ব্যবহার করুন। এর ফলে একটি ধূসর বাক্স স্ক্রিনে দেখা যাবে। এখন মাউসের বাটনটি ছেড়ে দিন। এরপর আরেকটি উইন্ডো নির্বাচনের অপশন দেখা যাবে।
২. যে দ্বিতীয় উইন্ডোটি ডিসপ্লেতে দেখতে চান তা নির্বাচন করুন। আপনার স্ক্রিনে স্বয়ংক্রিয়ভাবে সজ্জিত হবে। এভাবে দুটি স্ক্রিন একই সঙ্গে ব্যবহার করা যাবে।
৩. চারটি উইন্ডো একই সঙ্গে ব্যবহার করার জন্য কোনো একটি উইন্ডোকে নির্বাচন করে স্ক্রিনের কোনায় টেনে নিয়ে আসতে হবে।
৪. যে দ্বিতীয় উইন্ডোটি ডিসপ্লেতে দেখতে চান তা নির্বাচন করুন। এরপর তৃতীয় ও চতুর্থ উইন্ডো নির্বাচন করুন।
উইন্ডোগুলোর মধ্যবর্তীতে মাউস নিয়ে গেলে একটি বার দেখা যাবে। সেটি ক্লিক করে টেনে উইন্ডোগুলোর আকার পরিবর্তন করা যাবে।
পদ্ধতি ২
১. প্রথমে আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো (যেমন: ব্রাউজার বা কোনো ফাইল) খুলুন।
২. অ্যাপ্লিকেশনটি নির্বাচন করতে এর ওপরের দিকে ম্যাক্সিমাইজ (চতুর্ভুজ আকৃতির বাটন) বাটনের দিকে মাউসের কার্সরটি নিয়ে যান।
৩. এখানে স্প্লিট স্ক্রিনের কতগুলো লে–আউট দেখা যাবে। কয়টা উইন্ডোজ একই সঙ্গে ব্যবহার করবেন তা এই লে–আউট থেকে নির্বাচন করুন। এখন প্রথম উইন্ডোটি স্ক্রিনের কোন পাশে রাখবেন তা লে–আউট দেখে নির্বাচন করুন।
৪. এভাবে প্রথম উইন্ডোজটি নির্বাচন করার পর বাকি উইন্ডোজ গুলো স্ক্রিনের একপাশে দেখা যাবে। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ উইন্ডোর ওপর ক্লিক করে সেগুলো ক্রমান্বয়ে নির্বাচন করুন।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের (২০১৮-১৯,২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২) অনাদায়ি আয়কর বাবদ মোট ২৯ কোটি ১৫ লাখ টাকা সরকারকে এককালীন পরিশোধ করেছে। চলতি অর্থবছরের জুনে এ বকেয়া পরিশোধ করা হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিএসসিএল।
৪ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
২ দিন আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৪ দিন আগে