এলিয়েনের প্রতি কৌতূহলী হয়ে বহির্জাগতিক জীবনের চিহ্ন খুঁজে ফিরছেন বিজ্ঞানীরা। তবে এলিয়েনদের অস্তিত্ব সম্পর্কে কিছু বিপরীত মতামত প্রকাশ করেছেন বিলিয়নিয়র ইলন মাস্ক। গত ৭ মে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত মিলকেন ইনস্টিটিউট গ্লোবাল কনফারেন্সে এলিয়েন সম্পর্কে কিছু চমকপ্রদ দাবি করেন তিনি।
মানব প্রজাতিকে কীভাবে দীর্ঘ সময় বাঁচিয়ে রাখা যায়–এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা হয় এই কনফারেন্সে। আলোচনার সময় অনুষ্ঠানের পরিচালক মাইকেল মিলকেন মাস্ককে জনপ্রিয় টিভি শো ‘স্টার ট্রেক’ সম্পর্কে জিজ্ঞেস করেন। এই সিরিজে বিভিন্ন নভোযান দিয়ে এলিয়েন খোঁজার চেষ্টা করা হয়। তাই মাস্কের কোম্পানি স্টেসএক্সেরও ধরনের কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান মাইকেল।
মাস্ক বলেন, যদি তিনি মহাকাশে মহাকাশযান পাঠান, তাহলে বিলুপ্ত হয়ে গেছে এমন এলিয়েন সভ্যতার দেখা মিলতেও পারে। তবে কোনো এলিয়েন সভ্যতা যদি ১০ লাখ বছর টিকে থাকত পারত, তাহলে খুব সহজেই তারা আকাশগঙ্গায় ঘুরে বেড়াত।
এলিয়েনে বিশ্বাসী কি না—এমন প্রশ্নের মুখোমুখি বারবার হতে হয় মাস্ককে। সেই প্রসঙ্গ তুলে ধরে মাস্ক বলেন, এলিয়েন কখনো পৃথিবীতে এসেছে এমন কিছু মনে করেন না মাস্ক। এলিয়েন বা অন্য কোনো বুদ্ধিমত্তা কোনো মহাকাশযান চালিয়ে পৃথিবী ভ্রমণ করেছে—এমন কোনো অকাট্য প্রমাণও তিনি দেখেননি।
তিনি মজা করে বলেন, ‘স্টারলিংকের নেটওয়ার্কের আওতায় ৬ হাজার স্যাটেলাইট রয়েছে এবং একবারও কোনো ইউএফও বা ফ্লাইয়িং অবজেক্টকে (অশনাক্ত উড়ন্ত বস্তু) এড়িয়ে কাজ করতে হয়নি। তাই আমি কোনো এলিয়েনের অস্তিত্ব দেখছি না।’
কোনো ইউএফকে এড়াতে না হলেও স্পেসএক্সের স্যাটেলাইটগুলোকে প্রতিনিয়ত বিভিন্ন ধ্বংসাবশেষ ও স্পেসক্রাফটকে এড়াতে হয়। ইউএস ফেডারেল কমিউনিকেশন কমিশনে (এফসিসি) জমা দেওয়া স্পেসএক্সের নথি অনুসারে, ২০২৩ সালের জুন থেকে নভেম্বরে ২৪ হাজার ৪১০টি সংঘর্ষ এড়িয়েছে স্পেসএক্সের স্যাটেলাইটগুলো।
এই আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন মাস্ক। তিনি বলেন, ‘একসময় জৈবিক বুদ্ধির হার ১ শতাংশেরও কম হবে।’
সে সময় মানুষের ভূমিকা কী হবে, তা তিনি জানেন না। তিনি আরও বলেন, সত্যের অন্বেষণে এআই ব্যবহার করা উচিত। মিথ্যা কথা বলার জন্য এআইকে প্রশিক্ষণ দেওয়া উচিত হবে না।
স্ট্যানলি কুব্রিক রচিত সায়েন্স ফিকশন বই ‘২০০১: এ স্পেস ওডিসি’-এর কথা উল্লেখ করেন মাস্ক। তিনি বলেন, সত্য সন্ধানী ও সর্বাধিক কৌতূহলী এআই মানব সভ্যতা কতদূর যায় তা দেখতে উৎসাহী থাকবে।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
৯ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
১ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে